ভয় সমগ্র — ই এফ বেনসন — ই এফ বেনসন

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
ভয় সমগ্র — ই এফ বেনসন
পছন্দের তালিকায় রাখুন

ভয় সমগ্র — ই এফ বেনসন

লেখক: ই এফ বেনসন || E F Benson
প্রকাশনী: Bookfarm || বুকফার্ম

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৪৬৫৳৫৮০-২০%

সাশ্রয় ৳১১৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

বিকাশে ফুল পেমেন্ট

পুরো টাকা একসাথে দিলে ৫% ছাড়

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
এরপর একে একে আসে গল্পগুলি। ১. স্বপ্নঘর: একটা ঘুরে ফিরে আসা স্বপ্ন, যা কথককে অবাক করায়, আতঙ্কগ্রস্থ করায় আবার একই সাথে কৌতুহলীও করে তোলে। কি সেই স্বপ্ন, কেনই বা তারা ফিরে ফিরে আসে কথকের মনে? কি হয় শ...

বিবরণ

বইটি সম্পর্কে

এরপর একে একে আসে গল্পগুলি। ১. স্বপ্নঘর: একটা ঘুরে ফিরে আসা স্বপ্ন, যা কথককে অবাক করায়, আতঙ্কগ্রস্থ করায় আবার একই সাথে কৌতুহলীও করে তোলে। কি সেই স্বপ্ন, কেনই বা তারা ফিরে ফিরে আসে কথকের মনে? কি হয় শেষে? দৃশ্য ও ঘটনানির্মাণ অসাধারন। স্থানীয় উপকথা ও গথিক হররের ছোঁয়া আছে ঘটনা প্রবাহে। ভয় পাওয়াতে সক্ষম। বইয়ের শুরুর গল্প হিসেবে সেহবাগের ছক্কার মতই। ২. মৃত্যুদূত: দুই বন্ধুর মধ্যে চলা গল্প গুজব, তার মাঝেই উঠে আসা এক বন্ধুর অদ্ভুত অভিজ্ঞতার গল্প। ভয় এর মশলা এখানে একটু অদ্ভুত, ভূত এসে ঘাড় মটকে দেয় না বা রক্ত চুষে খায়না তবুও মৃত্যু ভয় তাড়া করে বেড়ায় কথককে। কেন? কে এসেছিল সেই রাতে কথকের বাড়ির বাইরে? ৩. নাবথের আঙ্গুরক্ষেত: এই গল্প আসলে একজন মানুষের কামনা বাসনা ও ওপর একজনের সেই পার্থিব সুখকে আঁকড়ে ধরে থাকার গল্প। কি সেই দ্বন্দ্ব? কে জিতল শেষ অব্দি? গল্পের নামে "আঙ্গুর ক্ষেত" থাকলেও সেটা আসলে একটা ধর্মীয় আখ্যান থেকে নেওয়া, ফলত গল্পটা আসলে ভয়ের আড়ালে বলা রূপক গল্পই। অবাক করে এর এক্সিকিউশন! শচীনের স্ট্রেট ড্রাইভ মনে করায়। ৪. মৃত্যুনদী: বসতির একপাশ দিয়ে বয়ে চলা একটা নদী। যেই নদীর উপর নির্ভর করে থাকে অনেক স্থানীয় মানুষ। তবে থাকে ঘিরে সমস্ত কিছুই নাকি শুভ নয়, অনেক কিছুই আবছা, রহস্যময়, কেউই পরিষ্কার জানে না বছরের কিছু বিশেষ দিনে কোন আদিম অর্চনা হয় সেই নদীর ধারে! কারা তারা? এসব কি গুজব নাকি কঠিন সত্যি? এই গল্পে প্রথমবার প্রকটভাবে আসে আদিম পূজা অর্চনা, তন্ত্র মন্ত্র এর আবির্ভাব। এবং এসেই আমাদের চমকে দিয়েছে। এই বইয়ের অন্যতম সেরা গল্প। ৫. শুয়োপোকা: এই সংকলনের অন্যতম ভয়ংকর গল্প। ইংলিশে একটা শব্দ আছে eerie, একদম সঠিক বাংলা প্রতিশব্দ কি আমার জানা নেই। তবে গথিক, ক্লষ্ট্রফোবিক একটা পরিস্থিতিতে এই ভয়ের জন্ম, কি জন্ম নিয়েছে সেটা তো নামেই পরিষ্কার তবে কেন এবং কি তাদের উদ্দেশ্য সেটাই এই গল্পের উপজীব্য! গা ঘিনঘিন করা ওঠা এই গল্প এককথায় আমার পড়া অন্যতম সেরা ভয়ের গল্প। ৬. স্বীকারোক্তি: এক জঘন্য অপরাধীর শেষ বক্তব্য! ব্যাস এই টুকুই বলব। বলবো না কিভাবে এসেছিল সেই শেষ কথা গুলি। সেটা বললেই মজা নষ্ট যাকে আজকের দিনে বলা হয় spoiler! ৭. মিসেস অ্যমওয়ার্থ: এক শান্ত শিষ্ট পাড়া গ্রাম। নিস্তরঙ্গ ছাপোষা জীবন তাদের। তাদেরই মাঝে আবির্ভাব ঘটে এক নারীর। আপাত নজরে আর পাঁচ জন প্রতিবেশীনির মত হলেও কোথাও যেন একটা খটকা লাগে! কিছু একটা যেন একদম স্বাভাবিক নয়! তারপর? ৮.ফাঁস: এক গভীর ষড়যন্ত্র! তার থেকেও ভয়ানক তার পেছনের কারণ! কি এমন ঘটলো যে কথক তার নিজেরই প্রেয়সী তথা স্ত্রীকে ঠান্ডা মাথায় মেরে ফেলতে চান? মুক্তি পেতে চান এক অভিশপ্ত জীবন থেকে? আদৌও কি সম্ভব হয় সেটা? মুক্তি কি মেলে শেষ অব্দি? অলৌকিক, অতিলৌকিক, অপরাধ মনস্কতা এবং আতঙ্ক মেশানো এক দারুন গল্প। ৯. বানরসেনা: এক কাজ পাগল, যুক্তিনিষ্ঠ ডাক্তারের গল্প। যার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো তার বৈজ্ঞানিক যুক্তি নির্ভর সত্তা। তার নিজের কাজের জন্য, গবেষনার জন্য, বিজ্ঞানের স্বার্থে অতিক্রম করতে পারেন তিনি যেকোন সংস্কার! আর তারপর? ১০. পথের শেষে: আমি হলফ করে বলতে পারি এত "রোমান্টিক" ভয়ের গল্প আমি আগে পড়িনি। গল্প শুরু হয় এক প্রকৃতিসাধক শিল্পীকে নিয়ে, তবে গল্পের স্রোত বয়ে যায় এমন একটা দিকে যেখান থেকে হয়তো ফেরার পথ থাকে না কারোরই। অনুবাদক হয়তো গল্পের ফ্লেভার বুঝেই এই গল্পটাকে সবার শেষে রেখেছেন। শেষ বলে ধোনির ছক্কা মেরে ম্যাচ জেতানোর মতো। এককথায় মাইন্ড ব্লোইং!
নামভয় সমগ্র — ই এফ বেনসন
লেখকই এফ বেনসন
প্রকাশনীBookfarm || বুকফার্ম

লেখক পরিচিতি

ই এফ বেনসন

ই এফ বেনসন-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

ই এফ বেনসন-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Bookfarm || বুকফার্ম
Bookfarm || বুকফার্ম

Bookfarm || বুকফার্ম প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Bookfarm || বুকফার্ম-এর সব বই
৳৪৬৫
৳৫৮০
1

রেটিং ও রিভিউ — ভয় সমগ্র — ই এফ বেনসন

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading