ভারতীয় দর্শন, ধর্ম ও অন্যান্য ভাবনা — শামীম আহমেদ

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
ভারতীয় দর্শন, ধর্ম ও অন্যান্য ভাবনা
পছন্দের তালিকায় রাখুন

ভারতীয় দর্শন, ধর্ম ও অন্যান্য ভাবনা

লেখক: শামীম আহমেদ || SHAMIM AHMED
প্রকাশনী: Abhijan || অভিযান পাবলিশার্স

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৭০০৳৮০০-১৩%

সাশ্রয় ৳১০০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
ভারতীয় দর্শন, ধর্ম ও অন্যান্য ভাবনা (প্রবন্ধ) শামিম আহমেদ ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ- চার পুরুষার্থের কথা বলা আছে মহাভারতে। ধর্ম মানে হল নীতি। রাজধর্ম হল রাজনীতি। রাজনীতি আবার দণ্ডনীতিও। দণ্ড মানে শাস্তি...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

ভারতীয় দর্শন, ধর্ম ও অন্যান্য ভাবনা (প্রবন্ধ) শামিম আহমেদ ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ- চার পুরুষার্থের কথা বলা আছে মহাভারতে। ধর্ম মানে হল নীতি। রাজধর্ম হল রাজনীতি। রাজনীতি আবার দণ্ডনীতিও। দণ্ড মানে শাস্তি। আবার দণ্ড হল লাঠি। 'দণ্ড' শব্দের প্রকৃত অর্থ হল ধারণ করা, যা লোকস্থিতিকে ধারণ করে। দেবী সরস্বতী দণ্ডনীতি বা রাজনীতির সৃষ্টি করেন। দণ্ড যখন ন্যায়বুদ্ধি বা ধর্মের সঙ্গে যুক্ত হয় তখন সেটি সমস্ত লোক রক্ষা করে। রাজধর্মের আর একটি পর্যায় শব্দ হল অর্থশাস্ত্র। ধর্ম বা নীতি থেকে অর্থ আসে। রাজনীতির রূপ আর রূপচর্চা ভিন্ন কথা হলেও তা কোথাও যেন মিলেমিশে যায়। মহাকাব্য কেবল কুরুক্ষেত্র যুদ্ধের বর্ণনা ও দার্শনিক তত্ত্ব ব্যাখ্যা করে না, তা প্রাচীন ভারতের আর্থ-সামাজিক অবস্থার আভাসও দেয়। মহাভারতে নারীরা রাজনীতিতে অংশ নিয়েছেন স্বাভাবিকভাবেই। অন্তঃপুরের বাসিন্দা হলেও তাঁরা রাজনীতি থেকে নিজেদের সরিয়ে রাখেননি। সত্যবতী থেকে দ্রৌপদী, প্রত্যেকেই মহাভারতীয় রাজনীতিবিদ ছিলেন। 'ভারত' নামক একটি দেশের ধারণা যদি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব তৈরি করে থাকেন, তবে 'রাষ্ট্র' নামক ভারতের আদি প্রতিষ্ঠাতা কৃষ্ণ বাসুদেব। তিনিই রাষ্ট্র, তিনিই মহাভারত। শেষমেশ তিনি মারা যান ব্যাধের সামান্য এক শরে। মৃত্যু মহাকাব্যের খুব জরুরি বিষয়। সেই মৃত্যুতেও যেন লেপ্টে আছে রাজনীতির ধুলোবালি।
নামভারতীয় দর্শন, ধর্ম ও অন্যান্য ভাবনা
লেখকশামীম আহমেদ
প্রকাশনীAbhijan || অভিযান পাবলিশার্স
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

শামীম আহমেদ

শামীম আহমেদ-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

শামীম আহমেদ-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Abhijan || অভিযান পাবলিশার্স
Abhijan || অভিযান পাবলিশার্স

Abhijan || অভিযান পাবলিশার্স প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Abhijan || অভিযান পাবলিশার্স-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — ভারতীয় দর্শন, ধর্ম ও অন্যান্য ভাবনা

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading