আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
বিমান রকেট মহাকাশ
লেখক: অমিতানন্দ দাশ || Amitananda Dash
প্রকাশনী: new script
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳২৬৫৳৩০০-১২%
সাশ্রয় ৳৩৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
এই বইটিতে আছে মানুষের আকাশ ও মহাকাশ জয়ের রোমাঞ্চকর কাহিনী – গত আড়াই শতাব্দীতে এই ক্ষেত্রে প্রযুক্তিবিদ্যা ও উদ্ভাবনের ইতিহাস, বেলুন থেকে স্পেস-স্টেশন পর্যন্ত। আর আছে চাঁদের কক্ষপথে ভবিষ্যতে বড়সড় মহাকা...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
এই বইটিতে আছে মানুষের আকাশ ও মহাকাশ জয়ের রোমাঞ্চকর কাহিনী – গত আড়াই শতাব্দীতে এই ক্ষেত্রে প্রযুক্তিবিদ্যা ও উদ্ভাবনের ইতিহাস, বেলুন থেকে স্পেস-স্টেশন পর্যন্ত। আর আছে চাঁদের কক্ষপথে ভবিষ্যতে বড়সড় মহাকাশ-উপনিবেশন তৈরির পরিকল্পনার কথা।
লেখাগুলির মধ্যে আটটি আগে পত্রিকাতে প্রকাশিত হয়েছিল, সাতটিই “সন্দেশ”-এ বাকি নয়টি প্রবন্ধ নতুন করে লেখা হয়েছে। বইটি তথ্যমূলক। আবার তাই সংকলনে প্রবন্ধের সঙ্গে আছে একটি আত্মজীবনী ও একটি সায়েন্স ফিকশন গল্পের অনুবাদ। মার্কিন বৈমানিক ডিক গ্রেসের আকর্ষণীয় আত্মজীবনীতে আছে ১৯১৪ থেকে ১৯৪৫ এর মধ্যে বিমানের উন্নতির বিষয়ে নানা তথ্য। বিখ্যাত SF-লেখক আইসাক অ্যাসিমভের “ছদ্মবেশী আততায়ী” গল্পের পটভূমিকা চাঁদের কক্ষপথে লাগ্রাঞ্জ পয়েন্টে উপস্থিত ভবিষ্যতের একটি মহাকাশ-উপনিবেশ যেখানে পনেরো হাজার লোক বাস করে।
অমিতানন্দ দাশ (১৯৪৭) : জীবনানন্দের ভাই অশোকানন্দ বিয়ে করেন উপেন্দ্রকিশোরের নাতনী নলিনীকে। তাঁদের ছেলে অমিতানন্দ পদার্থবিদ্যায় স্নাতক হয়ে রেডিও-ফিজিকসে এম.টেক. ডিগ্রি লাভ করেন ও সেমিকন্ডাক্টরের উপর কয়েক বছর গবেষণা করেন। এই সময়ে তাঁর গল্প ও উপন্যাস পত্রিকায় প্রকাশ হতে শুরু করে। “বিস্ময় সায়েন্স ফিকশন” পত্রিকার সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। পেশাগতভাবে তিনি একটি বেসরকারী সংস্থায় কাজ করেন ও ডাইরেক্টর পদে পৌঁছন। পরে তিনি নিজের ব্যবসা শুরু করেন। ১৯৯২ তে অশোকানন্দের মৃত্যুর পর তিনি “নিউ স্ক্রিপ্ট” প্রকাশনা সংস্থার ভার গ্রহণ করেন। তখন থেকে তিনি “সন্দেশ” প্রকাশনার সঙ্গে যুক্ত আছেন ও তাঁর গল্প, উপন্যাস ও প্রবন্ধ নিয়মিত “সন্দেশ”, “শুকতারা”, “কিশোর ভারতী” ইত্যাদি পত্রিকায় প্রকাশিত হয়।
| নাম | বিমান রকেট মহাকাশ |
|---|---|
| লেখক | অমিতানন্দ দাশ |
| প্রকাশনী | New Script || নিউ স্ক্রিপ্ট |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
অমিতানন্দ দাশ
অমিতানন্দ দাশ-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
অমিতানন্দ দাশ-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

New Script || নিউ স্ক্রিপ্ট
New Script || নিউ স্ক্রিপ্ট প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
New Script || নিউ স্ক্রিপ্ট-এর সব বই
