আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
বিকীর্ণ কুরুক্ষেত্র
লেখক: পলাশ পোদ্দার || Palash Poddar
প্রকাশনী: Lalmati || লালমাটি
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৭৯০৳৯০০-১২%
সাশ্রয় ৳১১০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
মহাভারত যুগ পার হয়ে গেছে বহুকাল। অত্যাধুনিক যুগের স্বর্ণশিখরে ভূভারত। সত্য ও ধর্ম প্রতিষ্ঠার লক্ষ্যে লাঞ্ছিত দ্রৌপদীর চোখের জলে সেদিন কুরুক্ষেত্র রচনা হয়েছিল। জঙ্গল তথা চা বাগানের অসংগঠিত শ্রমিকদের উপ...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
মহাভারত যুগ পার হয়ে গেছে বহুকাল। অত্যাধুনিক যুগের স্বর্ণশিখরে ভূভারত। সত্য ও ধর্ম প্রতিষ্ঠার লক্ষ্যে লাঞ্ছিত দ্রৌপদীর চোখের জলে সেদিন কুরুক্ষেত্র রচনা হয়েছিল। জঙ্গল তথা চা বাগানের অসংগঠিত শ্রমিকদের উপর সুপরিকল্পিত অত্যাচার সংগঠিত হয়ে চলেছে সেই আদিকাল থেকে। ক্ষমতার উচ্চশিখরে বসা মানুষের উরুতে বসে নীরবে চোখের জল ফেলে চা বাগানের অগণিত দ্রৌপদীর দল। ন্যায়বিচার এখানে অন্ধ। সত্য, ধর্ম রাজনীতির জাঁতাকলে পিষ্ট হতে হতে অতি ক্ষীণ। গোপনে একক লড়াই চালিয়ে যায় তমাল। তমালকে চরম আঘাত হেনে ক্ষিপ্ত করে তুলতে তার প্রেয়সী সমাজসেবী শিক্ষিকা ডক্টর করবীর উপর পৈশাচিক আক্রমণ চালায় তরাই-ডুয়ার্সের ক্ষমতালোভী দুর্যোধন, দুঃশাসনের দল। লীলার মুখে নিজের নির্যাতনের কথা শুনে চা বাগান ও জঙ্গলের অসংগঠিত শ্রমিকেরা সংগঠিত হল। তমাল, করবী, দেবরাজদের হাত ধরে অসংগঠিত শ্রমিকদের সংগঠিত হওয়া ভারতভূমিতে নতুন কোনও বার্তা দিল কি না তা ভবিষ্যত বলবে। তবে, তরাই-ডুয়ার্সে তমালের হাত ধরে সুগঠিত লড়াইয়ে আরেক কুরুক্ষেত্রের যে নয়া রূপরেখা তৈরি হল তাতে রাত্রি চোখের ঘুম কাটিয়ে নতুন সূর্যের অপেক্ষায় জেগে বসে আছে তামাম শীর্ণকায়া মেহনতি মানুষগুলো।
লেখক পরিচিতি :
লেখক পলাশ পোদ্দারের প্রথম আত্মপ্রকাশ তাঁর 'ভারত দিশা' কাব্যগ্রন্থে। তাঁর বিভিন্ন কালজয়ী উপন্যাসগুলি নিছকই কল্পনার সুতোয় গল্পবুনোন নয়। লেখকের রচিত 'ভালো নেই মঙ্গলগঞ্জ', 'অতসী (এক পতিতা মেয়ের গল্প)', 'দেড় ডজন আঁতেলের গল্প', 'প্রেমে অপ্রেমে', 'খাদানের চুপকথা', 'পথে পরবাসে' উপন্যাসগুলি ইতিমধ্যেই অভূতপূর্ব সাড়া ফেলেছে বাংলার সাহিত্যপিপাষু সমাজে। দেশের বিভিন্ন প্রান্তের আগুন-পোষা মনের তেরোজন হিজড়ের আত্মকথনে সমৃদ্ধ 'নক্ষত্রের আড়ালে' গল্পসমগ্র লেখকের এক অভিনব সৃষ্টি। 'বিকীর্ণ কুরুক্ষেত্র' উপন্যাসে লেখক তরাই-ডুয়ার্সে তমালের হাত ধরে সুগঠিত লড়াইয়ে আরেক কুরুক্ষেত্রের যে নয়া রূপরেখা তৈরি করলেন তাতে রাত্রি চোখের ঘুম কাটিয়ে অসংগঠিত শ্রমিকদের সংগঠিত হওয়া ভারতভূমিতে নতুন কোনও বার্তা দেবে কিনা তা ভবিষ্যৎ বলবে। আসহায়, নিপীড়িত, বঞ্চিত মানুষদের না বলা কথাগুলো লেখক তাঁর বিভিন্ন উপন্যাসে তুলে ধরে তিনি যেন তাদেরই মুখপাত্র হয়ে উঠেছেন।
| নাম | বিকীর্ণ কুরুক্ষেত্র |
|---|---|
| লেখক | পলাশ পোদ্দার |
| প্রকাশনী | Lalmati || লালমাটি |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
পলাশ পোদ্দার
পলাশ পোদ্দার-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
পলাশ পোদ্দার-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Lalmati || লালমাটি
Lalmati || লালমাটি প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Lalmati || লালমাটি-এর সব বই
