বেণুদির রান্নাবান্না

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
বেণুদির রান্নাবান্না
পছন্দের তালিকায় রাখুন

বেণুদির রান্নাবান্না

প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৫২৫৳৬০০-১৩%

সাশ্রয় ৳৭৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
উত্তমকুমারের স্মৃতিচারণসহ,প্রিয় রান্নার এই বই এই বইয়ের রান্নাঘরে উঁকি দিলে তেল-ঝুল-কালি চোখে পড়লেও পড়তে পারে। তবে যেটা আপনাকে চমকে দেবে তা হল ঘর জুড়ে কাট্‌, লাইট, সাউন্ড, ক্যামেরা, আউটডোর শুটিং হ...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

৯৭
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

উত্তমকুমারের স্মৃতিচারণসহ,প্রিয় রান্নার এই বই এই বইয়ের রান্নাঘরে উঁকি দিলে তেল-ঝুল-কালি চোখে পড়লেও পড়তে পারে। তবে যেটা আপনাকে চমকে দেবে তা হল ঘর জুড়ে কাট্‌, লাইট, সাউন্ড, ক্যামেরা, আউটডোর শুটিং হিরো-হিরোইন প্রভৃতি শব্দের ওড়াউড়ি। সুস্বাদু রান্নার মনমাতানো গন্ধের মতো তারা ঘুরে বেড়াচ্ছে সারা বইয়ের পাতায় পাতায়। রান্নার বইয়ের পরিচয় দিতে গিয়ে এই ভূমিকাটুকু করতেই হল এইজন্যে যে, এই বইটির লেখিকা একজন সফল ও প্রখ্যাত অভিনেত্রী। অতএব তিনি যখন তাঁর রন্ধনশিল্পের কথা জানাতে বসেন তখন অবলীলায় এসে পড়ে সিনেমাজগতের বিচিত্র সব মুহূর্তের গল্প এবং নানা স্মরণীয় খণ্ডকাহিনী। সুস্বাদু নানাপদ কীভাবে রাঁধতে হবে তার শুকনো বিধরণেই শেষ হয়ে যায়নি এই বই। বরং প্রতি পাতায় এক একটি উত্তম রান্নার বর্ণনার পাশাপাশি এসেছে চলচ্চিত্র জগতের নানা অজানা গল্প। কাতলা মাছের ঝাল, দই চিকেন, ভেটকির কাঁটাচচ্চড়ি, কাজু চিকেন, পালং পনির কোপ্তা, সাগর দই প্রভৃতি উপাদেয় পদগুলোর সূত্রে এসেছে ছবি বিশ্বাস, উত্তমকুমার, হেমন্ত মুখোপাধ্যায়, সঞ্জীবকুমার, বনফুল, কিশোরকুমার, রবিশঙ্কর প্রমুখ বিখ্যাত মানুষজন। তাঁদের অন্তরঙ্গ মুহূর্ত, ভাললাগা, খুশি হওয়া, তৃপ্ত হওয়ার অজানা কাহিনী। লেখিকা শুধু অভিনয় নয়, রন্ধনেও কতদূর পটীয়সী, তার স্বাক্ষর এই বই। নিজের হাতে, নিজের মতো করে বেঁধে নানা পদ পরিবেশন করেছেন তিনি। সিনেমার জগৎ ও রান্নার বিশ্ব ধরা রইল এই বইয়ে। সুপ্রিয়া দেবীর কেরিয়ারের মাইলস্টোন ‘মেঘে ঢাকা তারা’। আর একটা স্মরণীয় বিষয় হল তাঁর হাতের রান্না। মহানায়ককে ভীষণ ভালোবাসতে সুপ্রিয়া দেবী, তাঁকে যত্নও করতেন ভীষণ। রান্না করে খাওয়াতেন মহানায়কের পছন্দের খাবার। যার মধ্যে ভেটকি মাছে 'কাঁটা চচ্চরি'র গল্প হয়ত বা অনেকেই জানেন। উত্তমকুমারের পাশাপাশি তাঁর হাতের রান্না খাবার খেতে ভালোবাসতেন ঋত্বিক ঘটকও। মাঝে মাঝে তিনি বলতেন, 'আমার জন্য রান্না করে আনবি, বেণু।'
নামবেণুদির রান্নাবান্না
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBangla
বাঁধাইHardcover
পৃষ্ঠা৯৭
অবস্থাNew
পাঠের স্তরTeen and Young adult
মুদ্রণ দেশIndia

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — বেণুদির রান্নাবান্না

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading