ভূমিকন্যা (প্রিন্ট আউট) — নীলকণ্ঠ ঘোষাল

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
ভূমিকন্যা (প্রিন্ট আউট)
পছন্দের তালিকায় রাখুন

ভূমিকন্যা (প্রিন্ট আউট)

লেখক: নীলকণ্ঠ ঘোষাল || Nilkantha Ghoshal
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৭০০৳৮০০-১৩%

সাশ্রয় ৳১০০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
লোকসংস্কৃতির প্রাণ হল চিরন্তনতা। তার প্রাণের স্পন্দন চিরসজীব, চিরবহমান। তার ধর্ম স্বতঃস্ফূর্ততা। চরিত্র লোকবিজ্ঞানের। সে মরণকে অস্বীকার করে। রাঢ় বাংলার লোকসংস্কৃতির ভৌগোলিক পরিমণ্ডলে আছে সমগ্র দক্ষিণ...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

৬৮৪
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

লোকসংস্কৃতির প্রাণ হল চিরন্তনতা। তার প্রাণের স্পন্দন চিরসজীব, চিরবহমান। তার ধর্ম স্বতঃস্ফূর্ততা। চরিত্র লোকবিজ্ঞানের। সে মরণকে অস্বীকার করে। রাঢ় বাংলার লোকসংস্কৃতির ভৌগোলিক পরিমণ্ডলে আছে সমগ্র দক্ষিণ-পশ্চিম বাংলা তথা দক্ষিণ রাঢ়ভুমি। আছে সাঁওতাল পরগনা ও ছোটনাগপুর মালভূমির বিরাট ভূখণ্ড। আগুনরঙা তামাটে টাঁড় মাটির বজ্জ বা বজ্রভূমিতে রুক্ষ শুষ্ক জীবনের ধারা। কিন্তু দামোদর সুবর্ণরেখা ময়ূরাক্ষী কংসাবতী অজয় শিলাবতী দ্বারকেশ্বর নদীমালা তার গা ধুইয়ে দেয়, তাকে রসবতী করে। অরণ্যের ছায়ায় ও মায়ায় লালিত, রসায়িত ও পল্লবিত তার সমাজ-সভ্যতা। তার ফুল্ল কুসুমিত জীবনে প্রাণের গীত ভাদু, টুসু ও ঝুমুরের সুর এবং ঢোল ধামসা মাদল ও বাঁশির ধ্বনি— তার হৃদয়ের মাতান, উচ্ছল প্রাণের কলতান ও অফুরান রসের প্রবাহ। রাঢ় বাংলার ‘লোককথা’র নাম রাতকহনি বা ‘কহনি’। ‘ভাদু’ কহনির কুশীলব ভদ্রেশ্বরী-অনঙ্গ, রাজা নীলমণি সিংহদেও, টুসুর টুসু ও গৌড়ের নবাব এবং ঝুমুরের বাণীহরা-শরবান, বিতানী-শিরমন ও বারি-পরম। তাদের জীবনের কথা শাশ্বত প্রেমের, চাওয়া-পাওয়ারও মর্মান্তিক বিরহের অমর শোকগাথা – প্রকৃতি-সঞ্চারিত জীবনবোধের বাঙ্ময় প্রেরণা। তিন জীবনজয়ী ‘ভূমিকন্যা’র কথা – ‘ভাদুর কথা’, ‘টুসুর কথা’, ‘ঝুমুরের কথা’ নিয়ে তিন পর্বে গড়া এই উপন্যাস লেখকের দীর্ঘ গবেষণার ফসল। মায়াবী রহস্যময় অমর প্রেম, তাদের সামাজিক ও মানবিক দ্বন্দ্ব, প্রকৃতি ও মানুষের সখ্য ও সংগ্রাম, মাটির উর্বরতা, নারীর জায়মানতা ও অরণ্যের সৃজনময়তা ও উৎপাদিকা-পালিকা শক্তির উদবোধনের কাহিনি ‘ভূমিকন্যা’।
নামভূমিকন্যা (প্রিন্ট আউট)
লেখকনীলকণ্ঠ ঘোষাল
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা৬৮৪
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139788177565874
মুদ্রণ দেশIndia
ওজন1172.0
মাপ161 × 246 × 43.75

লেখক পরিচিতি

নীলকণ্ঠ ঘোষাল

নীলকণ্ঠ ঘোষাল-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

নীলকণ্ঠ ঘোষাল-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — ভূমিকন্যা (প্রিন্ট আউট)

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading