ভারতের অধঃপতন — টি এন শেষন

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
ভারতের অধঃপতন
পছন্দের তালিকায় রাখুন

ভারতের অধঃপতন

লেখক: টি এন শেষন || T N Sheshan
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৫২৫৳৬০০-১৩%

সাশ্রয় ৳৭৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
এই মুহূর্তে আমাদের দেশে এমন কিছু মানুষ আছেন যাঁরা ভালবাসা ও ঘৃণা—এই দুয়েরই প্রাপক। যেমন এদেশের মুখ্য নির্বাচন আধিকারিক টি. এন. শেষন। যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে এক নীতিনিষ্ঠ ও ভয়...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

২০০
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

এই মুহূর্তে আমাদের দেশে এমন কিছু মানুষ আছেন যাঁরা ভালবাসা ও ঘৃণা—এই দুয়েরই প্রাপক। যেমন এদেশের মুখ্য নির্বাচন আধিকারিক টি. এন. শেষন। যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে এক নীতিনিষ্ঠ ও ভয়শূন্য সংগ্রামের জন্যে তিনি বহুখ্যাত, বহুনিন্দিত এবং বহু-আলোচিত। একথা আজ সকলেই স্বীকার করেন, টি. এন. শেষন এক স্বাতন্ত্র্যচিহ্নিত ব্যক্তিত্ব। ‘ভারতের অধঃপতন’—এমন নামের একটি বই কেন তিনি লিখলেন সে-সম্পর্কে ‘লেখকের দু’ একটি কথা’-য় শেষন বলছেন, ‘বহু বিনিদ্র রজনী আমি যাপন করেছি দেশের চারিত্রিক অবনতির কথা ভেবে, আর এই ভেবে, যাতে আমাদের চারিত্রশক্তি আবার পুনরুজ্জীবিত হয়, তার জন্যে আমি কী করতে পারি। আমার দুশ্চিন্তা-দুভাবনা অনেক কিছু নিয়ে, বহু বিষয়ে পরিব্যাপ্ত। তাই মনে হল, আমার ভাবনা-চিন্তাগুলো স্পষ্ট করে তুলতে, সবচেয়ে ভাল হয়, যদি আমি কাগজে-কলমে সেগুলো লিখে ফেলি। আসলে, এটাই হল এই বইখানির জন্মের ইতিহাস।’ এই গ্রন্থের মূল বিষয়গুলি হল : নানা প্রাতিষ্ঠানিক অবক্ষয়ের ভয়াবহতা, জনজীবনে ক্রমবর্ধমান অপরাধপ্রবণতা, ভারতের ধর্মীয় ও সাংস্কৃতিক ধারার অবনমন, দরিদ্র ও অবহেলিতদের প্রতি নিপীড়ন, এবং নির্বাচন-পদ্ধতির সর্বত্র ছড়িয়ে থাকা নানা বিশৃঙ্খলা। এই বইয়ের প্রথম ভাগে আছে, আমলা, বিচারবিভাগ, প্রচার মাধ্যম ও সরকারি কাজকর্মের অবনতির কথা। দ্বিতীয় ভাগে ভারতের অর্থনীতি, বিভিন্ন খাতে অর্থবণ্টন (বাজেট), পরিবেশ, বিজ্ঞান, প্রতিরক্ষা ও শিল্প প্রভৃতি বিষয়ে লেখকের তীব্র কটাক্ষ। তৃতীয় ভাগে শেষন গভীর দুঃখের সঙ্গে বলেছেন, আমাদের মহান ধর্মীয় ও সাংস্কৃতিক পরম্পরার অবমূল্যায়নের কথা । এবং সেই সঙ্গে একটি কঠিন প্রশ্নও রেখেছেন : ভারতীয় বলতে কী বোঝায়? সর্বশেষ ভাগে মুখ্য নির্বাচন আধিকারিকের আলোচ্য বিষয়, এদেশের নির্বাচন ব্যবস্থার নানা বিচ্যুতির প্রসঙ্গ এবং কীভাবে একে ত্রুটিমুক্ত করা যায় তার সম্ভাব্য প্রক্রিয়া। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যাঁরা ভাবেন, চিন্তা করেন, তাঁরা অবশ্যই এ বই পড়বেন। কেননা, এই গ্রন্থের রচয়িতা একজন প্রতিবাদী মানুষ, যিনি কয়েকযুগ ধরে উচ্চতম সরকারি পদে আসীন থেকে বহু অভিজ্ঞতা লাভ করে এই গ্রন্থ রচনা করেছেন। তাঁর জ্বলন্ত প্রতিবাদ, অভিজ্ঞতা, গঠনমূলক সুচিন্তার ফসল ‘ভারতের অধঃপতন’।
নামভারতের অধঃপতন
লেখকটি এন শেষন
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা২০০
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139788172155698
মুদ্রণ দেশIndia
ওজন424.0
মাপ161 × 246 × 15.80

লেখক পরিচিতি

টি এন শেষন

টি এন শেষন-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

টি এন শেষন-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — ভারতের অধঃপতন

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading