বাল্মিকী রামায়ণ - পন্ডিত হেমচন্দ্র ভট্টাচার্য্য — পন্ডিত হেমচন্দ্র ভট্টাচার্য্য

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
বাল্মিকী রামায়ণ - পন্ডিত হেমচন্দ্র ভট্টাচার্য্য
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

বাল্মিকী রামায়ণ - পন্ডিত হেমচন্দ্র ভট্টাচার্য্য

লেখক: পন্ডিত হেমচন্দ্র ভট্টাচার্য্য || Hemchandra Bhattacharya
প্রকাশনী: Bharavi || ভারবি

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳১,০৫০৳১,২০০-১৩%

সাশ্রয় ৳১৫০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
পণ্ডিত হেমচন্দ্র ভট্টাচার্য্য কলকাতায় সংস্কৃত কলেজে পড়তেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিশেষ স্নেহভাজন ছিলেন‌। সরকারি শিক্ষা বিভাগে সাব-ইন্সপেক্টর পদে কিছুদিন কাজ করেন এবং ব্যক্তিগত কারণে ইস্তফা দেন। ত...

বইয়ের ভেতরে এক ঝলক

Inside page 1

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

পণ্ডিত হেমচন্দ্র ভট্টাচার্য্য কলকাতায় সংস্কৃত কলেজে পড়তেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিশেষ স্নেহভাজন ছিলেন‌। সরকারি শিক্ষা বিভাগে সাব-ইন্সপেক্টর পদে কিছুদিন কাজ করেন এবং ব্যক্তিগত কারণে ইস্তফা দেন। তারপর কিছুদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তত্ত্বাবধানে শ্রী কালীপ্রসন্ন সিংহের মহাভারত অনুবাদের অন্যতম অনুবাদক হিসেবে কাজ করেন‌। এরপরই দীর্ঘ ১৫ বছর ধরে নিষ্ঠার সাথে তিনি রামায়ণ অনুবাদ করেন। তার জন্য বহু পুথি মিলিয়ে তিনি একটি পাঠের ধারা ব্যবহার করেন। হেমচন্দ্র রামায়ণ প্রথম বাংলায় অনূদিত ও বাংলায় প্রকাশিত রামায়ণ। ১৮৮৪ খ্রিস্টাব্দে শ্রী দেবেন্দ্রনাথ ভঞ্জ প্রকাশিত এই রামায়ণের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়, তারপরে গ্রন্থখানি প্রায় বিলুপ্ত হয়ে যায়। দীর্ঘদিনবাদে প্রবোধ চন্দ্র সেন এর লিখিত ভূমিকা এবং নীলমাধব সেন এর চিত্রে সজ্জিত হয়ে ভারবি থেকে নতুন ভাবে প্রকাশ পায় দুইখন্ডে ১৯৭৫ এবং ১৯৭৬ সালে। পরবর্তীকালে এর একটি সুলভ সংস্করণ বের হয়। বহুদিন অমুদ্রিত থাকায় আজকের প্রজন্মের পাঠকদের সুযোগ ছিলনা বইটি সংগ্রহ করার। পাঠকদের চাহিদায় ২০১৯ সালে ভারবি থেকে সুদৃশ্য অখণ্ড এই সংস্করণটি প্রকাশিত হয়েছে। বইটি অধিক পরিচিত “হেমচন্দ্রর রামায়ণ” বলে। এই বইটি বাংলা সাহিত্যের এক ঐতিহাসিক সময়ের স্বাক্ষর। রামায়ণ মহাকাব্য বাংলাভাষায় প্রথম অনুবাদ – গবেষকদের একটি অবশ্যপাঠ্য রেফারেন্স। ইতিহাস প্রিয় বাঙালি জন্য অবশ্যই সংগ্রহযোগ্য একটি বই।
নামবাল্মিকী রামায়ণ - পন্ডিত হেমচন্দ্র ভট্টাচার্য্য
লেখকপন্ডিত হেমচন্দ্র ভট্টাচার্য্য
প্রকাশনীBharavi || ভারবি
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

পন্ডিত হেমচন্দ্র ভট্টাচার্য্য

পন্ডিত হেমচন্দ্র ভট্টাচার্য্য-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

পন্ডিত হেমচন্দ্র ভট্টাচার্য্য-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Bharavi || ভারবি

Bharavi || ভারবি প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Bharavi || ভারবি-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — বাল্মিকী রামায়ণ - পন্ডিত হেমচন্দ্র ভট্টাচার্য্য

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading