বাল্মীকি ও কৃত্তিবাসী রামায়ণের চরিত্রনির্মাণ সাদৃশ্য-অসাদৃশ্য — পার্শ্বনাথ রায়চৌধুরী

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
বাল্মীকি ও কৃত্তিবাসী রামায়ণের চরিত্রনির্মাণ সাদৃশ্য-অসাদৃশ্য
পছন্দের তালিকায় রাখুন

বাল্মীকি ও কৃত্তিবাসী রামায়ণের চরিত্রনির্মাণ সাদৃশ্য-অসাদৃশ্য

লেখক: পার্শ্বনাথ রায়চৌধুরী || Parshwanath Roychoudhury
প্রকাশনী: Lok Seva Shibir || লোক সেবা শিবির

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৭৯০৳৯০০-১২%

সাশ্রয় ৳১১০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
লেখক: পার্শ্বনাথ রায়চৌধুরী রামায়ণ ও মহাভারত কালজয়ী মহাকাব্য, যা ভারতীয় জীবনধারাকে যুগ-যুগ ধরে সঞ্জীবিত করে এসেছে। মূল বাল্মীকি-রামায়ণ রাবণ বধের শেষে রাম-সীতার মিলনের পর যুদ্ধকাণ্ডেই সমাপ্ত হয়েছে। পরবর...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

লেখক: পার্শ্বনাথ রায়চৌধুরী রামায়ণ ও মহাভারত কালজয়ী মহাকাব্য, যা ভারতীয় জীবনধারাকে যুগ-যুগ ধরে সঞ্জীবিত করে এসেছে। মূল বাল্মীকি-রামায়ণ রাবণ বধের শেষে রাম-সীতার মিলনের পর যুদ্ধকাণ্ডেই সমাপ্ত হয়েছে। পরবর্তীকালে কোন কোন কবি আরও কাহিনি যুক্ত করে সপ্তকাণ্ড রামায়ণে পরিণত করেছেন। তাঁরা নিজেদের কোন পরিচয় না দিয়েই বাল্মীকির নামের অন্তরালে আত্মগোপন করেছেন। এখন আমরা সপ্তকাণ্ডবিশিষ্ট এই সংস্কৃত রামায়ণকেই বাল্মীকি-রামায়ণ বলে স্বীকার করি। কৃত্তিবাসের রামায়ণও প্রবল জনপ্রিয়তার ফলে বারবার পরিবর্তিত হয়েছে। শ্রীচৈতন্যের পূর্বে কৃত্তিবাসের আবির্ভাব। কিন্তু অনেকেরই বিশ্বাস, শ্রীচৈতন্যের প্রভাবে চৈতন্য-পরবর্তী কবিদের হাতে কৃত্তিবাসের রামায়ণের পরিবর্তন ঘটেছে, গৌড়ীয় ভাবাদর্শে সমগ্র রামপাঁচালি নতুন রূপ পরিগ্রহ করেছে। কিন্তু সকল কবিই পরিচয় গোপন রেখে কৃত্তিবাসের নামের মধ্যেই নিজেদের বিলীন করে দিয়েছেন। প্রকৃত কৃত্তিবাসের রামায়ণ কাব্যের সন্ধান পাওয়া আজ বোধহয় সম্ভব নয়। প্রথম অধ্যায়ে কৃত্তিবাস বাঙালি পাঠকের রুচি ও চাহিদা অনুযায়ী বাল্মীকি-রামায়ণের কাহিনিকে কোথায় কোথায় পরিবর্তন করেছেন, তা নির্ণয় করার একটি প্রয়াস আছে। দ্বিতীয় অধ্যায়ে আছে রামায়ণে বর্ণিত প্রধান প্রধান চরিত্রের আলোচনা এবং এ ক্ষেত্রে বাল্মীকি ও কৃত্তিবাসের মধ্যে সাদৃশ্য-অসাদৃশ্য চিহ্নিত করার চেষ্টা। তৃতীয় অধ্যায়ে রয়েছে রামচন্দ্রাদির সম্ভাব্য বয়ঃক্রম নির্ধারণের প্রচেষ্টা। বাল্মীকি ও কৃত্তিবাস তাঁদের রামায়ণের কাহিনির মধ্যে রাম ও সীতার, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্নের বয়সের উল্লেখ করেছেন।
নামবাল্মীকি ও কৃত্তিবাসী রামায়ণের চরিত্রনির্মাণ সাদৃশ্য-অসাদৃশ্য
লেখকপার্শ্বনাথ রায়চৌধুরী
প্রকাশনীLok Seva Shibir || লোক সেবা শিবির
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

পার্শ্বনাথ রায়চৌধুরী

পার্শ্বনাথ রায়চৌধুরী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

পার্শ্বনাথ রায়চৌধুরী-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Lok Seva Shibir || লোক সেবা শিবির

Lok Seva Shibir || লোক সেবা শিবির প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Lok Seva Shibir || লোক সেবা শিবির-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — বাল্মীকি ও কৃত্তিবাসী রামায়ণের চরিত্রনির্মাণ সাদৃশ্য-অসাদৃশ্য

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading