আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
বঙ্গে নারী নির্যাতন ও নারীর উত্থান (প্রিন্ট আউট)
লেখক: শুক্লা ঘোষাল || Shukla Ghoshal
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৩৫০৳৪০০-১৩%
সাশ্রয় ৳৫০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
নির্যাতন শব্দটির আভিধানিক অর্থ পীড়ন, নিগ্রহ, অত্যাচার, প্রতিহিংসা, শত্রুতার প্রতিশোধ, অপকারকের অপকার চেষ্টা। আর নির্যাতিত মানে নিগৃহীত, উৎপীড়িত, লাঞ্ছিত এই সকল শব্দ। বঙ্গে নারী নির্যাতন শব্দটি বললে ...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
২২৪
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
নির্যাতন শব্দটির আভিধানিক অর্থ পীড়ন, নিগ্রহ, অত্যাচার, প্রতিহিংসা, শত্রুতার প্রতিশোধ, অপকারকের অপকার চেষ্টা। আর নির্যাতিত মানে নিগৃহীত, উৎপীড়িত, লাঞ্ছিত এই সকল শব্দ। বঙ্গে নারী নির্যাতন শব্দটি বললে প্রথমেই মনে পড়ে সতীদাহর কথা। সতীদাহ আইন করে বন্ধ করা হলেও নারী নির্যাতন কিন্তু বন্ধ হয়নি। সতী প্রথার পরেও সামাজিক ও পারিবারিক জীবনে নারীদের যে কতরকম যন্ত্রণা ও নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, তৎকালীন বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে আমরা জানতে পারি। বাল্যবিবাহ ও বৈধব্যের যন্ত্রণা যে কী মর্মান্তিক তার বহু বহু উদাহরণ ছড়িয়ে রয়েছে তখনকার পত্র-পত্রিকায়। প্রবন্ধ, গল্প, উপন্যাস এবং কবিতায়ও। গত শতাব্দীর পত্র-পত্রিকায় নারী জাগরণের জন্য বহু লেখকই কলম ধরেছিলেন। গণমাধ্যমের জন্যেই নারীর যে প্রতিবাদ শুরু হয়েছিল তারই ফলশ্রুতিতে গড়ে উঠেছিল বিভিন্ন নারী সমিতি। এইসব সংগঠনের মাধ্যমেই বহু নারী খুঁজে পেল জীবন জীবিকা ও বেঁচে থাকার অর্থ। বিধবা বিবাহের ব্যাপক প্রচারে তখনকার সাময়িকীগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এরপর বঙ্গে বিরাট পরিবর্তনের ঢেউ এসে আছড়ে পড়ল— স্বাধীনতা আন্দোলনের পর্যায়। পরাধীন ভারতকে স্বাধীন করতে সমগ্র দেশের সঙ্গে বাংলাও নিবিড়ভাবে যুক্ত হল। বাংলার নারীরা সেই সময়ে প্রাণভয় তুচ্ছ করে এসে দাঁড়িয়েছেন পুরুষের পাশে। বঙ্গে আন্দোলনের আর একটি পর্যায় তেভাগা আন্দোলন। গ্রামের কৃষক রমণীরাই প্রধানত অংশগ্রহণ করেছিলেন এই আন্দোলনে। তাঁদের এই আন্দোলন আজ ইতিহাস। সতীদাহ রদ, বিধবা বিবাহ, নারীর আন্দোলনে অংশগ্রহণ— বহু নির্যাতন স’য়ে স’য়ে নারী উঠে দাঁড়াতে পেরেছে। রচিত হয়েছে নারীর উত্থানপর্ব। এক-এক যুগে নারী এক-একটি বাধা অতিক্রম করে অগ্রসর হয়েছে। গৃহকোণ ছেড়ে বৃহত্তর জগতের দ্বার উন্মুক্ত হয়েছে। শিক্ষায় পেশায় এসেছে চেতনার বিকাশ। নির্যাতনের মধ্যে থেকেই নারীর উত্থান ঘটে চলে প্রতিদিন। এই উত্থানের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। নারীর এই উত্থানপর্বে জোড়াসাঁকো ঠাকুর পরিবারের নারীরা সর্বাগ্রে উল্লেখযোগ্য। দেশে-বিদেশে বঙ্গনারী এখন নতুন ভূমিকায় নতুন অধ্যায় রচনা করছে। অন্তরালের পর্দা সরিয়ে প্রকাশ্য আলোর পথে দাঁড়িয়ে বঙ্গনারী এখন কিছু বলতে চায় কিছু করতে চায়। পুরুষের ভূমিকাও এখন অনেক বদল হয়েছে। সময় বড় মূল্যবান। সময়ের সঙ্গে সঙ্গে বঙ্গনারী এখন বিশ্ব জয় করছে। এই সংকলনে প্রকাশিত হল পুরনো পত্রপত্রিকার পুরনো লেখা, সংশ্লিষ্ট বিষয়ে যা গুরুত্বপূর্ণ নথি। সম্পাদনা করেছেন শুক্লা ঘোষাল।
| নাম | বঙ্গে নারী নির্যাতন ও নারীর উত্থান (প্রিন্ট আউট) |
|---|---|
| লেখক | শুক্লা ঘোষাল |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ২২৪ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789350400302 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 338.0 |
| মাপ | 140 × 215 × 17.19 |
লেখক পরিচিতি
শুক্লা ঘোষাল
শুক্লা ঘোষাল-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
শুক্লা ঘোষাল-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই