বাঙ্গালা সাহিত্যে গদ্য — সুকুমার সেন

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
বাঙ্গালা সাহিত্যে গদ্য
পছন্দের তালিকায় রাখুন

বাঙ্গালা সাহিত্যে গদ্য

লেখক: সুকুমার সেন || sukumar sen
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৬১৫৳৭০০-১২%

সাশ্রয় ৳৮৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
ভাষাবিদ ও বাংলা সাহিত্য-ইতিহাসের অন্যতম প্রধান রূপকার সুকুমার সেনের এই মননঋদ্ধ গ্রন্থ নিছক গদ্যসাহিত্যের ইতিহাস বর্ণনা নয়, বাংলা গদ্যের শুরুর শুরু থেকে রবীন্দ্রপর্ব তথা আধুনিক কাল পর্যন্ত বিস্তৃত এক ...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

১৯০
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

ভাষাবিদ ও বাংলা সাহিত্য-ইতিহাসের অন্যতম প্রধান রূপকার সুকুমার সেনের এই মননঋদ্ধ গ্রন্থ নিছক গদ্যসাহিত্যের ইতিহাস বর্ণনা নয়, বাংলা গদ্যের শুরুর শুরু থেকে রবীন্দ্রপর্ব তথা আধুনিক কাল পর্যন্ত বিস্তৃত এক দীর্ঘ পথের পরিক্রমা। ইতিহাস তো আছেই সেই সঙ্গে বাংলা সাধু ও চলিত গদ্যের অন্তর্লোকের অনুসন্ধান। লেখক ষোড়শ শতকে পয়ার ছন্দে রচিত কাব্যে বাংলা গদ্যের পদচিহ্ন আবিষ্কার করেছেন। যদিও চিঠিপত্র, দলিল-দস্তাবেজ এবং প্রয়োজন ছাড়া বাংলা গদ্যের স্থান সাহিত্যের প্রাঙ্গণে তখনও সূচিত হয়নি। সপ্তদশ শতকে পোর্তুগিজ মিশনারি এবং অষ্টাদশ শতাব্দীর শেষ ও উনবিংশ শতাব্দীর শুরুতে ইংরাজ মিশনারিদের পরিকল্পনায় বাংলা গদ্য কাব্যের খোলস ভেঙে চিন্তা-চেতনার ভাষা, যুক্তির ভাষা হয়ে উঠেছে। ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বাংলা গদ্যকে রূপদক্ষ করে তুলেছিলেন এই পর্বে। লেখক রচনাংশের বিপুল উদাহরণ সহযোগে দেখিয়েছেন কীভাবে বাংলা গদ্যভাষা প্রথম আভিজাত্য লাভ করেছে রামমোহনের হাতে। কেন বিদ্যাসাগর বাংলা গদ্য সাহিত্যের সৌন্দর্য ও শিল্পপ্রাণের স্রষ্টা; কোন দিক থেকে প্যারীচাঁদ ও হুতোম চলিত গদ্যের বৈপ্লবিক উদ্‌গাতা। ভাষাতত্ত্ব ও তথ্যের উপস্থাপনায় লেখক বিশ্বেষণ করেছেন ‘সৃষ্টির উৎসবে নির্দ্বন্দ্বভাবে বাংলা গদ্যের’ আসন কীভাবে দৃঢ় হয়েছে বঙ্কিমচন্দ্রের সহায়তায়। সর্বোপরি রবীন্দ্রনাথ ও সমসাময়িক বহু প্রধান-অপ্রধান স্রষ্টার গদ্যরচনার নির্ভরযোগ্য আলোচনা। বাংলা গদ্য আজ মননচর্চা ও শিল্পসৃষ্টিতে নিজের শক্তি ও যোগ্যতা প্রমাণ করেছে। আর এই গ্রন্থ ধরে রেখেছে সেই তিন শতাব্দীর অপরিমেয় ইতিবৃত্ত ও অভিযাত্রার দিনপঞ্জী। দীর্ঘদিন অমুদ্রিত থাকার পর ‘বাঙ্গালা গদ্য সাহিত্য’-এর পরিবর্ধিত ও সুসম্পাদিত আনন্দ সংস্করণ সাহিত্য-পাঠকদের বহুদিনের অভাব ও প্রত্যাশা পূরণ করল।
নামবাঙ্গালা সাহিত্যে গদ্য
লেখকসুকুমার সেন
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা১৯০
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139788172157555
মুদ্রণ দেশIndia
ওজন329.0
মাপ140 × 215 × 15.22

লেখক পরিচিতি

সুকুমার সেন

সুকুমার সেন-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

সুকুমার সেন-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — বাঙ্গালা সাহিত্যে গদ্য

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading