ব্যাংকওয়ালি ম্যাডাম — Madhuri Sengupta

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
ব্যাংকওয়ালি ম্যাডাম
পছন্দের তালিকায় রাখুন

ব্যাংকওয়ালি ম্যাডাম

লেখক: Madhuri Sengupta
প্রকাশনী: Sristisukh || সৃষ্টি সুখ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳২২৫৳২৫০-১০%

সাশ্রয় ৳২৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
মাধুরীর টুকটাক লেখা আমি পড়েছি ফেসবুকে। কিন্তু তাতে মাধুরীকে আমি ততটুকু বুঝিনি, যতটুকুতে তার সেই সংবেদনশীলতাটাকে আমি বুঝতে পারি, স্পর্শ করতে পারি। তবে সেই সুযোগ হয়েছে ব্যক্তি মাধুরীর সঙ্গে পরিচয়ের পর। ...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

মাধুরীর টুকটাক লেখা আমি পড়েছি ফেসবুকে। কিন্তু তাতে মাধুরীকে আমি ততটুকু বুঝিনি, যতটুকুতে তার সেই সংবেদনশীলতাটাকে আমি বুঝতে পারি, স্পর্শ করতে পারি। তবে সেই সুযোগ হয়েছে ব্যক্তি মাধুরীর সঙ্গে পরিচয়ের পর। তার যে ভাবনা, সেই ভাবনার সঙ্গে আমার জানাশোনাটা তখন। সেখানে সে ধবধবে সাদা খাতার পাতার মতন। যেখানে সূক্ষ্মাতিসূক্ষ্ম আঁচড়ও সুস্পষ্ট হয়ে ওঠে। একজন সংবেদনশীল মানুষের খুব বড় পরিচয় যেটি। যে অনুভূতির সূক্ষ্ম স্পর্শ যেমন ধারণ করে, তেমনি তীব্রতাও। তারপর হুট করেই পড়া বাসে তার সহযাত্রী এক সদ্য কিশোরী মেয়ের সেফটিপিনে প্রতিরোধের গল্প। কীসের বিরুদ্ধে সেই প্রতিরোধ? পুরুষতন্ত্র? নাকি বিকৃতির বিরুদ্ধে? নাকি খোদ সিস্টেমের বিরুদ্ধেই? আমি ঠিক জানি না, কিন্তু একটা সেফটিপিন অমন শক্তিশালী অস্ত্র হয়ে উঠতে পারে, অমন নুইয়ে দিতে পারে এক ধর্ষকামীকে, অমন ভালোবাসা, স্নেহ, মমতা জাগিয়ে তুলতে পারে আবার অন্য এক পুরুষেরই, এটি খুব ভাবনা জাগানিয়া। ওই সূক্ষ্ম পিনটুকু কী স্থূলভাবেই না চোখে আঙুল ঠেসে দিয়ে বলে, এইবেলা জেগে উঠবার, রুখে দাঁড়াবার, দিন বদলাবার। বদল তো আর এমনিতে হয় না, আগে ভাবনায়, তারপর অনুশীলনে। মাধুরীর লেখাগুলোও আগে তার ভাবনা, তারপর তা হয়ে ওঠে প্রাত্যহিক প্রতিবাদ, প্রতিরোধের। আর সেইসব ছড়িয়ে যায় জীবনে। মাধুরীর ‘ব্যাংকওয়ালি ম্যাডাম’ তাই হয়ে ওঠে সময়ের শাণিত সমরাস্ত্র! সাদাত হোসাইন লেখক ও চলচ্চিত্র নির্মাতা বাংলাদেশ
নামব্যাংকওয়ালি ম্যাডাম
লেখকMadhuri Sengupta
প্রকাশনীSristisukh || সৃষ্টি সুখ
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

Madhuri Sengupta

Madhuri Sengupta-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

Madhuri Sengupta-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Sristisukh || সৃষ্টি সুখ
Sristisukh || সৃষ্টি সুখ

Sristisukh || সৃষ্টি সুখ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Sristisukh || সৃষ্টি সুখ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — ব্যাংকওয়ালি ম্যাডাম

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading