বিষাদের পাণ্ডুলিপি — নবীন কিশোর

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
বিষাদের পাণ্ডুলিপি
পছন্দের তালিকায় রাখুন

বিষাদের পাণ্ডুলিপি

লেখক: নবীন কিশোর || Naveen Kishore
প্রকাশনী: Ekalavya Prakashan

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৮৭৫৳১,০০০-১৩%

সাশ্রয় ৳১২৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
নবীন কিশোর কলকাতায় থেকেও আন্তর্জাতিক প্রকাশনার এক উল্লেখযোগ্য নাম। তাঁর কেরিয়ার শুরু করেছিলেন তিনি থিয়েটারের আলোকসম্পাত শিল্পী হিসেবে। পরবর্তীতে সিগাল বুকস এর কর্ণধার। প্রকাশনা, ছবি তোলা, চিত্র উৎসাহী...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

নবীন কিশোর কলকাতায় থেকেও আন্তর্জাতিক প্রকাশনার এক উল্লেখযোগ্য নাম। তাঁর কেরিয়ার শুরু করেছিলেন তিনি থিয়েটারের আলোকসম্পাত শিল্পী হিসেবে। পরবর্তীতে সিগাল বুকস এর কর্ণধার। প্রকাশনা, ছবি তোলা, চিত্র উৎসাহী (painting connoisseur) এগজিবিশন কিউরেটর ছাড়াও তিনি একজন আদ্যন্ত কবিতা লেখক। লেখেন মূলত ইংরেজিতে। তাঁর বই Knotted Grief প্রথম প্রকাশিত হয়েছিল অস্ট্রেলিয়া থেকে। পরবর্তীতে ভারতীয় সংস্করণ প্রকাশ করেন, স্পিকিং টাইগার সংস্থা। এর আগে বইটি ভারতীয় অন্যান্য ভাষায় অনুদিত হয়েছে। নবীন এর প্রাণের শহর ও কর্মভূমি কলকাতা। মাতৃভাষা বাংলা না হলেও প্রাণের আনন্দ, আত্মার আরাম, মনের শান্তির ভাষা বাংলা। তাই তাঁর ঐকান্তিক ইচ্ছে ছিল বাংলায় তর্জমা হোক এই বইটি। বইটির ভরকেন্দ্রে রয়েছে কাশ্মীর। গুলিতে ঝাঁঝরা কাশ্মীর, টায়ারের পোড়া গন্ধে ভারী বাতাসের কাশ্মীর, চিনার পাতার স্তুপ এর মধ্যে গামবুটের হেঁটে যাওয়া কাশ্মীর, আবার ইস্কুলের পথে বাগানের থেকে আপেল চুরির কাশ্মীর নানা নিরীক্ষা থেকে নবীন যে কাশ্মীরকে গোটা বইয়ে বুনে তুলেছেন সেই কাশ্মীর বাঙালির বেড়ানোর বা বলিউড সিনেমার 'পিকচারসেক' কাশ্মীর নয় বরং জ্যান্ত, জীবন্ত, জনপদ, কাশ্মীর। গোটা বইটিতে রয়েছে চাপা দমবন্ধ করা বিষাদ, রয়েছে অস্থিরতা, অবসন্নতা আবার কখনো কখনো আশাবাদও। গোটা বইয়ে কবিতালেখক হিসেবে তিনি নিজেকে নিপুণ শিল্পীর মতো লুকিয়ে রেখেছেন উইংস এর আড়ালে আবার আলোকসম্পাত শিল্পীর মুন্সিয়ানায় অন্ধকার মঞ্চের ওপর মাঝে মধ্যে ফেলছেন ঝলকানির আলো। সব মিলিয়ে এই বই এক অভিযাত্রা। নেত্রা মুখার্জির অসামান্য তর্জমা ও তর্পণ সরকারের চিত্রভাষায় বোনা, নবীন কিশোরের কবিতার বই, বিষাদের পাণ্ডুলিপি, পাঠককে অন্য এক অভিজ্ঞতার সন্ধান দেবে।
নামবিষাদের পাণ্ডুলিপি
লেখকনবীন কিশোর
প্রকাশনীএকলব্য প্রকাশন
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

নবীন কিশোর

নবীন কিশোর-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

নবীন কিশোর-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

একলব্য প্রকাশন
একলব্য প্রকাশন

একলব্য প্রকাশন প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

একলব্য প্রকাশন-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — বিষাদের পাণ্ডুলিপি

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading