বিবেকানন্দ ও আধুনিক ভারত — হোসাইনুর রহমান

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
বিবেকানন্দ ও আধুনিক ভারত
পছন্দের তালিকায় রাখুন

বিবেকানন্দ ও আধুনিক ভারত

লেখক: হোসাইনুর রহমান || Hossainur Rahaman
প্রকাশনী: Abhijan || অভিযান পাবলিশার্স

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৩০৫৳৩৫০-১৩%

সাশ্রয় ৳৪৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
বই - বিবেকানন্দ ও আধুনিক ভারত (প্রবন্ধ সংকলন) লেখক- হোসেনুর রহমান 'স্বামীজি নিজে প্রতিদিন মহাপরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছেন। প্রতিটি অভিজ্ঞতাই তাঁকে নতুন চেতনা দিয়েছে। গতকালের স্বামী বিবেকানন্দ আর আজকে...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

বই - বিবেকানন্দ ও আধুনিক ভারত (প্রবন্ধ সংকলন) লেখক- হোসেনুর রহমান 'স্বামীজি নিজে প্রতিদিন মহাপরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছেন। প্রতিটি অভিজ্ঞতাই তাঁকে নতুন চেতনা দিয়েছে। গতকালের স্বামী বিবেকানন্দ আর আজকের স্বামী বিবেকানন্দ যেন এক নতুন মানুষ নন। বহু জাগরণ, বহু উদ্বোধন তাঁকে এক বিস্ময়কর বিশ্বচেতনা দিয়েছে। তিনি গতকাল নিজেকে যদি হিন্দু সন্ন্যাসী বলে থাকেন, তাহলে আজ তিনি সহজেই বলতে পারেন, 'আমি বৈদান্তিক সন্ন্যাসী'। নিজেকে সর্বক্ষণ ভারতমাতার সেবক বলেই জানতেন। কোনো কোনো সময় ভয়ানক জাতীয়তাবাদী মনে হতে পারে তাঁকে, আবার পর মুহূর্তেই পরমানন্দে বুঝতে হবে বিবেকানন্দ বিশ্বনাগরিক। এগুলোই আপাতদৃষ্টিতে স্ববিরোধিতা বলতে পারেন কঠিন যুক্তিবাদী। বিবেকানন্দ বলবেন, তিনি প্রথম সত্য বা শেষ সত্য বলতে আসেননি এই পৃথিবীতে। তিনি প্রতিদিন অনুভবে চেতনায় যুক্তিতে যা সত্য বলে জেনেছেন তাই আমাদের জানিয়েছেন। এই জানার মধ্যে মানুষ প্রথম ও মানুষ শেষ কথা তাঁর জীবনে। এই মানুষকেই ভালোবেসেই তিনি বলতে পেরেছেন: 'I do not want to live in a grave-like land; I want to be a man, in a world of men.... Variation is the sign of life ... difference is the first sign... ...I pray that they (sects) may multiply so that at last there will be many sects as human being... whirlpools and eddies occur only in a rushing, living stream It is the clash of thought that wakes thought... let each have his individual method of thought in religion... this thing exists already. Each one of us is thinking in his own way, but this natural course has been obstructed all the time and is still being obstructed.' মানুষ তার নিজস্ব জগতে আগে পূর্ণতা লাভ করুক, সার্বিক চেতনায় সমৃদ্ধ হোক। তারপর সে নিজেই বিশ্বের উদ্দেশে যাত্রা করবে। ক্রমশ তার বিশ্বরূপ ফুটবে। The way to the Realisation of a Universal Religion এবং the Ideal of a Universal Religion – এই দুটি বক্তৃতায় (বক্তৃতা দুটি দিয়েছিলেন ক্যালিফোর্নিয়ায়, জানুয়ারি, ১৯০০, এবং ডেট্রয়েটে, ১৮৯৬) বিবেকানন্দের বিশ্বচেতনার চূড়ান্ত প্রকাশ। হিন্দুধর্ম, সমাজ, এমনকি ভারতবর্ষ- এ-সব চিন্তা যেন তাঁকে আর তেমন করে ধরতে পারছে না। তিনি এখন ধর্মের, বেদান্তের, সব শেষে মানুষের এক চূড়ান্ত সার্বিক রূপ দেখতে পাচ্ছেন। সেই মানুষকেই বিবেকানন্দ এমন চিঠি লিখতে পারলেন। ১০ জুন ১৮৯৮, আলমোড়া থেকে নৈনিতালের মহম্মদ সরফরাজ হোসেনকে লিখছেন: 'আপনার পত্রের মর্ম বিশেষভাবে উপলব্ধি করিলাম এবং ইহা জানিয়া যারপরনাই আনন্দিত হইয়াছি যে, ভগবান সকলের অগোচরে আমাদের মাতৃভূমির জন্য অপূর্ব আয়োজন করিতেছেন।'
নামবিবেকানন্দ ও আধুনিক ভারত
লেখকহোসাইনুর রহমান
প্রকাশনীAbhijan || অভিযান পাবলিশার্স
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

হোসাইনুর রহমান

হোসাইনুর রহমান-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

হোসাইনুর রহমান-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Abhijan || অভিযান পাবলিশার্স
Abhijan || অভিযান পাবলিশার্স

Abhijan || অভিযান পাবলিশার্স প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Abhijan || অভিযান পাবলিশার্স-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — বিবেকানন্দ ও আধুনিক ভারত

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading