বিহত বিভীষিকা — সঞ্চারী ভট্টাচার্য্য

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
বিহত বিভীষিকা
পছন্দের তালিকায় রাখুন

বিহত বিভীষিকা

লেখক: সঞ্চারী ভট্টাচার্য্য || Sanchari Bhattacharyya
প্রকাশনী: Swapno Prakashan

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৪৫০৳৫০০-১০%

সাশ্রয় ৳৫০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
শীতল অন্ধকার, নি:সঙ্গ বাতাস, আর এক অমোঘ বিভীষিকার গা ছমছমে প্রতিচ্ছবি—এবার বাংলা সাহিত্যের পটভূমিতে এক নতুন ভয়াল সংযোজন “বিহত বিভিষীকা”। পয়লা বৈশাখে স্বপ্ন প্রকাশনীর বিশেষ নিবেদন, এই গ্রন্থ শুধু ভয় নয়...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

শীতল অন্ধকার, নি:সঙ্গ বাতাস, আর এক অমোঘ বিভীষিকার গা ছমছমে প্রতিচ্ছবি—এবার বাংলা সাহিত্যের পটভূমিতে এক নতুন ভয়াল সংযোজন “বিহত বিভিষীকা”। পয়লা বৈশাখে স্বপ্ন প্রকাশনীর বিশেষ নিবেদন, এই গ্রন্থ শুধু ভয় নয়, বরং পাঠককে নিমজ্জিত করবে এক অতীন্দ্রিয় আতঙ্কের অতলে। সাতটি গল্প, সাতটি রহস্যময় অধ্যায়, সাতটি হাড়-কাঁপানো অভিজ্ঞতা—যেখানে জীবন ও মৃত্যুর ব্যবধান ঘুচে গিয়ে গড়ে উঠেছে এক অনির্বচনীয় শীতল জগৎ। এখানে ভূতেরা ছায়ার মতো এলো-হাওয়া নয়, তারা রক্ত-মাংসের অনুভূতিতে বদ্ধ এক অভিশপ্ত সত্য। এক পোড়ো রাজবাড়ির শতবর্ষী করিডোর, যেখানে এখনো প্রতিধ্বনিত হয় এক অভিশপ্ত রাজবধূর কান্না। দরজার ফাঁক দিয়ে উঁকি দিলেই দৃশ্যমান হয় রক্তমাখা অলংকার, অলীক ছায়ায় ঢাকা কঙ্কালের সারি। এক অশরীরীর শ্মশানসংলগ্ন কুটির, যেখানে রাত গভীর হলে বাতাস থেমে যায়, আলো নিভে যায়, আর শোনা যায় অতৃপ্ত আত্মার চাপা আর্তনাদ। কেউ সেখানে একা গেলে ফিরে আসে না, অথবা ফিরলেও বেঁচে থাকে না। এক জমিদার বাড়ির নিষিদ্ধ সভাকক্ষ, যেখানে একবার প্রবেশ করা মানেই নিজের অস্তিত্বকে ধোঁয়ার মতো মিলিয়ে ফেলা। পুরোনো পোর্ট্রেটের চোখজোড়া কি শুধু ছবি, নাকি তা জীবন্ত? রাত গভীর হলে সেই চোখের দৃষ্টি যেন আপনাকেই অনুসরণ করে! এক নির্জন নদীতীর, যেখানে সন্ধ্যা নামতেই জেগে ওঠে এক অতৃপ্ত আত্মা। মাঝরাতে সেখানে ভেসে ওঠে পদচিহ্ন, অথচ কেউ নেই! বাতাসে ছড়িয়ে পড়ে করুণ সুর, জলের ওপরে দৃশ্যমান হয় এক রহস্যময় প্রতিচ্ছবি। এক পাথরের মূর্তি, যার চোখজোড়া একদিনও শূন্য থাকে না। কেউ তাকে একবার দেখলে, সে আর কখনো স্বাভাবিক থাকে না। মন্দিরের পুরোহিতেরা বলেন—”সে দেখে, সে জানে, সে পিছু নেয়!” এক প্রাচীন বৃক্ষের নিচে বসে থাকা রহস্যময় নারী—যার চোখে অনন্ত শূন্যতা, যার ছায়ার পাশ দিয়ে গেলে আপনার ছায়াও ফিরে আসবে না। কেউ তার কথা শুনলে নিজের নামটুকুও ভুলে যায়। এক দুর্ভাগ্যপীড়িত শিশুর করুণ বিলাপ, যার মৃত্যু হয়েছিল বহু যুগ আগে, কিন্তু তার কান্না এখনো রাতের গভীর নিস্তব্ধতা চিরে বেরিয়ে আসে। যে সেই কান্না শোনে, সে নিজের শিশুকে হারিয়ে ফেলে! এই সংকলন শুধু কল্পকাহিনি নয়, এটি এক অনুভূতি, এক অশরীরী অস্তিত্বের প্রতিচ্ছবি। গল্পের পাতায় পাতায় ভয়ের শীতল পরশ, আতঙ্কের অস্ফুট নিঃশ্বাস। শব্দের কারুকার্যে ফুটে উঠেছে এক অলৌকিক, রহস্যময়, বিভীষিকাময় জগত। স্বপ্ন প্রকাশনীর নিবেদন “বিহত বিভিষীকা” কেবল এক গ্রন্থ নয়, বরং বাংলা সাহিত্যের এক ভয়াল অধ্যায়ের সূচনা। সাহসী পাঠক, আপনি কি প্রস্তুত এই শীতল শ্বাসরুদ্ধকর ভ্রমণের জন্য ?
নামবিহত বিভীষিকা
লেখকসঞ্চারী ভট্টাচার্য্য
প্রকাশনীSwapno Prakashan
ভাষাBengali
অবস্থাNew
ISBN-139789361575303
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

সঞ্চারী ভট্টাচার্য্য

সঞ্চারী ভট্টাচার্য্য-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

সঞ্চারী ভট্টাচার্য্য-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Swapno Prakashan

Swapno Prakashan প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Swapno Prakashan-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — বিহত বিভীষিকা

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading