আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
বিষয় কার্টুন - যতীন সেন সংখ্যা
লেখক: বিশ্বদেব গঙ্গোপাধ্যায় || Biswadeb Gangopadhyaya
প্রকাশনী: Bookfarm || বুকফার্ম
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৫২৫৳৬০০-১৩%
সাশ্রয় ৳৭৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
বাংলা রসসাহিত্যে দিকপাল পরশুরাম তথা রাজশেখর বসুর অনবদ্য রচনাগুলির সাথে যতীন্দ্রকুমার তথা নারদের ছবির অবিচ্ছেদ্য সম্পর্ক। রসচিত্র তিনি শুধু তুলিতেই নয় কলমেও এঁকেছেন। তাঁর রচনাগুলি ছিল 'রচিত্রিত' ( যতী...
বিভাগ
বইয়ের ভেতরে এক ঝলক
এক নজরে
এই বইয়ে যা পাবেন
২১০
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
বাংলা রসসাহিত্যে দিকপাল পরশুরাম তথা রাজশেখর বসুর অনবদ্য রচনাগুলির সাথে যতীন্দ্রকুমার তথা নারদের ছবির অবিচ্ছেদ্য সম্পর্ক। রসচিত্র তিনি শুধু তুলিতেই নয় কলমেও এঁকেছেন। তাঁর রচনাগুলি ছিল 'রচিত্রিত' ( যতীন্দ্রকুমারের স্বউদ্ভাবিত শব্দ)। ছবি ও লেখার অনবদ্য সহাবস্থান বাংলা সাময়িক পত্রিকার পাঠককুল এর আগে কখনো দেখে নাই। তাই মুগ্দ্ধ বিস্ময় নিয়ে পাঠককুল একে সাদরে গ্রহণ করেছিল।
চিত্রশিল্প ও সাহিত্যকর্ম ছাড়াও অভিনয়ের প্রতিও তাঁর আকর্ষণ ছিল অমোঘ। পরশুরামে 'চিকিৎসা সংকট' গল্পের নাট্যরূপ দিয়েছিলেন যতীন সেন। তিনি নিজে নাটকে অভিনয় না করলেও, অভিনয় পরিচালনা ও শিল্প নির্দেশনার কাজ করেছিলেন। এছাড়াও এই নাটকের কয়েকটা গানের সুরও বসিয়েছিলেন যতীন। সুতরাং বোঝা যাচ্ছে অভিনয়ের সাথে সংগীতেও যতীনের অসাধারণ দখল ছিল। অথচ মানুষটি অভিনয় কিংবা সংগীত পরিবেশনে কখনোই আগ্রহ দেখান নি, খ্যাতি ও প্রচারের আলোকবৃত থেকে সর্বদা নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন।
প্রবাদপ্রতিম এই শিল্পীর ১২৫ জন্মবর্ষে (২০০৭ সালে) 'বিষয় কার্টুন' তাঁর স্মরণে যে বিশেষ সংখ্যাটি প্রকাশ করেছিল, সেই বিরল সংখ্যাটির পরিমার্জিত ও পরিবর্ধিত সংস্করণ প্রকাশিত হল 'বুকফার্ম' থেকে। আগ্রহী পাঠকদের বিপুল চাহিদার কথা মাথায় রেখে বেশ কিছু অতিরিক্ত লেখা ও ছবি সংযোজিত করা হয়েছে এই সংখ্যাটিতে।
সূচিপত্রে সংখ্যাটিকে ২টি বিভাগে ভাগ করা হয়েছে -
১) 'বিষয় : যতীন্দ্রকুমার সেন' - এই অংশে শিল্পীর স্মৃতিচারণ ও মূল্যায়ন করা হয়েছে। এই তালিকাতে রয়েছেন বিশিষ্ট কথাসাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়, রবীন্দ্রযুগের বিশিষ্ট কবি ও সাহিত্যসাধক শৈলেন্দ্রকৃষ্ণ লাহা, "ভারতবর্ষ" পত্রিকার সম্পাদক ও বাংলা ভ্রমণ সাহিত্যের আদি লেখক জলধর সেন.... প্ৰমুখ। এছাড়াও সম্পাদক বিশ্বদেব গঙ্গোপাধ্যায়ের ২টি অসাধারণ সুদীর্ঘ রচনা রয়েছে গ্রন্থে। এই বিভাগে স্থান পেয়েছে রাজশেখর বসুর দৌহিত্রী আশা দেবীর একমাত্র পুত্র দীপঙ্কর বসুর অন্তরঙ্গ আলাপচারিতা। যা পাঠ করলে যতীন্দ্রকুমার সেন এবং রাজশেখর বসুর অনেক অকথিত কাহিনী জানতে পারা যায়।
২) 'রচনা : যতীন্দ্রকুমার সেন' - এই অংশে তাঁর কিছু নির্বাচিত রচনা সংকলিত হয়েছে।যার মধ্যে ২টি নিবন্ধ, ৪টি রসরচনা, ১টি গল্প, ১টি কবিতা এবং ২টি আত্মকথা অন্তর্ভুক্ত করা হয়েছে।
উপরিক্ত প্রতিটি লেখা এবং রচনাই এই গ্রন্থের অমূল্য সম্পদ। এছাড়াও তাঁর আঁকা অসংখ্য দুর্লভ ছবি, যা সেই সময়কালের বিভিন্ন পত্রপত্রিকা, বিজ্ঞাপন চিত্র, সংবাদপত্র, পুস্তক প্রচ্ছদ প্রমুখ বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে এক মলাটে বন্দি করা হয়েছে। শিল্পী যতীন্দ্রকুমার সেনকে চিনতে হলে,তার কর্মকান্ডের বিস্তৃত ভুবনের সাথে পরিচিত হতে গেলে এই পত্রিকা পাঠ অত্যন্ত জরুরি। এই গ্রন্থ যেকোন শিল্পরসিক তথা আগ্রহী পাঠকদের কাছে এক অবশ্য সংগ্রহযোগ্য পত্রিকা।
| নাম | বিষয় কার্টুন - যতীন সেন সংখ্যা |
|---|---|
| লেখক | বিশ্বদেব গঙ্গোপাধ্যায় |
| প্রকাশনী | Bookfarm || বুকফার্ম |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Hardcover |
| পৃষ্ঠা | ২১০ |
| অবস্থা | New |
| পাঠের স্তর | 11-16 years |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
বিশ্বদেব গঙ্গোপাধ্যায়
বিশ্বদেব গঙ্গোপাধ্যায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
বিশ্বদেব গঙ্গোপাধ্যায়-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Bookfarm || বুকফার্ম
Bookfarm || বুকফার্ম প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Bookfarm || বুকফার্ম-এর সব বই
