বিজলিবালার মুক্তি (প্রিন্ট আউট) — Moti Nandy || মতি নন্দী

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
বিজলিবালার মুক্তি (প্রিন্ট আউট)
পছন্দের তালিকায় রাখুন

বিজলিবালার মুক্তি (প্রিন্ট আউট)

লেখক: Moti Nandy || মতি নন্দী || moti nandi
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৪৪০৳৫০০-১২%

সাশ্রয় ৳৬০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
জয় দত্ত স্ট্রিটের বিজলিবালা পাড়ার কারও মাসিমা, কারও দিদিমা। সকলের সঙ্গে তাঁর ভাব, মেলামেশা। উত্তর কলকাতার এই পাড়ায় তাঁর জীবন কেটে গেল পঞ্চাশ বছরের ওপর। রথের দিন কাজের মেয়ে পদ্মকে নিয়ে বেরিয়ে টা...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

১৬০
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

জয় দত্ত স্ট্রিটের বিজলিবালা পাড়ার কারও মাসিমা, কারও দিদিমা। সকলের সঙ্গে তাঁর ভাব, মেলামেশা। উত্তর কলকাতার এই পাড়ায় তাঁর জীবন কেটে গেল পঞ্চাশ বছরের ওপর। রথের দিন কাজের মেয়ে পদ্মকে নিয়ে বেরিয়ে টানা রিকশা উল্টে পা ভাঙলেন বিজলিবালা। বিছনায় শয্যাশায়ী এই প্রবীণাকে ঘিরে এরপর ঘটতে থাকে নানা ঘটনা, দুলতে থাকে এক দীর্ঘসময়। তাঁর বাড়ির নীচতলার ভাড়াটিয়া জ্যোতি ও হাসির জীবনে নেমে আসে বিপর্যয়। চোদ্দোমাস বয়সের সন্তান ভুটুকে রেখে হাসি ক্যান্সারে মারা গেল। ভুটুকে কোলে তুলে নিলেন বিজলিবালা। কিন্তু হঠাৎ একটি চিঠির সূত্রে উদ্‌ঘাটিত হল হাসির আসল নাম হাসিনা, সে ছিল মুসলমানের মেয়ে। জ্যোতি স্বীকার করে নেয় এই সত্য। অথচ এই হাসি বিজলিবালার ঠাকুর ঘরে ঢুকে নারায়ণ শিলা ছুঁয়েছে, বিজলিবালার কাছে লক্ষ্মীর পাঁচালি পড়েছে! এক আত্মিক সংকটের বাতাবরণ তৈরি হয়। কিন্তু রূঢ় বাস্তব ও সমসময়ের নানা অভিঘাতকে পরাজিত করে বিজলিবালা মানবিকতার সিংহাসন জয় করে নেন। কিন্তু কীভাবে? তারই অপরূপ ও স্মরণীয় উপাখ্যান ‘বিজলিবালার মুক্তি’।অষ্টআশি বছরের বিপত্নীক কাশীনাথ নিজেকে তিন প্রজন্মবাহিত একটি সংসারের ধারক-বাহক ও নিয়ন্ত্রক মনে করেন। তাঁর চড়া মেজাজ ও রুক্ষ ব্যবহারে সবাই তটস্থ ও বিরক্ত। কাশীনাথের নাতি অনীশ ও নাতবউ বলাকা এই প্রজন্মের মানুষ। ওদের কাছে ঐতিহ্য, প্রাচীন মূল্যবোধ, প্রথা-প্রকরণ একান্ত গুরুত্বহীন। এ নিয়ে কাশীনাথের সঙ্গে তাদের সংঘাত লেগেই আছে। কাশীনাথের পুত্র পুলিন এবং তার স্ত্রী ভারতী প্রবীণ ও নবীন প্রজন্মের মাঝখানে যেন সংযোগ-চিহ্ন। পুলিনের ভেতর একটা অপরাধবোধ কাজ করে। বাবার দেওয়া টাকায় ব্যবসা করতে গিয়ে পুলিন ব্যর্থ হয়েছে। শ্বশুরের কাছে স্বামীর নিত্য লাঞ্ছনা দেখে, একরকম জেদ করেই ভারতী নিজের ছেলেকে অন্যভাবে মানুষ করেছে। অনীশকে দ্বিতীয় পুলিন হতে দেয়নি। কাশীনাথ সব বুঝতে পেরেও, নিজেকে বদলাননি। বরং অদৃশ্য যুদ্ধ চালিয়েই যাচ্ছেন পরবর্তী প্রজন্মের সঙ্গে। কিন্তু পুলিন বা ভারতী কি কখনও ভেবেছিল আপাত-রুক্ষ এই ‘বুড়ো লোকটি’র অন্তরে প্রবহমান স্নেহের ফল্গুধারায় একদিন তারা সিক্ত, শান্ত ও স্থিত হবে?
নামবিজলিবালার মুক্তি (প্রিন্ট আউট)
লেখকMoti Nandy || মতি নন্দী
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা১৬০
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139788177563184
মুদ্রণ দেশIndia
ওজন376.0
মাপ161 × 246 × 13.49

লেখক পরিচিতি

Moti Nandy || মতি নন্দী

Moti Nandy || মতি নন্দী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

Moti Nandy || মতি নন্দী-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — বিজলিবালার মুক্তি (প্রিন্ট আউট)

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading