আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
বাংলা হরফে ওড়িয়া সাহিত্য এবং ওড়িয়া হরফে বাংলা সাহিত্য
লেখক: শান্তনু দলাই || Santanu Dalai
প্রকাশনী: sopan
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৮৭৫৳১,০০০-১৩%
সাশ্রয় ৳১২৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
শান্তনু দলাই
কয়েকটি পৃষ্ঠা পড়ুন
বাংলা-ওড়িশা সীমান্তবর্তী অঞ্চলের মানুষের মৌখিক ভাষায় লক্ষ্য করা যায় উভয় ভাষার বিমিশ্রণ। ওড়িয়া সীমান্তবর্তী মেদিনীপুরে বাংলা হরফে ওড়িয়া ভাষায় লেখা নির্বাচিত কয...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
শান্তনু দলাই
কয়েকটি পৃষ্ঠা পড়ুন
বাংলা-ওড়িশা সীমান্তবর্তী অঞ্চলের মানুষের মৌখিক ভাষায় লক্ষ্য করা যায় উভয় ভাষার বিমিশ্রণ। ওড়িয়া সীমান্তবর্তী মেদিনীপুরে বাংলা হরফে ওড়িয়া ভাষায় লেখা নির্বাচিত কয়েকটি প্রচলিত সাহিত্যের নিদর্শন এই গ্রন্থে বিশ্লেষণ করা হয়েছে। পাশাপাশি ষোড়শ শতক থেকে ঊনবিংশ শতকের মাঝামাঝি পর্যন্ত ওড়িয়া হরফে লেখা বাংলা সাহিত্যের বেশ কয়েকটি নিদর্শন যা ওড়িশা রাজ্য প্রদর্শশালা সংরক্ষিত পুথিগুলির মধ্যে নির্বাচিত কয়েকটি রচনার গবেষণালব্ধ বিশ্লেষণ ফুটিয়ে তোলা হয়েছে। এই ধারার সাহিত্য সৃষ্টির তাগিদ রূপে দেখানো হয়েছে বিশেষ ধর্মীয় কারণকে। শ্রীচৈতন্যদেবের দিব্যজীবনের প্রতি ওড়িশাবাসীর যে অনুরাগ জন্মেছিল তার অভিব্যক্তি আসলে এই সাহিত্য-গ্রন্থটিতে বোঝানোর চেষ্টা করা হয়েছে। প্রেমময় শ্রীচৈতন্যকে ভালোবাসার সঙ্গে সঙ্গে তাঁর ভাষাকেও যে ভালোবেসে ফেলা যায় ষোড়শ শতকের ওড়িয়া কবিকুল সাহিত্যের মাধ্যমে সেই নিদর্শন রেখে গেছেন। এই গবেষণালব্ধ গ্রন্থটি সেকথাও বলে। আলোচিত হয়েছে ওড়িয়া ভাষায় রবীন্দ্রচর্চার দিকটিও। ওড়িয়া সাহিত্যে রবীন্দ্রনাথের প্রভাবের দিকটি যেমন দেখানো হয়েছে ঠিক তেমনি পাশাপাশি রবীন্দ্রসাহিত্যের আত্তীকরণ ও অনুকরণ কিভাবে ওড়িয়া কবি-সাহিত্যিকগণ করেছেন সে বিষয়টিও আলোকপাত করেছেন গ্রন্থকার। পাশাপাশি লিপিবদ্ধ করেছেন রবীন্দ্রসাহিত্যের ওড়িয়া অনুবাদের কালানুক্রমিক তালিকাটিও। বাংলা ও ওড়িয়া এই দুই প্রতিবেশী ভাষার পারস্পরিক সহিষ্ণুতার আদান-প্রদানের দিকটি তুলে ধরার সঙ্গে সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলের অতীত ইতিহাস, সংস্কৃতি ও ভাষা-আন্দোলনের প্রসঙ্গটিও বাদ যায়নি। বর্তমান সময়ে ভাষায় ভাষায় সংঘাত কিংবা বিভাষীর প্রতি যে বৈষম্যমূলক আচরণ লক্ষ্য করা যায় সেই ক্ষেত্রে দাঁড়িয়ে নিশ্চিতভাবে এই গ্রন্থটি একটি সদর্থক বার্তা দেবে। সর্বোপরি গ্রন্থটি বাংলা-ওড়িশার আন্তঃরাজ্য সাহিত্যচর্চার একটি ডকুমেন্টেশন রূপে ধরা যেতে পারে।
প্রকাশনা সােপান পাবলিশার্স
| নাম | বাংলা হরফে ওড়িয়া সাহিত্য এবং ওড়িয়া হরফে বাংলা সাহিত্য |
|---|---|
| লেখক | শান্তনু দলাই |
| প্রকাশনী | সোপান |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789394113008 |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
শান্তনু দলাই
শান্তনু দলাই-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
শান্তনু দলাই-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

সোপান
সোপান প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
সোপান-এর সব বই