আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
ভোরের জানালা খুলে
লেখক: গীতা রাহা হালদার || Gita Raha Haldar
প্রকাশনী: Banalata Prakashan || বনলতা প্রকাশন
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳২৬৫৳৩০০-১২%
সাশ্রয় ৳৩৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
প্রচ্ছদ : দেবাশীষ সাহা
'ভোরের জানালা খুলে' কবি দেখতে চেয়েছেন এক আকাঙ্ক্ষিত সকাল। নরম আলোর জীবন-নদী বেয়ে বহুদূর ভেসে যেতে চান। রঙ-তুলির আঁচড়ে আঁকেন সুন্দরকে। আগল ভেঙে মেতে উঠতে চান মনের মানুষের সাথে। উ...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
প্রচ্ছদ : দেবাশীষ সাহা
'ভোরের জানালা খুলে' কবি দেখতে চেয়েছেন এক আকাঙ্ক্ষিত সকাল। নরম আলোর জীবন-নদী বেয়ে বহুদূর ভেসে যেতে চান। রঙ-তুলির আঁচড়ে আঁকেন সুন্দরকে। আগল ভেঙে মেতে উঠতে চান মনের মানুষের সাথে। উপল-বন্ধুর পথে চলতে চলতে জীবনের অপরাহ্ন বেলায় এসে কবি এটুকুই প্রার্থনা করেছেন।
এই কাব্য মূলত দুটি পর্বে বিন্যস্ত। প্রথম পর্বে রয়েছে 'মন খারাপের একলা রাত'। পার্থিব জীবনের জয়-পরাজয়, অভাব অভিযোগ, প্রেম-অপ্রেমের ব্যথা ফুলঝুরি গাঁথা হয়েছে এই পর্বের কবিতাগুলিতে। আছে সময়ের দগদগে ক্ষত, লাঞ্ছনা আর এক রাশ শূন্যতা। কবি আশাবাদী। বিশ্বাস করেন সময় বদলাবে। অমা রাত মুছে আসবে নতুন ভোর। সেখান থেকেই দ্বিতীয় পর্বের শুরু। 'ভোরের জানালা খুলে' কবি চোখ রাখবেন বাইরে। অনন্ত পথের দিকে। মনন ও চিন্তনের এই দাগ রেখেছেন সমগ্র কাব্যের পরতে।
লেখক পরিচিতি :
নদীয়া জেলার বালিয়া বাজারের এক একান্নবর্তী পরিবারে গীতা রাহা হালদারের জন্ম। শৈশবে গ্রামে দস্যিপনায় বেড়ে ওঠা কবি প্রাথমিক পাঠ শেষ করে দীনবন্ধু মহাবিদ্যালয় থেকে স্নাতক হন। পরে বিবাহ, সংসার ও শিক্ষকতায় যুক্ত হওয়া। সাহিত্য পড়াতে পড়াতে নিজের ভেতরে ফল্গুধারার মতো বয়ে যেত কবিজন্ম। সেই শুরু। বাংলা ভাষার বিভিন্ন পত্র পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়। বিদেশের ওয়েবম্যাগেরও তিনি নিয়মিত লেখক। অবসর সময় কাটে সাহিত্য ও সংস্কৃতিচর্চায়।
| নাম | ভোরের জানালা খুলে |
|---|---|
| লেখক | গীতা রাহা হালদার |
| প্রকাশনী | Banalata Prakashan || বনলতা প্রকাশন |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
গীতা রাহা হালদার
গীতা রাহা হালদার-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
গীতা রাহা হালদার-এর সব বইপ্রকাশনী সম্পর্কে
Banalata Prakashan || বনলতা প্রকাশন
Banalata Prakashan || বনলতা প্রকাশন প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Banalata Prakashan || বনলতা প্রকাশন-এর সব বই
