আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
বড় ঘড়ির নীচে
লেখক: দেবাশিস মৈত্র || debasis moitro
প্রকাশনী: Birdwing || বার্ড উইং
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৩০৫৳৩৫০-১৩%
সাশ্রয় ৳৪৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
হাওড়া স্টেশনের বড় ঘড়ি। খুব কম যাত্রীই এই ঘড়িতে সময় দ্যাখে, অধিকাংশের কাছে ঘড়িটি হল দলবদ্ধ ট্রেনযাত্রার আগে একজোট হওয়ার উপযোগী চমৎকার এক মিলনস্থল। উনিশশো ছাব্বিশ সালে মাস লণ্ডন থেকে এনে বসানো হয...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
হাওড়া স্টেশনের বড় ঘড়ি। খুব কম যাত্রীই এই ঘড়িতে সময় দ্যাখে, অধিকাংশের কাছে ঘড়িটি হল দলবদ্ধ ট্রেনযাত্রার আগে একজোট হওয়ার উপযোগী চমৎকার এক মিলনস্থল। উনিশশো ছাব্বিশ সালে মাস লণ্ডন থেকে এনে বসানো হয়েছিল এই জোড়া ঘড়ি টুইন ক্লক। একটানা চুরাশি বছর ধরে নিখুঁত – সময় রাখার পর একদিন সন্ধ্যায় আচম্বিতে ঘড়িটি বন্ধ হয়ে যায়। পরের দিন কলকাতার একটিমাত্র খবরের কাগজে যে প্রতিবেদন ছাপা হয়েছিল, তাতে ঘড়ি খারাপ হওয়ার খবরটুকুই শুধু ছিল, কিন্তু সেই বিকল ঘড়ির সঙ্গে অঙ্গাঙ্গী জড়িত অন্য একটি ঘটনার হদিশ সাংবাদিক জানতে পারেননি।
কী সেই ঘটনা?
ঘড়ি বিকল হওয়ার সময়েই হাওড়া স্টেশনে ট্রেন থেকে নেমেছিল ট্রেকিং-ফেরত ছয় তরুণ-তরুণী। ভিড় এড়ানোর জন্য স্টেশন থেকে বেরোনোর পরিচিত রাস্তাগুলি পরিহার করে তারা বেছে নিয়েছিল অন্য এক জনশূন্য পথ। বড় ঘড়ি খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে হাওড়া স্টেশনে সময় যে ক্ষণিকের জন্য থমকে দাঁড়িয়ে পড়েছে, এবং তার ফলে স্পেস-টাইম কন্টিনিউয়ামের নিরেট প্রাচীরের এক জায়গায় দেখা দিয়েছে অদৃশ্য একটি ফাটল, সেকথা না-জেনেই তারা স্টেশন ছেড়ে বেরোল। কে জানত এই সামান্য অজ্ঞানতাটুকু এমন এক বিচিত্র পরিবেশে তাদের পৌঁছে দেবে, আর নিজেদের অজান্তেই তারা হয়ে উঠবে একদল টাইম ট্র্যাভেলার।
এই উপন্যাস বহু যুগ আগের এক অচেনা কলকাতায় ছয় অসহায় তরুণ-তরুণীর বিচিত্র অভিজ্ঞতা আর পুরোনো পৃথিবীতে ফিরে আসার জন্য তাদের মরিয়া চেষ্টার কাহিনি।
| নাম | বড় ঘড়ির নীচে |
|---|---|
| লেখক | দেবাশিস মৈত্র |
| প্রকাশনী | Birdwing || বার্ড উইং |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788195596720 |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
দেবাশিস মৈত্র
দেবাশিস মৈত্র-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
দেবাশিস মৈত্র-এর সব বইপ্রকাশনী সম্পর্কে
Birdwing || বার্ড উইং
Birdwing || বার্ড উইং প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Birdwing || বার্ড উইং-এর সব বই