আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
বিধুমুখীর আখ্যান
লেখক: সুনেত্রা সাধু || Sunetra Sadhu
প্রকাশনী: the cafe table
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৪৪০৳৫০০-১২%
সাশ্রয় ৳৬০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
বিধুমুখীর আখ্যান-এর পটভূমি উনিশ শতকের কলকাতা, তখন চলছে বাবু-কালচারের রবরবা। মহিলাদের অধিকাংশই অন্তঃপুরবাসিনী। তবে সেই ঘেরা-বারান্দার ভিতর মাঝেমধ্যে জাফরি-ঘুলঘুলির ফাঁক গলে ঢুকে পড়েছে অন্য রকমের হাওয়া।...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
বিধুমুখীর আখ্যান-এর পটভূমি উনিশ শতকের কলকাতা, তখন চলছে বাবু-কালচারের রবরবা। মহিলাদের অধিকাংশই অন্তঃপুরবাসিনী। তবে সেই ঘেরা-বারান্দার ভিতর মাঝেমধ্যে জাফরি-ঘুলঘুলির ফাঁক গলে ঢুকে পড়েছে অন্য রকমের হাওয়া। বাবু-কালচারে অভ্যস্ত অন্তঃপুরগুলোতে সেই হাওয়াবদলের ঘূর্ণিপাক তৈরি করছে নতুন সময়ের আবহ। রমণীমোহন চাটুজ্জে যদি সেই বাবু-হাওয়ার আদিকল্প হয়, তাহলে তার উলটো হাওয়াটা ওঠে রমণীমোহনেরই তিন কেলাস-পড়া সতীলক্ষ্মী অন্তঃপুরিকা বিধুমুখীর জীবনস্বপ্নে। বিধুমুখী শব্দ ডানায় ভর করে মুক্তির স্বপ্ন দেখে। যে স্বপ্ন চারিয়ে যায় মফস্সল থেকে সেই কাশীধামের গঙ্গাপ্রবাহে এবং কলকাতার অলিগলিতে। তবে এই উপন্যাস শুধুমাত্র নারীমুক্তির কথা বলে না। সেই টালমাটাল সময়ের রাহুগ্রাসের মধ্যে পড়ে থাকা আপাত পুরোনোপন্থী, বাবু-কালচারে অভ্যস্ত পুরুষেরাও আলোয় ফিরতে চায়। হালকা কৌতুকের ভাষাবয়নে এবং পরিচ্ছেদগুলির উপনামে সমাজের সেই সংক্রান্তি-কালের অন্তর্লীন সংঘাতকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
সুনেত্রা সাধু :
শৈশব থেকেই অক্ষর অনুরাগী। লেখক জীবনে প্রবেশ ২০১৯-এ, প্রথম লেখা প্রকাশিত হয় কৃত্তিবাস মাসিকের বিশেষ সংখ্যায়। এছাড়াও বিভিন্ন পত্রিকা ও ওয়েব ম্যাগাজিনের নিয়মিত লেখিকা সুনেত্রার প্রথম প্রকাশিত গ্রন্থ - 'কফিশপের জানলা'(প্রকাশক : দ্য কাফে টেবল)।
'বিধুমুখীর আখ্যান' উপন্যাসটি দ্য কাফে টেবল থেকে প্রকাশিত তৃতীয় গ্রন্থ সুনেত্রা সাধুর। অপর আরেকটি - উড়াল।
| নাম | বিধুমুখীর আখ্যান |
|---|---|
| লেখক | সুনেত্রা সাধু |
| প্রকাশনী | the cafe table || দ্য কাফে টেবিল |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
সুনেত্রা সাধু
সুনেত্রা সাধু-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
সুনেত্রা সাধু-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

the cafe table || দ্য কাফে টেবিল
the cafe table || দ্য কাফে টেবিল প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
the cafe table || দ্য কাফে টেবিল-এর সব বই