বিজ্ঞানচর্চার সেকাল একাল — অর্পণ পাল

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
বিজ্ঞানচর্চার সেকাল একাল
পছন্দের তালিকায় রাখুন

বিজ্ঞানচর্চার সেকাল একাল

লেখক: অর্পণ পাল || Arpon Pal
প্রকাশনী: Sristisukh || সৃষ্টি সুখ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৩২৫৳৩৬০-১০%

সাশ্রয় ৳৩৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
“…থিয়োরি অফ রিলেটিভিটির কথাই ধরি। এডিংটনকে একবার লুডভিগ সিলভারস্টাইন প্রশ্ন করেছিলেন, ‘বিশ্বে নাকি মাত্র তিনজন এটা বোঝেন?’ অনেক ভেবে এডিংটন বললেন, ‘আসলে আমি ভাবছি তৃতীয় জনটা কে?’ আবার ধরুন ম্যাক্সওয়েল...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

“…থিয়োরি অফ রিলেটিভিটির কথাই ধরি। এডিংটনকে একবার লুডভিগ সিলভারস্টাইন প্রশ্ন করেছিলেন, ‘বিশ্বে নাকি মাত্র তিনজন এটা বোঝেন?’ অনেক ভেবে এডিংটন বললেন, ‘আসলে আমি ভাবছি তৃতীয় জনটা কে?’ আবার ধরুন ম্যাক্সওয়েলের থিয়োরি। পড়তে গেলে শুরুতেই কাপা, ল্যামডা, আলফায় সজ্জিত হয়ে গোদা একটা সমীকরণ পথ আটকে দাঁড়ায়। সে ভেদ করে ভিতরে ঢোকে কার সাধ্যি! হকিং যখন ব্রিফ হিস্টরি অফ টাইম লিখেছিলেন, শুরুতে নাকি সব অঙ্ক আর সমীকরণ দিয়ে ঠেসে দিয়েছিলেন। প্রথম খসড়া দেখে তাঁর প্রকাশকের চোখ কপালে। ‘করেছেন কী স্যার? এ বই লোকে পাতা উলটেই আবার রেখে দেবে। সমীকরণ কমান।’ কমাতে কমাতে এমন দশা হল, ঠগ বাছতে গাঁ উজাড়। শেষে নাকি প্রকাশকের আপত্তি সত্ত্বেও হকিং একটা সমীকরণ রেখেই দিয়েছিলেন। বলেছিলেন এটা না দিলে বই লেখার মানেই হয় না। গোটা বই এই একটা সমীকরণে লুকানো। কোন সমীকরণ? E= mc2 পেশায় শিক্ষক অর্পণ ঠিক ওই কাজটাই করেছেন। বিখ্যাত বা অখ্যাত বিজ্ঞানীদের কথা, অজানা গল্প, অচেনা দিক তুলে ধরেছেন দারুণভাবে। আর্যভট্ট, আল খোয়ারিজামির পাশাপাশিই আছেন মারি কুরি, লিজা মেইটনার, মারিও মিশেলরা। ম্যাক্স প্ল্যাঙ্কের সঙ্গে দিব্যি জায়গাভাগ করে নিয়েছেন মেঘনাদ সাহা। আছে অদ্ভুত কণা নিউট্রিনো, বোর-আইনস্টাইন বিতর্ক কিংবা বিগ ব্যাং-এর গল্প। জানি, আমাদের রোজকার ডাল-ভাত, ফেসবুক-হোয়াটসঅ্যাপের জীবন আর পেঁয়াজের দামে এসবের কোনও গুরুত্ব নেই, তবু এই লেখাগুলো আপনার মনে অদ্ভুত এক জিজ্ঞাসার জন্ম দেবে। আর হয়তো আপনি প্রাণিত হবেন আরও একটু, আরও একটু জানার জন্য।” অর্পণ পালের বিজ্ঞানচর্চার সেকাল একাল-এর ভূমিকাতে বইটা সম্পর্কে বিজ্ঞানী এবং লেখক কৌশিক মজুমদার এমনটাই বলেছেন।
নামবিজ্ঞানচর্চার সেকাল একাল
লেখকঅর্পণ পাল
প্রকাশনীSristisukh || সৃষ্টি সুখ
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

অর্পণ পাল

অর্পণ পাল-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

অর্পণ পাল-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Sristisukh || সৃষ্টি সুখ
Sristisukh || সৃষ্টি সুখ

Sristisukh || সৃষ্টি সুখ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Sristisukh || সৃষ্টি সুখ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — বিজ্ঞানচর্চার সেকাল একাল

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading