আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
বিবেকানন্দের মহাপ্রয়াণে রবীন্দ্রনাথের কবিতা
লেখক: জগদীশ ভট্টাচার্য || Jagadish Bhattacharya
প্রকাশনী: Bharavi || ভারবি
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৪৪০৳৫০০-১২%
সাশ্রয় ৳৬০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
একটিমাত্র কবিতাকে অবলম্বন করে লেখা এ বই শুধু রবীন্দ্রনাথ-বিবেকানন্দ সম্পর্কের উন্মোচনমাত্র নয়, এখানে রয়েছে বিবেকানন্দ ও নিবেদিতার অন্তরঙ্গ হাদয়সম্পর্কের প্রচ্ছন্ন ইতিবৃত্তও।
রবীন্দ্রনাথের 'অত চুপি চুপ...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
একটিমাত্র কবিতাকে অবলম্বন করে লেখা এ বই শুধু রবীন্দ্রনাথ-বিবেকানন্দ সম্পর্কের উন্মোচনমাত্র নয়, এখানে রয়েছে বিবেকানন্দ ও নিবেদিতার অন্তরঙ্গ হাদয়সম্পর্কের প্রচ্ছন্ন ইতিবৃত্তও।
রবীন্দ্রনাথের 'অত চুপি চুপি কেন কথা কও/ওগো মরণ, হে মোর মরণ'--মৃত্যু সম্পর্কে রবীন্দ্রনাথের এই কবিতাটির অ-দ্বিতীয় বিশেষত্ব কী? গ্রন্থকারের ভাষায় : 'মৃত্যুর মধ্য দিয়ে বরবধূর মিলনের কথা রবীন্দ্রনাথ বহুবার বলেছেন', 'কিন্তু মৃত্যুর মধ্য দিয়ে শিব-উমার মিলনের কথা' রবীন্দ্রনাথ এই কবিতাটিতেই প্রথম বললেন!
১৩০৯-এর ভাদ্রে রবীন্দ্র-সম্পাদিত নবপর্যায় 'বঙ্গদর্শন' পত্রিকায় এই কবিতাটি প্রকাশিত হওয়ার সন্নিহিত সময়ে রবীন্দ্রনাথের ব্যক্তিগত জীবনে কোনো প্রিয়জনের মৃত্যু ঘটেনি; কিন্তু এর মাত্র দু'মাস আগে আষাঢ়ে বিবেকানন্দ প্রয়াত হয়েছেন গোধূলিসন্ধ্যায়--এই কবিতাটিতেও মৃত্যুর আবির্ভাব হয়েছে 'সন্ধ্যাবেলায়' : 'যবে ফিরে আসে গোঠে গাভীদল/সারা দিনমান মাঠে ভ্রমিয়া' অর্থাৎ গোধূলিলগ্নে।
এই বইয়ের প্রতিপাদ্য : 'কবি রবীন্দ্রনাথের মনোভূমিতে বিবেকানন্দ ও নিবেদিতার আত্মিক সম্পর্কের যে-রূপটি পরিস্ফুট হয়ে উঠেছে তার প্রতীক হল তপস্বিনী উমা আর বীরেশ্বর শিবের দিব্যমিলন। বিবেকানন্দের মহাপ্রয়াণে নিবেদিতার চিত্তে যে-দুঃসহ শোকের উদয় হয়েছিল' সেই শোকই এই কবিতাটির 'বিষয়ালম্বন'।
এই গ্রন্থ দুটি কারণে রবীন্দ্র-সমালোচনার ক্ষেত্রে ব্যতিক্রমী।
১) রবীন্দ্রনাথের একটিমাত্র কবিতার অন্ধিসন্ধি বিশ্লেষণ করে গোটা একটি বই এখনও এই একটিই। আর,
২) বিবেকানন্দ-নিবেদিতার সম্পর্ককে প্রাতিষ্ঠানিক ভক্তের দৃষ্টিতে বলা হয়, পিতা আর কন্যার সম্পর্ক : কিন্তু মাত্র চার বছরের বড়ো-ছোটো পুরুষ আর নারীর সম্পর্কের বহুমাত্রিক জটিলতাকে এই বই পিতা-কন্যা সম্পর্কের আরোপিত এবং নিরাপদ ছকে ফেলে দেখতে রাজি হয়নি; উল্টো দিকে যারা সব কিছুকেই মাংসে টেনে নামিয়ে এনে অন্য-এক সরলীকরণের ফাঁদে আমাদের ফেলে দেবার চেষ্টা করে--এই বই সেই যথাস্থিতবাদীদের থেকেও নিজের অভিজাত দূরত্ব রক্ষা করেছে।
| নাম | বিবেকানন্দের মহাপ্রয়াণে রবীন্দ্রনাথের কবিতা |
|---|---|
| লেখক | জগদীশ ভট্টাচার্য |
| প্রকাশনী | Bharavi || ভারবি |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
জগদীশ ভট্টাচার্য
জগদীশ ভট্টাচার্য-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
জগদীশ ভট্টাচার্য-এর সব বইপ্রকাশনী সম্পর্কে
Bharavi || ভারবি
Bharavi || ভারবি প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Bharavi || ভারবি-এর সব বই