ভোগের রান্না — সোমব্রত সরকার

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
ভোগের রান্না
পছন্দের তালিকায় রাখুন

ভোগের রান্না

লেখক: সোমব্রত সরকার || somabrata sarkar
প্রকাশনী: Mandas publication

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳১,২৬০৳১,৪০০-১০%

সাশ্রয় ৳১৪০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
গুড়ের সঙ্গে আতপচালের গুঁড়ি মিশিয়ে তৈরি বাংলার অতীব প্রাচীন মিষ্টি গুড়সন্দর্ভ দিয়েই গৌড়দেশের আশ্রম – আখড়াতে দেবভোগ দেওয়া হত। ক্ষীরিকা ছিল গোপালভোগের মিষ্টান্ন। দক্ষিণ ভারতে দেবতার ভোগ হয় ঘৃতপক্ক ও তেলপ...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

গুড়ের সঙ্গে আতপচালের গুঁড়ি মিশিয়ে তৈরি বাংলার অতীব প্রাচীন মিষ্টি গুড়সন্দর্ভ দিয়েই গৌড়দেশের আশ্রম – আখড়াতে দেবভোগ দেওয়া হত। ক্ষীরিকা ছিল গোপালভোগের মিষ্টান্ন। দক্ষিণ ভারতে দেবতার ভোগ হয় ঘৃতপক্ক ও তেলপক্ক খাদ্যবস্তুতে। নর্মদার সাধকেরা দেবীভোগে নিবেদন করেন ঘিওড়ি। ভোগের রকমফের আছে — ক্লিন্নভোগ, দূষিতভোগ, অমৃতভোগ। তন্ত্রে রয়েছে চিতা জাগানির ভোগ, শিবাভোগ, এঁটোভোগ, কারণভোগ। ছাগলের দুধের ক্ষীর, লুচি, বুটের ডাল, শুক্তনি, ডুমুরের ডালনা, কুমড়ো – তেঁতুলের অম্বল, ভাজা, মোচার ঘণ্ট, লাউ ঘণ্ট, সোনা মুগের ডাল, পান্তা ভাত, কচুশাক — নিরামিষ অন্নভোগের পাশাপাশি দুর্গা, মনসা, রাজলক্ষ্মী, কালী পুজোর ভোগ হয় বলির পাঁঠা, হাঁস ও পায়রায় মাংসে, সঙ্গে থাকে ইলিশ, রুই, কাতলা, চিতল, পাবদা, বোয়াল মাছ। শাপলা চালের ভাত, শূকরের মাংস হয় কুচবিহারের বড়দেবীর ভোগে, বর্গভীমার ভোগে থাকে শোল মাছ। শ্মশানে পঞ্চমুণ্ডির আসনে সদাশিবের ভোগে সরায় করে দেওয়া হয় খিচুড়ি, পোলাও, মাছ, মাংস, মদ। বীরাচারীরা ভোগে দেন পাঁঠা, মোষ – ভেড়া – শুয়োর — মুরগি পর্যন্ত বলি হয়। দক্ষিণাচারীরা ফল বলি দেন। পশ্বাচারীরা ভোগ্যবস্তুর বলিদান দেন — ভাত, ঘি, মধু, চিনি, বাতাসার মিষ্টি ও ফল থাকে। রহস্য পুজোর বলির মাংস, বুড়ো শোল, পাকা রুই রান্না হয় বিশেষ নিয়মে। শ্মশানকালীর ভোগে দেওয়া হয় মাসুরি চালের ভাত। বাহান্নভোগে থাকে বিট বাটা, গুড়ি কচুর তরকারি, নারকেল বাটা, চুকাই ফলের চাটনি, ডাবের পায়েসের মতো প্রাচীন রান্না। দক্ষিণ ভারতের ভয়ঙ্করা মাতা পেরিয়াচি আম্মানের ভোগ রান্না হয় পাকা তেঁতুলের ক্কাথে ভাত মিশিয়ে। মধুমতী দেবীর ভোগ হয় কাঁচা মাংস, মাছ ও মদিরাতে। গুজরাটের বহুচরা মাতার ভোগ হয় ঘিয়ে ভাজা আটার লুচি আর আটার হালুয়া রান্না করে। মা বসুমতীর ভোগে থাকে মারিপিঠা। রান্নাপুজোর ভোগ হয় ফোড়ন ছাড়া ডালে। ভাদ্র সংক্রান্তির ভোগে থাকে পান্তা ভাত, চুনো মাছের টক। নবান্নের ভোগে রান্না হয় নতুন গোবিন্দভোগ চালের পায়েস। গ্রামদেবতার ভোগ হয় পুকুরের মাছে। পৌষলক্ষ্মীর ভোগে দেওয়া হয় আতপচাল, কলা, লবঙ্গ, আদা, এলাচি, কর্পূর দিয়ে প্রস্তুত মকরচাল। শ্রীক্ষেত্রে এদিন জগন্নাথদেবের মকরবেশ। ভোগ হয় চুরাশি রকমের ব্যঞ্জন সহযোগে। বৃন্দাবনের অতি পুরনো মঠ খুঁটার আখড়ায় ভোগ হয় বেগুনের বিরিঞ্চি দিয়ে। পটল গোবিন্দম্ ভোগ হয় জয়দেবের আরাধ্য শ্যামরূপায়। শ্রীক্ষেত্রে বিমলা মায়ের পারুষভোগ হয়। জগন্নাথদেবের রাজভোগ, ছত্রভোগ, উত্থাপনভোগ, কোঠভোগ, যাত্রাভোগ, ছাপ্নান্ন ভোগের মিষ্টান্নদি, অন্ন, ব্যঞ্জন রান্না হয় মাটির হাঁড়িতে — সুবাস পখাল, মরিচপানি, আরিষা, তিপুরি, সরপুলি, লক্ষ্মীবিলাস, মাঠপুলি, সরু অন্ন, মিষ্টিকাণিকাসহ অভিনব সব ওড়িয়া রান্নাবান্না শৈলীতে। সব মিলিয়ে ভোগের রান্না গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের রান্নাবান্না ও খাদ্য সংস্কৃতির এক অভিনব সংযোজন। রান্না হয় পবিত্র মনে, ভক্তির মাধুর্যরসে, খাওয়ার আগে তা নিবেদিত হয় ভগবানের সেবার উদ্দেশে।
নামভোগের রান্না
লেখকসোমব্রত সরকার
প্রকাশনীমান্দাস || Mandas
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

সোমব্রত সরকার

সোমব্রত সরকার-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

সোমব্রত সরকার-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

মান্দাস || Mandas
মান্দাস || Mandas

মান্দাস || Mandas প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

মান্দাস || Mandas-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — ভোগের রান্না

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading