ভারতীয় পরিকল্পনার ইতিহাস — অনিন্দ্য ভুক্ত

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
ভারতীয় পরিকল্পনার ইতিহাস
পছন্দের তালিকায় রাখুন

ভারতীয় পরিকল্পনার ইতিহাস

লেখক: অনিন্দ্য ভুক্ত || Anindya Bhukto
প্রকাশনী: Parul || পারুল প্রকাশনী

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৭২০৳৮০০-১০%

সাশ্রয় ৳৮০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সূত্রপাত ১৯৫১ সালে হলেও তোড়জোড় শুরু হয়েছিল স্বাধীনতার পূর্বাহ্ণেই। তারপর ছয় দশকের বেশি সময় পরিকল্পনার রাস্তা ধরে এগোনোর পর ২০১৫ সালে পরিকল্পনা কমিশনের বিলুপ্তি ঘটিয়ে তৈরি...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সূত্রপাত ১৯৫১ সালে হলেও তোড়জোড় শুরু হয়েছিল স্বাধীনতার পূর্বাহ্ণেই। তারপর ছয় দশকের বেশি সময় পরিকল্পনার রাস্তা ধরে এগোনোর পর ২০১৫ সালে পরিকল্পনা কমিশনের বিলুপ্তি ঘটিয়ে তৈরি করা হয় নীতি আয়োগ। অনেকের ধারণা হয় বাজার অর্থনীতির রাস্তায় হাঁটতে শুরু করায় এদেশে পরিকল্পনার প্রয়োজন ফুরিয়েছে বলেই হয়তো বা এমনতর পরিবর্তন, কিন্তু যে-কোনো ক্ষেত্রেই অর্থনীতির অগ্রগতি কোন্ পথে হবে তার জন্য একটি আগাম পরিকল্পনার প্রয়োজন হয়। ফলে পরিকল্পনা কমিশনের অবলুপ্তির অর্থ এই নয় যে অতঃপর ভারতীয় অর্থনীতি কোনো পরিকল্পনা ব্যতীত লাগামছাড়া ভাবে এগোনোর চেষ্ট করবে। নীতি আয়োগ-এর নেতৃত্বে অতঃপর কীভাবে এগোবে দেশ তা অনুধাবনের জন্য ভারতীয় পরিকল্পনার পূর্বতন ইতিহাস পাঠ বর্তমানে আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ইতিহাস বাদ দিয়ে যে ভবিষ্যতের রূপরেখা তৈরি করা যায় না। অর্থনীতির অধ্যাপক অনিন্দ্য ভুক্ত-র প্রবন্ধের সঙ্গে পাঠকমহলের পরিচিতি দীর্ঘদিনের। তাঁর প্রবন্ধের সঙ্গে বাঙালি পাঠকের প্রথম পরিচয় ঘটে ভারতীয় অর্থনীতি সংক্রান্ত রচনাগুলির মাধ্যমে। পরবর্তীকালে তাঁর পরিবেশ সংক্রান্ত প্রবন্ধগুলিও প্রাঞ্জল পরিবেশনা। এবং অনবদ্য বিশ্লেষণের কারণে পাঠকদের কাছে মনোগ্রাহী হয়ে উঠেছে। অর্থনীতি এবং পরিবেশ, এই দুটি বিষয়ে বাংলায় প্রথম অভিধান রচনার দুর্লভ কৃতিত্বও তাঁরই। বাংলা ভাষায় বিভিন্ন বিষয়ে ষাটটিরও বেশি বইয়ের লেখকের সঙ্গে ইংরেজি ভাষার পাঠকেরও অল্পবিস্তর পরিচিতি আছে। সম্প্রতি ইংল্যান্ড ও সুইৎজারল্যান্ড থেকে প্রকাশিত হয়েছে মেধাস্বত্ব অধিকার এবং সাসটেইনেবল ডেভেলপমেন্ট সংক্রান্ত দুটি বই। তাঁর বাংলা প্রবন্ধগুলিকে নিয়ে আপাতত দুটি খণ্ডে প্রকাশিত হয়েছে তাঁর প্রবন্ধ সংগ্রহ। স্বাধীনতা উত্তর ভারতের অর্থনীতি তার পথ চলা শুরু হয়েছিল পরিকল্পনার রাস্তা ধরে। দীর্ঘ সাড়ে ছয় দশক সেই রাস্তায় হাঁটার পর পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রথাগত রাস্তা থেকে সরে এলেও অগ্রগতির রাস্তাটি যাতে অপরিকল্পিত ও অবিন্যস্ত হয়ে না ওঠে সেজন্য পরিকল্পনা কমিশনের বিলুপ্তি ঘটালেও বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে নীতি আয়োগ। প্রায় সাত দশকের পথচলার এই ইতিহাসটিকেই ধরতে চেয়েছে এই বইটি। আর দেশকাল নির্বিশেষে অর্থনীতির পথ চলা। যেহেতু রাজনীতি বিচ্ছিন্ন হয়ে থাকতে পারেনি সেহেতু ভারতীয় অর্থনীতির বিভিন্ন বাঁকবদলের ইতিহাসটিকে যাতে পাঠক হৃদয়ঙ্গম করতে পারে সেদিকে লক্ষ রেখে অর্থনীতির ইতিহাসটিকে বিকৃত করার পাশাপাশি সাত দশকের ভারতীয় রাজনীতির একটি ধারাভাষ্যও সমান্তরালভাবে বিবৃত করা হয়েছে পুরো বইটি জুড়ে। ভারতীয় অর্থনীতি-রাজনীতির এমন একটি সমান্তরাল ধারাভাষ্যই প্রায় দুদশক ধরে বইটির প্রতি পাঠকের আকর্ষণ অক্ষুণ্ণ রেখেছে।
নামভারতীয় পরিকল্পনার ইতিহাস
লেখকঅনিন্দ্য ভুক্ত
প্রকাশনীParul || পারুল প্রকাশনী
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

অনিন্দ্য ভুক্ত

অনিন্দ্য ভুক্ত-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

অনিন্দ্য ভুক্ত-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Parul || পারুল প্রকাশনী
Parul || পারুল প্রকাশনী

Parul || পারুল প্রকাশনী প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Parul || পারুল প্রকাশনী-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — ভারতীয় পরিকল্পনার ইতিহাস

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading