বঙ্গযুদ্ধ — বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
বঙ্গযুদ্ধ
পছন্দের তালিকায় রাখুন

বঙ্গযুদ্ধ

লেখক: বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায় || bissojit gongopaddhay
প্রকাশনী: Lalmati || লালমাটি

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৬১৫৳৭০০-১২%

সাশ্রয় ৳৮৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
বইয়ের নাম- বঙ্গযুদ্ধ লেখকের নাম- বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায় ‘বঙ্গযুদ্ধ’ যুদ্ধভিত্তিক উপন্যাসিকা হলেও, এখানে যুদ্ধের সাথে এসে জুড়েছে আরও অনেক কিছু। সায়েন্স ফ্যান্টাসির মোড়কে আমি এক বিকল্প পৃথিবীকে সামনে এনে...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

বইয়ের নাম- বঙ্গযুদ্ধ লেখকের নাম- বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায় ‘বঙ্গযুদ্ধ’ যুদ্ধভিত্তিক উপন্যাসিকা হলেও, এখানে যুদ্ধের সাথে এসে জুড়েছে আরও অনেক কিছু। সায়েন্স ফ্যান্টাসির মোড়কে আমি এক বিকল্প পৃথিবীকে সামনে এনেছি। সেই পৃথিবীতে মানুষ ও ডাইনোসর নিয়ে এক আশ্চর্য বাস্তুতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। সেই বাস্তুতন্ত্রের সাথে যোগ করেছি উগ্রপন্থা, এনেছি একটি জাতির স্বাধীনতা যুদ্ধ। সত্যি বলছি, যখন লিখতে শুরু করি, এত কিছু আমার মাথায় ছিল না। কিন্তু উপন্যাসিকার ঘটনাবলী যত সামনে এগিয়েছে, আমি যেন ঘটনার স্রোতে হারিয়ে গেছি। উপন্যাসিকার চরিত্রগুলো সহ গোটা গল্পটাই আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। ফলে একটা সময়ের পরে উপন্যাসিকাটি একটা গতিশীলা নদীর মতো তার নিজস্ব খাতে প্রবাহিত হয়েছে এবং তার ঘটনাবলীর চোরাস্রোতের সাথে তাল মেলাতে গিয়ে আমায় এমন কিছু লিখতে হয়েছে, যাতে আমি সত্যিই নিজের মনকে পুনরাবিষ্কার করেছি। যুগপৎ বিস্ময় ও তীব্র অস্বস্তি আমার মননকে গ্রাস করেছে। ভাবছেন, অস্বস্তি কেন? কারণ যুদ্ধের এক একটা ঘটনার সাথে লেপ্টে থাকে রক্তের দাগ ও অপরিসীম নির্মমতা। যে হিরন্ময় গৌরবের সাথে যুদ্ধে একপক্ষ জয়লাভ করে তার পেছনে আসলে থাকে জাতির লজ্জা, কষ্ট, আত্মত্যাগ, ভয়, কান্না এবং রণক্ষেত্রের মৃত চুপকথা। তাই এই লেখার শেষে একটা বিরাট বড় অস্বস্তিকর কৃষ্ণগহ্বরের সামনে আমি দাঁড়িয়ে থাকি। কৃষ্ণগহ্বরটা ক্রমে বদলে যায় একটা প্রশ্নচিহ্নে। প্রশ্নচিহ্নের ভেতর প্রশ্নটি অক্টোপাসের মতো আমায় জড়িয়ে ধরে। আমি ভেবে চলি, এই বীভৎস ইতিহাস আমি কেন লিখলাম... কেন? নিজেকে প্রবোধ দিই এই বলে, এ তো ইতিহাস নয়, এ তো ফিকশান; অল্টারনেটিভ হিস্ট্রি। যদিও আমি নিজেকে বোঝাই, এই উপন্যাসিকার নাম, ঘটনা, চরিত্র—সবই কাল্পনিক, কিন্তু কোথায় গিয়ে যেন বিকল্প ইতিহাস স্বয়ং ইতিহাসের সাথেই জুড়ে যায়। কোন অংশটা ইতিহাস, কোনটা নয়, সেটা পাঠক বিচার করবে। উপন্যাসিকাটি সাইন্স ফ্যান্টাসি, নাকি বিকল্প ইতিহাসের বই, নাকি প্রেম ও যুদ্ধের অ্যাকশান থ্রিলার, নাকি এক ভিন্ন স্বাদের অ্যাডভেঞ্চার—সেটাও ঠিক করার দায় আমি পাঠককেই দিলাম।
নামবঙ্গযুদ্ধ
লেখকবিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়
প্রকাশনীLalmati || লালমাটি
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়

বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Lalmati || লালমাটি
Lalmati || লালমাটি

Lalmati || লালমাটি প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Lalmati || লালমাটি-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — বঙ্গযুদ্ধ

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading