বারীন রায়ের বাঁশি — অলোক সান্যাল

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
বারীন রায়ের বাঁশি
পছন্দের তালিকায় রাখুন

বারীন রায়ের বাঁশি

লেখক: অলোক সান্যাল || Alok Sanyal
প্রকাশনী: Sristisukh || সৃষ্টি সুখ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳২৮০৳৩২০-১৩%

সাশ্রয় ৳৪০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
অলোক সান্যালের তিনটি কিশোর গল্পের সংকলন। ফালগুনী ঘোষ লিখলেন : আমরা যারা এইটিজের মাঝামাঝি থেকে নাইনটিজের শেষের মধ্যে নিজেদের বালক-বালিকা বা কিশোর-কিশোরীবেলা কাটিয়েছি তারা বোধ হয় সকলেই আনন্দমেলার ভক্ত ছ...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

অলোক সান্যালের তিনটি কিশোর গল্পের সংকলন। ফালগুনী ঘোষ লিখলেন : আমরা যারা এইটিজের মাঝামাঝি থেকে নাইনটিজের শেষের মধ্যে নিজেদের বালক-বালিকা বা কিশোর-কিশোরীবেলা কাটিয়েছি তারা বোধ হয় সকলেই আনন্দমেলার ভক্ত ছিলাম। আমি তো মারাত্মকভাবেই ছিলাম। মাসকাবারির হিসেবে সে বই আসত। পাতে পড়ামাত্রই টানাটানি তিনবছরের ছোটো ভাইয়ের সাথে। জিতত সে-ই। ছোটদের বড়রা অনেকসময় জিতিয়েও দেয়। কিন্তু মন পড়ে থাকত পাণ্ডব গোয়েন্দার পাঁচ মূর্তির দিকে। এরপরে কী যে হল, সেই ভাঙাবাড়িতে ঢুকে তারা কি পারল গুপ্ত রহস্য উদ্ধার করতে? কিংবা সন্তু কাকাবাবুর সবুজদ্বীপে কত ঘুরে বেড়াতাম রাতভর। আরো ছিল ফেলুদা, প্রফেসর শঙ্কু। এদের হাত ধরে গা ছমছমে সব অভিজ্ঞতা ঝুলিতে এসে জড়ো হত। তখন তো বুদ্ধিশুদ্ধি এমন দরকচা মেরে যায়নি! তাই বেশি কিছু ভাবার আগেই বিচিত্র সব আবিষ্কার, দেশ, মহাকাশ, ঘটনা একেবারে জলবৎ তরলং হয়ে জিতে নিত টুকরো দিল। অথচ বইয়ের পাতায় বিজ্ঞান, ইতিহাসে প্রবল অনীহা। শিক্ষিকা হতে গেলে যে যন্ত্রণা সহ্য করে ওগুলো গলাধঃকরণ করতে হয়, তাই করেছি। অথচ প্রফেসর শঙ্কুর কল্পবিজ্ঞানে ডুবে যেতে গিয়ে চোখ চকচক করে উঠত। এত কথা আজ বলছি কেন! কারণ অলোক সান্যাল এর বারীন রায়ের বাঁশি। গল্প আছে তিনটে। কতদিন পর আবার ইতিহাস আর কল্পবিজ্ঞানে মজে গেলাম বঙ্কুবাবু, ফেলুদা, জমিদার বারীন রায়ের হাত ধরে। ছোটবেলার অভ্যাসে এখনও আনন্দমেলা পূজাবার্ষিকী বাড়িতে আসে, কিন্তু হামলে পড়াটা খুব মিস করি। পড়তে গিয়ে ঠোক্কর খাই। ক্বচিৎ দু-একটা লেখা হালকা বাতাসের মতো ছুঁয়ে যায়। কিন্তু আসর জমিয়ে তুলতে পারে না। আর এই বই হাতে নিয়ে সেই স্বাদ ফিরে পেলাম।
নামবারীন রায়ের বাঁশি
লেখকঅলোক সান্যাল
প্রকাশনীSristisukh || সৃষ্টি সুখ
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

অলোক সান্যাল

অলোক সান্যাল-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

অলোক সান্যাল-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Sristisukh || সৃষ্টি সুখ
Sristisukh || সৃষ্টি সুখ

Sristisukh || সৃষ্টি সুখ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Sristisukh || সৃষ্টি সুখ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — বারীন রায়ের বাঁশি

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading