আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
বজ্রসম্ভব
লেখক: বিপুল দাস || Bipul Das
প্রকাশনী: Ekalavya Prakashan
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৪৪০৳৫০০-১২%
সাশ্রয় ৳৬০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
‘বজ্রসম্ভব’ চারটি কিশোর রহস্য কাহিনির সংকলন। বজ্রসম্ভব, ওককাঠের বাক্স, অস্ত্র কোথায়, একটি রহস্যময় মৃত্যু। কিশোর মনে চিরকাল রহস্যময়তা, গোয়েন্দা গল্প, দুর্গম অ্যাডভেঞ্চারের প্রতি অমোঘ আকর্ষণ থাকে। চারটি...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
‘বজ্রসম্ভব’ চারটি কিশোর রহস্য কাহিনির সংকলন। বজ্রসম্ভব, ওককাঠের বাক্স, অস্ত্র কোথায়, একটি রহস্যময় মৃত্যু। কিশোর মনে চিরকাল রহস্যময়তা, গোয়েন্দা গল্প, দুর্গম অ্যাডভেঞ্চারের প্রতি অমোঘ আকর্ষণ থাকে। চারটি কাহিনিতেই পরতে পরতে রয়েছে রহস্যের হাতছানি। বজ্রসম্ভবে রয়েছে তথাগতর ধর্মের সঙ্গে শয়তান মারের রুদ্ধশ্বাস লড়াইয়ের গল্প। বাস্তব-অবাস্তবের আলোছায়ার মাঝে এই কাহিনি এগিয়ে যায় পাহাড়ের চূড়ায় এক পরিত্যক্ত গুম্ফার দিকে। শেষ পর্যন্ত কী হয়, তার জন্য পাঠককে উত্তেজনা নিয়ে অপেক্ষা করতে হয়। ওককাঠের বাক্সের কাহিনির সূত্রপাত, যখন সিকিমের রাজধানী স্থানান্তরিত হওয়ার সময় বহু মূল্যবান সম্পদসহ একটি বাক্স হারিয়ে যায়। কেউ সেটি গোপন জায়গায় লুকিয়ে রেখে তার একটি সাংকেতিক মানচিত্র তৈরি করে রেখেছিল। সেই সম্পদ উদ্ধারের অভিযান নিয়ে এই কাহিনি। ‘অস্ত্র কোথায়’ উপন্যাসে রয়েছে সীমান্ত পেরিয়ে অস্ত্র পাচার করার দুঃসাহসী কৌশল ভেস্তে দেবার গল্প। ঘন অরণ্যে আদিবাসী জনজাতির আদিম অস্ত্র আর রাইফেলের লড়াই চলে রাতের অন্ধকারে। ধরা পড়ে অস্ত্র পাচারকারীর দল। ‘একটি রহস্যময় মৃত্যু’ গল্পের প্রতিটি বাঁকে রয়েছে বুদ্ধির লড়াই। কুকুরের কামড় না খেয়েও জলাতঙ্ক রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয় অনিল মোহান্ত। সেই রহস্য উন্মোচিত করতে গিয়ে অনেক গভীর রহস্য ভেদ হয়। Bajrasamvab
| নাম | বজ্রসম্ভব |
|---|---|
| লেখক | বিপুল দাস |
| প্রকাশনী | একলব্য প্রকাশন |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
বিপুল দাস
বিপুল দাস-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
বিপুল দাস-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

একলব্য প্রকাশন
একলব্য প্রকাশন প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
একলব্য প্রকাশন-এর সব বই