আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
বিষয়: হিংসা
লেখক: হানা আরেন্ট
প্রকাশনী: anustup
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৭০০৳৮০০-১৩%
সাশ্রয় ৳১০০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
হানা আরেন্ট
প্রস্তাবনা, অনুবাদ ও অন্ত্যপরিচ্ছেদ অনিরুদ্ধ রাহা
১৯৩৩-এ নাৎসি জার্মানি ত্যাগ করতে বাধ্য হন ইহুদি-জার্মান দার্শনিক হানা আরেন্ট। তাঁর মতে মানুষের স্বাধীনতা একটি স্বতঃস্ফূর্ত মানবীয় অনুভব,...
বইয়ের ভেতরে এক ঝলক
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
হানা আরেন্ট
প্রস্তাবনা, অনুবাদ ও অন্ত্যপরিচ্ছেদ অনিরুদ্ধ রাহা
১৯৩৩-এ নাৎসি জার্মানি ত্যাগ করতে বাধ্য হন ইহুদি-জার্মান দার্শনিক হানা আরেন্ট। তাঁর মতে মানুষের স্বাধীনতা একটি স্বতঃস্ফূর্ত মানবীয় অনুভব, যেটি কেড়ে নেয় রাষ্ট্রব্যবস্থার আধিপত্যবাদ, সহিংসতা, ক্ষমতা ও বলপ্রয়োগের মতো বিষয়গুলি। স্বভাবতই, বর্তমান কালেও বিশ্বে এবং আমাদের দেশে যে সব ঘটনায় মানুষের স্বতঃস্ফূর্ত স্বাধীনতা লুণ্ঠিত হচ্ছে, সেগুলির কারণ বুঝতে হানা আরেন্ট-এর রাজনৈতিক দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক। হানা-র দর্শনে, ব্যক্তির বাস্তব অভিজ্ঞতা ও অনুভব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাৎসি অফিসার অ্যাডলফ আইখম্যান-এর বিচারপ্রক্রিয়া দেখে তিনি উপলব্ধি করেন, ইহুদি গণহত্যার মতো অতি নৃশংস ঘটনাও বোধহীন আমলার চোখে তুচ্ছ ও গতানুগতিক ঘটনা বলে মনে হতে পারে—তিনি বলেন বিষয়টি “ব্যানালিটি অফ এভিল”। প্যালেস্টাইন ও ইউক্রেন-এর সাম্প্রতিক ঘটনা থেকে শুরু করে রাজনৈতিক ক্ষমতার দম্ভে ক্রমাগত যেসব সাম্প্রদায়িক বা জাতিভিত্তিক সন্ত্রাস, ধর্ষণ ও হত্যা ঘটে চলেছে, সেগুলিকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে তুচ্ছ করাও একইভাবে অমানবিক।
বিশ্বের নারীবাদী আন্দোলনকে একত্রিত করে যে সংহতির শক্তি, সে বিষয়টা গভীরভাবে বুঝতে সাহায্য করে হানা আরেন্ট-এর রাজনৈতিক তত্ত্ব। আইনি এবং সমালোচনামূলক জাতিতত্ত্ব (ক্রিটিক্যাল রেস থিয়োরি) বিশ্লেষণে হানা আরেন্ট-এর কাজ উল্লেখযোগ্য স্বীকৃতি পেয়েছে। ‘অন ভায়োলেন্স’ গ্রন্থটি মানুষের সহিংস হয়ে ওঠার কারণ ও সহিংসতার ধারাবাহিকতা অনুসন্ধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রকাশক: অনুষ্টুপ
| নাম | বিষয়: হিংসা |
|---|---|
| লেখক | হানা আরেন্ট |
| প্রকাশনী | অনুস্টুপ || anustup |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789393472427 |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
হানা আরেন্ট
হানা আরেন্ট-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
হানা আরেন্ট-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

অনুস্টুপ || anustup
অনুস্টুপ || anustup প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
অনুস্টুপ || anustup-এর সব বই

