বৃষ্টি বারোমাস — জয়াশিস ঘোষ

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
বৃষ্টি বারোমাস
পছন্দের তালিকায় রাখুন

বৃষ্টি বারোমাস

লেখক: জয়াশিস ঘোষ || joyashis Ghosh
প্রকাশনী: Sristisukh || সৃষ্টি সুখ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳২৭০৳৩০০-১০%

সাশ্রয় ৳৩০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
জয়াশিস ঘোষের প্রথম গল্প সংকলন। মানুষের ইতিহাসই মানবসভ্যতার সত্যিকার গুপ্তধন। সে ইতিহাস ক্ষমতাদখলের নয়, রাজনীতি বা যুদ্ধবিগ্রহের নয়, বরং অবিচ্ছিন্ন জীবনপ্রবাহের। মানুষের খিদে-প্রেম-হিংসা-রিরংসা নিয়ে য...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

জয়াশিস ঘোষের প্রথম গল্প সংকলন। মানুষের ইতিহাসই মানবসভ্যতার সত্যিকার গুপ্তধন। সে ইতিহাস ক্ষমতাদখলের নয়, রাজনীতি বা যুদ্ধবিগ্রহের নয়, বরং অবিচ্ছিন্ন জীবনপ্রবাহের। মানুষের খিদে-প্রেম-হিংসা-রিরংসা নিয়ে যে ইতিহাস ক্রমপ্রবহমান, জয়াশিস তার প্রতি মনোযোগী। তিনি গল্পের আদলে গড়ে তোলেন এক মানবিক পরিসর, অর্থাৎ যে আখ্যানের কেন্দ্রে থাকে মানুষ। সাধারণ মানুষের বেঁচে থাকার চিলতে সুখ, আহত অভিমান, অবদমিত কামনা– এ সবই গড়ে তোলে তাঁর গল্পের অবয়ব। আর আত্মায় লেগে থাকে নির্মল মানবিক আবেদন। জীবনের যতটুকু ক্লেদ, তা তিনি ধুয়ে দেন চমৎকার রসবোধে। অবশ্য নিজের সময়কে চিনিয়ে দিতেও তিনি ভুল করেন না। ছোটো ছোটো মাইলফলকে তা নিশ্চিতই চেনা যায়। তা নিয়েই জয়াশিস তাঁর গল্পে উদযাপন করেন এক শাশ্বত জীবনপ্রবাহ। মানুষের বেঁচে থাকার, নানা অভাব-অভিযোগ-খামতি নিয়েও যাপনের সুতীব্র অধিকারকে। বারোমাস বৃষ্টি হয় না ঠিকই, কিন্তু যে বৃষ্টি সৃষ্টির, যে বৃষ্টি সভ্যতার জীবনদায়ী, তার বারোমাস্যা আমাদের অগোচরেই লিখিত হতে থাকে। জয়াশিসের গল্পেরা সেই চিরায়ত বৃষ্টির কথাই বলে, যার কাছে মানুষের কেবল মানুষ ভিন্ন দ্বিতীয় কোনও পরিচয় নেই। এ সংকলন আসলে তাই মানুষেরই বারোমাস্যা হয়ে ওঠে।
নামবৃষ্টি বারোমাস
লেখকজয়াশিস ঘোষ
প্রকাশনীSristisukh || সৃষ্টি সুখ
ভাষাBengali
অবস্থাNew
ISBN-139789388887946
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

জয়াশিস ঘোষ

জয়াশিস ঘোষ-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

জয়াশিস ঘোষ-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Sristisukh || সৃষ্টি সুখ
Sristisukh || সৃষ্টি সুখ

Sristisukh || সৃষ্টি সুখ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Sristisukh || সৃষ্টি সুখ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — বৃষ্টি বারোমাস

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading