আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
বিক্ষিপ্ত অর্ধশতক
লেখক: অশোক মিত্র || Ashok mitra
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৪৪০৳৫০০-১২%
সাশ্রয় ৳৬০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
মনে হয়, আকরিক অনুভূতিগুলি আমাদের ছেড়ে অনেক দূরে চলে যেতে চাইছে।—পাঁচ বছর আগে একটি প্রবন্ধের উপসংহারে লিখেছিলেন অশোক মিত্র। প্রতিবেশী একটি দেশে কমিউনিস্ট পার্টির নির্বাচনী সাফল্যে কেন চারপাশে যথেষ্ট ...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
২৮৮
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
মনে হয়, আকরিক অনুভূতিগুলি আমাদের ছেড়ে অনেক দূরে চলে যেতে চাইছে।—পাঁচ বছর আগে একটি প্রবন্ধের উপসংহারে লিখেছিলেন অশোক মিত্র। প্রতিবেশী একটি দেশে কমিউনিস্ট পার্টির নির্বাচনী সাফল্যে কেন চারপাশে যথেষ্ট উদ্দীপনা নেই, এই ছিল তাঁর ক্ষুব্ধ বিস্ময়ের কারণ। গত কয়েক বছরে লেখা প্রবন্ধগুলিতে নানা প্রসঙ্গে নানাভাবে ফিরে আসে ক্ষোভ, বিস্ময়, বেদনা। সমাজ, শিক্ষা, সাহিত্য, গান, নাটক, রাজনীতি, অর্থনীতির বহুধাবিস্তৃত পরিসরে তাঁর বিদগ্ধ ভাবনায় সমৃদ্ধ লেখাগুলিতে স্বাতন্ত্র্যের যে অভিজ্ঞানটি অমোঘ দীপ্তিতে উজ্জ্বল হয়ে ওঠে, তা ওই ‘আকরিক অনুভূতি’। বিপুল আর্থিক বৈষম্য এবং বিপুলতর সামাজিক অবক্ষয় তাঁকে প্রতিনিয়ত তীব্র বেদনায় আর্ত করে, কিন্তু এই অদ্ভুত আঁধারেও, সারাজীবনের লালিত সমাজবিপ্লবের স্বপ্নগুলিকে ভয়াবহভাবে বিধ্বস্ত হতে দেখেও তিনি এক মুহূর্তের জন্যও শুভনাস্তিক হতে পারেন না, বলতে পারেন না, ‘কিছু হবে না, কিছু হওয়ার নয়’। মধ্যবিত্ত বাঙালির স্বভাবসিদ্ধ সেই শৌখিন আলস্যের কোনও স্থান, যথারীতি, এই লেখাগুলিতেও নেই। বাংলা ভাষার প্রতি শহরের উচ্চবিত্ত বাঙালির লজ্জাকর এবং ন্যক্করজনক অবজ্ঞায় শিহরিত হয়ে তিনি বারংবার তীব্র তিরস্কার করেন, কিন্তু হাল ছাড়েন না, কখনও বইমেলাগুলিতে প্রাথমিক শিক্ষার শিবির বসিয়ে বাংলা পড়ার প্রসার ঘটানোর পরামর্শ দেন, কখনও বা স্বপ্ন দেখেন, চল্লিশের দশকের ‘এক পয়সায় একটি’ কাব্যগ্রন্থমালা নতুন করে প্রকাশ করা যায় না? এবং চারপাশের ঘটনাচক্র অবলোকন করে নিক্ষেপ করেন তীব্র আবেদন: দোহাই, বুদ্ধিজীবীদের সঙ্গে আমাকে সামিল করবেন না।
| নাম | বিক্ষিপ্ত অর্ধশতক |
|---|---|
| লেখক | অশোক মিত্র |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ২৮৮ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789350403709 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 427.0 |
| মাপ | 140 × 215 × 20.77 |
লেখক পরিচিতি
অশোক মিত্র
অশোক মিত্র-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
অশোক মিত্র-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই