আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
বাঙালির দার্জিলিং : বাঙালির দীপুদা
লেখক: দময়ন্তী দাশগুপ্ত || domoynti-dashgupto
প্রকাশনী: lyriqal
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳১,৩১৫৳১,৫০০-১২%
সাশ্রয় ৳১৮৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
সম্পাদনা : দময়ন্তী দাশগুপ্ত, সুমেরু মুখোপাধ্যায়
৭৫০ টাকা
সূর্যোদয়ের মুহূর্তে কাঞ্চনজঙ্ঘার দ্রুত বদলে যাওয়া রূপের সঙ্গে পাল্লা দিয়েই যেন বিভিন্ন নজরে ধরা দেয় পাহাড়ের রানির বহুবিচিত্র বিভঙ্গ।
দার্জিলিং ...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
সম্পাদনা : দময়ন্তী দাশগুপ্ত, সুমেরু মুখোপাধ্যায়
৭৫০ টাকা
সূর্যোদয়ের মুহূর্তে কাঞ্চনজঙ্ঘার দ্রুত বদলে যাওয়া রূপের সঙ্গে পাল্লা দিয়েই যেন বিভিন্ন নজরে ধরা দেয় পাহাড়ের রানির বহুবিচিত্র বিভঙ্গ।
দার্জিলিং পাহাড় বা কাঞ্চনজঙ্ঘা শুধু কলকাতার সাহেব কিংবা বিদেশি পর্বতারোহীদের নয়, মুগ্ধ করেছে এ দেশের প্রায় সব ভ্রমণার্থীকে। কয়েক পুরুষ ধরে কখনও টুং সোনাদা ঘুম ছুঁয়ে যাওয়া সাবেক হিলকার্ট রোড ধরে, বা পাঙ্খাবাড়ির পাকদণ্ডী সামাল দিয়ে, কিংবা হালের মনোরম রোহিনী রুট আঁকড়ে তল্পিতল্পা বয়ে সাধের হিলস্টেশনে ছুটে এসেছে সমতলের বাঙালি।
যুগে যুগে ছোটবেলায় প্রথম পাহাড় দেখার রোমাঞ্চ, কৈশোরে পয়লা ট্রেকিংয়ের পাঠ, যৌবনে সফল ও ব্যর্থ প্রেমের মিষ্টি-কষা টাকনা, চড়াই ভাঙার চ্যালেঞ্জে নাস্তানাবুদ মাঝবয়েসি হৃদযন্ত্রের অঘোষিত হরতাল আর বার্ধক্যের কেদারায় বসে তারিয়ে তারিয়ে কাঞ্চনজঙ্ঘা দর্শনের সুবাদে জীবনের সারমর্ম উপলব্ধি করার মতো সব পর্বেরই সাক্ষী থেকেছে এই শৈলশহর। বাঙালির দীর্ঘলালিত দার্জিলিং চর্চার রংবাহারি অভিজ্ঞতার সেই সমস্ত ঝলকে সেজে উঠেছে এই সংকলন।
----------
গরম লাগলে তিব্বত পাড়ি দেওয়ার মার্জারি সদুপদেশ বাস্তবে ক'জন ছাপোষা বাঙালি শিরোধার্য করতে পারে? যাত্রাপথের নানা পরিবর্তনে পথচলা আরামপ্রদ হওয়ায় বৎসরান্তে মানুষের ঢল নামে আজও দার্জিলিং-এ। সে কেবল দার্জিলিং শহরেই আটকে নেই। আশেপাশের পাহাড়গুলিতে গড়ে উঠেছে থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত। ভ্রমণপিপাসুদের দৃষ্টিভঙ্গীর ঢের পরিবর্তন ঘটেছে। ভগবান দুর্জয়লিঙ্গ দর্শনের অভিপ্রায় আজ আর নেই। দুর্লভ গাছপালা আজও পাওয়া যায় বলে বিজ্ঞানীরা নীরবে কাজ করে চলেছেন ছড়ানো ছেটানো নানা পাহাড়ে। স্বাস্থ্যোদ্ধারের জন্য মাসের পরে মাস বাড়ি ভাড়া নিয়ে থাকা আমাদের ব্যস্ত জীবনে এখন অসম্ভব। তবু গাড়ি শহরের জানজট ঠেলে পাহাড়ি পথে চড়তেই জানলার শার্সিতে মেঘেরা এসে টোকা মারে। আমরা মাঝ রাস্তায় থেমে গায়ে সোয়েটার আলোয়ান চাপিয়ে নিই।
| নাম | বাঙালির দার্জিলিং : বাঙালির দীপুদা |
|---|---|
| লেখক | দময়ন্তী দাশগুপ্ত |
| প্রকাশনী | lyriqal || ৯ঋকাল |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
দময়ন্তী দাশগুপ্ত
দময়ন্তী দাশগুপ্ত-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
দময়ন্তী দাশগুপ্ত-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

lyriqal || ৯ঋকাল
lyriqal || ৯ঋকাল প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
lyriqal || ৯ঋকাল-এর সব বই
