আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
বনবাসে বন আবাসে ১
লেখক: জগন্নাথ ঘোষ || Jagannath Ghosh
প্রকাশনী: lyriqal
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৮৭৫৳১,০০০-১৩%
সাশ্রয় ৳১২৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
বাংলার বনে বনে নিভৃতে ঘুরেছেন তিনি গত চল্লিশ বছর। আলাপ হয়েছে বনচারী সুজনের সঙ্গে, সারা গায়ে সেফটিপিনে পসরা আঁটা ডালাভাউরি থেকে চোরা শিকারিদের বন্ধু টাইগার আঙ্কেল, জঙ্গলমহলে চির বঞ্চনার প্রতীক লক্ষ ক...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
বাংলার বনে বনে নিভৃতে ঘুরেছেন তিনি গত চল্লিশ বছর। আলাপ হয়েছে বনচারী সুজনের সঙ্গে, সারা গায়ে সেফটিপিনে পসরা আঁটা ডালাভাউরি থেকে চোরা শিকারিদের বন্ধু টাইগার আঙ্কেল, জঙ্গলমহলে চির বঞ্চনার প্রতীক লক্ষ করেছেন মোরগ লড়াইয়ে হাউসিদের রাগে। প্রকৃতির উদাস কাব্যের লাঞ্চিতা নাম না জানা নদী ও তাকে ছুঁয়ে ফেলা নীল পাহাড়ের আকাঙ্খার বুক চিরে লেখা হাতি খেদিয়ে রাষ্ট্রপতির পুরস্কার পাওয়া ভীম মাহাতোর করুণ কাহিনি। মনে জেগে চিরবঞ্চিতদের কথা, অনাহার, অপুষ্টির রাজ্যে শিকার উৎসব, বনকর্মী স্বামীর সঙ্গে বনবাসে আসা সীতাদের কথা, নোটবুকে জেগে থেকেছে জঙ্গলে নির্বাসিত কুষ্ঠ রোগীদের কলোনি। এই বইয়ে লুকানো জঙ্গলের কিছু অজানা হাটের গুঞ্জন, পুত্কা মাছির মধু সংগ্রহের কথা, ভুটানি মেয়েদের কমলালেবুর মদ বিক্রির কৃৎকৌশল, পাহাড়ি ঝোরার রংবাহারি মাছ, সুগন্ধী চালের সুবাস নিয়ে হাজির অজস্র বনবাংলোর গল্প।
এই যাত্রাপথ সুদীর্ঘ। বর্ণনাও বর্ণময়। একই অঞ্চলে ফিরে গিয়েছেন বারংবার, চিনেছেন নিত্য নতুন করে। কোথাও পুড়ে গিয়েছে অনুপম বনবাংলো রাজনীতির জিঘাংসায়। কোনও বনবাংলো ভেসে গিয়েছে নদীর আক্রোশে। ধরা রইল এমন অসংখ্য পরিচিত, অপরিচিত অধুনা লুপ্ত বন আবাসের পাশাপাশি তাঁরই সুপারিশে চালু হওয়া নতুন বনবাংলোর কথা। এই বই সাজানো হয়েছে দু’টি খণ্ডে। অরণ্য থেকে প্রাপ্ত বিষ্ময়কর সামগ্রীর কথা আছে ‘অরণ্যসংহিতা’য়। অরণ্যাচারী ব্যতিক্রমী মানুষদের কথা এসেছে ‘অন্য অরণ্যদেব’-এ। বনের আপামর রহস্য ধরা দিয়েছে ‘বিজন বাংলার বন দর্শন’-এ। জঙ্গলের বিচিত্র খাদ্যাখাদ্যের হাজিরা ‘জংলি পদাবলি’-তে। বাদ পড়েনি অখাদ্যে মৃত্যু ডেকে আনা আমলাশোল-এর করুণ কাহিনি বা কেবল অন্য মানুষের বাড়িতে পাত পাড়া ‘ভাতুয়া’-দের কথা। প্রথম খণ্ডে সংযোজিত হয়েছে কোথায় কবে হাট বসে তার হদিশ। বন আবাসের সম্পূর্ণ যোগাযোগ এবং বনবাংলোর মানচিত্র, যা শুধু এই বই পড়তে সাহায্য করবে না, আলো ফেলবে গহীন জঙ্গলের পথ চলায়, অরণ্যকে নিবিড়ভাবে ভালবাসতে।
| নাম | বনবাসে বন আবাসে ১ |
|---|---|
| লেখক | জগন্নাথ ঘোষ |
| প্রকাশনী | lyriqal || ৯ঋকাল |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789387577138 |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
জগন্নাথ ঘোষ
জগন্নাথ ঘোষ-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
জগন্নাথ ঘোষ-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

lyriqal || ৯ঋকাল
lyriqal || ৯ঋকাল প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
lyriqal || ৯ঋকাল-এর সব বই