বর্গী যক্ষী — অনামিকা মণ্ডল

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
বর্গী যক্ষী
পছন্দের তালিকায় রাখুন

বর্গী যক্ষী

লেখক: অনামিকা মণ্ডল || Anamika Mandal
প্রকাশনী: Atahpar || অতঃপর

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৫৪০৳৬০০-১০%

সাশ্রয় ৳৬০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
অলৌকিক গল্পের উপরে চিরকালই মানুষের আকর্ষণ। যা কিছু সাদা চোখে যায় না, তার উপরেই মানুষের চিরকালীন কৌতূহল। তাই তো হাড় হিম করা কনকনে শীতের রাতে অথবা কোনো জ্বলন্ত গ্রীষ্মের ছমছমে, নির্জন দুপুরে, ভূতের গল্প...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

অলৌকিক গল্পের উপরে চিরকালই মানুষের আকর্ষণ। যা কিছু সাদা চোখে যায় না, তার উপরেই মানুষের চিরকালীন কৌতূহল। তাই তো হাড় হিম করা কনকনে শীতের রাতে অথবা কোনো জ্বলন্ত গ্রীষ্মের ছমছমে, নির্জন দুপুরে, ভূতের গল্প মানুষ সব সময়েই ভালোবাসে। সেই চাহিদা থেকেই বাংলা সাহিত্যে অলৌকিক গল্পের অনুপ্রবেশ। অতীতের লেখকরা যেমন অলৌকিক গল্প লিখেছেন, বর্তমান সময়ের লেখকরাও তেমনই অলৌকিক গল্প লিখছেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে গল্পের চরিত্র বদলেছে, বদলেছে গল্পের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট। সাহিত্যের অনান্য ধারার মতোই অলৌকিক গল্পও কোথাও গিয়ে সমসাময়িক সমাজের কথা, মানুষের কথা বলে। ভয়ের মধ্য থেকেও, জয় হয় সত্যের ন্যায়ের। এই সংকলনটিতে রয়েছে মোট সাতটি গল্প। প্রচলিত হরর গল্পের মতো নয় এই সংকলনের গল্পগুলি। প্রতিটি গল্পেই ভয়ের কারণ রয়েছে। কায়াহীন, অতৃপ্ত আত্মারা অকারণে কোনো মানুষের ক্ষতি করেনি। বরং জীবিত অবস্থায় সে যে প্রতারণা পেয়েছে, অথবা যে বিশ্বাসঘাতকতার মুখোমুখি সে হয়েছে, জীবনের সীমানা ছাড়িয়ে সে সেই অন্যায়েরই শাস্তি দিয়েছে। সংকলনের প্রথম গল্প বর্গি যক্ষী। গল্পটির সূচণা হয় খ্রিস্টীয় ১১শতকে বিহারের কৃর্কিহাবে পাওয়া এক দেবীমূর্তিকে কেন্দ্র করে। বাংলায় বর্গিদের আক্রমণের সময় সেই মূর্তিই ছিল বর্গি সেনাপতি শীষ রাওয়ের আরাধ্য দেবী। বর্গিদের হারিয়ে বাংলারই এক প্রবল, প্রতাপশালী জমিদারের হাতে আসে এই তারামূর্তি। এই দেবীর পায়ের তলায় রয়েছে এক যক্ষী। বর্তমানে সেই জমিদার বংশের বধু ঐশী আসে তাদের গ্রামের বাড়িতে আর তারপরেই শুরু হয় নানা অলৌকিক কার্যকলাপ। ইতিহাসের সঙ্গে বর্তমানের মেলবন্ধন ঘটেছে এই গল্পে। দ্বিতীয় গল্পের কেন্দ্রে রয়েছে একটা ডায়েরি। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় এক অখ্যাত তৃতীয় লিঙ্গের জমিদার তনয় চন্দ্রকান্তের ডায়েরি নিয়েই এই গল্প। ডায়েরিতে দেওয়া ধাঁধাঁর সূত্র ধরেই তার উত্তর পুরুষ উদ্ধার করে এক বিপুল গুপ্তধন। স্বাধীনতার সংগ্রামের উত্তাল সময়ের সরণী ধরে গল্প এসে শেষ হয়েছে বর্তমান সময়ে।
নামবর্গী যক্ষী
লেখকঅনামিকা মণ্ডল
প্রকাশনীAtahpar || অতঃপর
ভাষাBengali
অবস্থাNew
ISBN-139788119764402
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

অনামিকা মণ্ডল

অনামিকা মণ্ডল-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

অনামিকা মণ্ডল-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Atahpar || অতঃপর

Atahpar || অতঃপর প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Atahpar || অতঃপর-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — বর্গী যক্ষী

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading