বঙ্কিমচন্দ্রজীবনী — অমিত্রসূদন ভট্টাচার্য

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
বঙ্কিমচন্দ্রজীবনী
পছন্দের তালিকায় রাখুন

বঙ্কিমচন্দ্রজীবনী

লেখক: অমিত্রসূদন ভট্টাচার্য || Amitrasudan Bhattacharya
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳২,১৯০৳২,৫০০-১২%

সাশ্রয় ৳৩১০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
বঙ্কিমচন্দ্রের একটি পূর্ণাঙ্গ ও প্রামাণিক জীবনীগ্রন্থের অভাব দীর্ঘকালযাবৎ অনুভূত। বঙ্কিমচন্দ্রের আবির্ভাবের পর দেড় শো বছর কেটে গেছে, তাঁর তিরোভাব-তিথিও শতবর্ষ স্পর্শের মুখে। এই সুদীর্ঘ সময়পর্বের মধ্...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

৮৩২
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

বঙ্কিমচন্দ্রের একটি পূর্ণাঙ্গ ও প্রামাণিক জীবনীগ্রন্থের অভাব দীর্ঘকালযাবৎ অনুভূত। বঙ্কিমচন্দ্রের আবির্ভাবের পর দেড় শো বছর কেটে গেছে, তাঁর তিরোভাব-তিথিও শতবর্ষ স্পর্শের মুখে। এই সুদীর্ঘ সময়পর্বের মধ্যে তাঁর একাধিক সার্থক জীবনীগ্রন্থ প্রকাশিত হওয়াই ছিল স্বাভাবিক ও প্রত্যাশিত। কিন্তু তা যে হল না, এ শুধু আমাদের দুর্ভাগ্যেরই নয়, জাতীয় কর্তব্যচ্যুতিরও পরিচায়ক। বঙ্কিমচন্দ্রের মৃত্যুর আঠারো বছর পরে তাঁর ভ্রাতুষ্পুত্র শচীশচন্দ্র ‘বুকের ভিতর এক অভূতপূর্ব দৈবশক্তি অনুভব’ করে মাত্র তিন মাসের মধ্যে ‘স্বর্গীয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন-চরিত’ নামে যে-জীবনী গ্রন্থটি রচনা করেন, তা প্রথম হিসেবে নিশ্চিত স্মরণীয়। কিন্তু নিরাবেগ ও নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে প্রজ্ঞার আলোয় বঙ্কিমচন্দ্রের পূর্ণাঙ্গ মূর্তিটি সেখানে দেখা ও দেখানো হয়নি। বঙ্কিমচন্দ্রের জন্মের সার্ধ-শতবর্ষে এই জীবনীগ্রন্থের পুনর্মুদ্রণের যৌক্তিকতা ব্যাখ্যা করতে গিয়ে সম্পাদকীয় নিবেদনে অধ্যাপক অলোক রায় মন্তব্য করেছিলেন, “প্রথম সংস্করণ গ্রন্থ প্রকাশের সাতাত্তর বছর পরে সার্থকতর বা অধিকতর নির্ভরযোগ্য বঙ্কিমজীবনী আজও রচিত হয়নি।” হয়নি যে, লক্ষ করেছিলেন অধ্যাপক প্রমথনাথ বিশীও। ‘বঙ্কিম সরণী’ গ্রন্থের সূচনাতে তাঁর আক্ষেপ— “বঙ্কিমচন্দ্রের যোগ্য জীবনী এ-পর্যন্ত লিখিত হল না। অবশ্য জীবনী নামে অনেক গ্রন্থ আছে, তাদের মূল্য অস্বীকার না করেও বলা চলে যে, কোনখানিই বঙ্কিমচন্দ্রের প্রতিভা ও জীবনের যোগ্য নয়।” অধ্যাপক অমিত্রসূদন ভট্টাচার্যের এই বঙ্কিমজীবনী সেই আক্ষেপ ও অভাবকেই দূর করবে। তিরিশ বছর ধরে একাগ্রভাবে বঙ্কিম-গবেষণায় নিযুক্ত থেকে বঙ্কিমবিশেষজ্ঞ রূপে নিজেকে যিনি সুপ্রতিষ্ঠিত করেছেন, একমাত্র তাঁর পক্ষেই বুঝি সম্ভবপর ছিল বঙ্কিমচন্দ্রের জীবনপঞ্জীর, জীবন-সাধনার ও মনোজগতের এমন এক ধারাবাহিক, তথ্যসমৃদ্ধ ও যুক্তিগ্রাহ্য বিশ্লেষণে শাণিত গ্রন্থ রচনা করা। সাহিত্যসম্রাটের জীবন ও প্রতিভার প্রকৃত স্বরূপটি বুঝে নিতে লেখকের তিন দশকের চিন্তা, ভাবনা, গবেষণা, অধ্যয়ন ও উপলব্ধির ফসল এই গ্রন্থটি হয়ে থাকবে অপরিহার্য ও অমূল্য এক আকরগ্রন্থ।
নামবঙ্কিমচন্দ্রজীবনী
লেখকঅমিত্রসূদন ভট্টাচার্য
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা৮৩২
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139788170669678
মুদ্রণ দেশIndia
ওজন862.0
মাপ140 × 215 × 52.30

লেখক পরিচিতি

অমিত্রসূদন ভট্টাচার্য

অমিত্রসূদন ভট্টাচার্য-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

অমিত্রসূদন ভট্টাচার্য-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — বঙ্কিমচন্দ্রজীবনী

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading