আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
বিরহ বারোমাস
লেখক: অরিজিতা দাস || Arijita Das
প্রকাশনী: Boiwala Book Cafe
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৩১৫৳৩৬০-১৩%
সাশ্রয় ৳৪৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
বিরহ কোনো দুঃখের নামান্তর নয়। এটি অনেকটা নিবেদন, অন্তরস্থিত দেবতার প্রতি। যা সারা জীবন বয়ে বেড়াবার বিনিময়ে কিছু চায় না। পূজা সমাপন করার পরেও প্রেম এসে কড়া নাড়ে না যে জীর্ণ প্রস্তরে সেই তো বিরহ। তাই বি...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
বিরহ কোনো দুঃখের নামান্তর নয়। এটি অনেকটা নিবেদন, অন্তরস্থিত দেবতার প্রতি। যা সারা জীবন বয়ে বেড়াবার বিনিময়ে কিছু চায় না। পূজা সমাপন করার পরেও প্রেম এসে কড়া নাড়ে না যে জীর্ণ প্রস্তরে সেই তো বিরহ। তাই বিরহ কোনও সাধারণ জিনিস নয়, সবাই হৃদয় দিয়ে তা ধারণ করতেও পারে না। এরজন্য শক্তি প্রয়োজন। যে উন্নত শির প্রেম দিতে পারে না, সেই মনের জোর দিতে পারে বিরহ। প্রাপ্তিতেই সবকিছুর সফলতা নয়, আবার বিরহতেও সব হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া নয়; বরং আরও বেশি করে পাওয়া। যে বিরহ প্রেমকে শুদ্ধ করে, ভালোবাসার মানুষের স্মৃতি সারাজীবন ধরে রাখে, চন্দ্র সূর্যের মতো সেই বিরহ থাকুক না বারোমাস। বর্তমান যুগে প্রেম যেন বিলুপ্তপ্রায় একটি বস্তু। আর বিরহ যেন হিংসা। ভালোবাসা হারিয়ে যাচ্ছে দিনে দিনে সময়ের কালস্রোতে। কিন্তু এরই মাঝে যারা না পাওয়ার মধ্যেও ধরে রাখে জীবনের ক্ষণিক ভালোলাগার মুহূর্তগুলি, তাদের জন্য আমার এই কাব্যগ্রন্থ 'বিরহ বারোমাস।' এই বিরহ আলো দেখাবে সেইসব পথভ্রষ্ট প্রেমিককে, যারা হাজারো ভিড়ে একটি মানুষের স্মৃতি জিইয়ে রাখে গোপন সিন্দুকে। যাদের জীবনে প্রেম এলেও তা জীবন পথের পথিক হয় নি, যারা বিচ্ছেদকে হিংসায় পরিণত না করে বাঁক বদল করেছে সম্পর্কের। শুধু রয়ে গেছে প্রিয়জনের প্রতি একরাশ অভিমান, শ্রদ্ধা, হয়তো বা ভালোবাসাও। নতুন প্রজন্মের কাছে সাহিত্য ও প্রেম দুটোই যেন আগলে রাখার মতো ভালোবাসা হয়। সেই উদ্দেশ্যে আমার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হতে চলেছে বইওয়ালা প্রকাশন থেকে। প্রকাশক কে অনেক ধন্যবাদ এই কবিতার দুর্দিনের যুগেও আমার এই একক কাব্যগ্রন্থ প্রকাশ করার আন্তরিকতা দেখানোর জন্য।
| নাম | বিরহ বারোমাস |
|---|---|
| লেখক | অরিজিতা দাস |
| প্রকাশনী | বইওলা || Boiwala |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
অরিজিতা দাস
অরিজিতা দাস-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
অরিজিতা দাস-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

বইওলা || Boiwala
বইওলা || Boiwala প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
বইওলা || Boiwala-এর সব বই
