বৃষ্টিছোঁয়া — দেবব্রত নাথ

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
বৃষ্টিছোঁয়া
পছন্দের তালিকায় রাখুন

বৃষ্টিছোঁয়া

লেখক: দেবব্রত নাথ || Debabrata Nath
প্রকাশনী: Abhijan || অভিযান পাবলিশার্স

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৬১৫৳৭০০-১২%

সাশ্রয় ৳৮৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
বই - বৃষ্টিছোঁয়া (ছোটোগল্প সংকলন) লেখক- দেবব্রত নাথ দেবব্রত তাঁর কাহিনিতে প্রতিফলিত করতে চেয়েছেন আজকের সময়ের, জীবনের তথা সমাজের চালচিত্র। সাধারণ দৈনন্দিন জীবনের নাটকীয়তা, সংঘর্ষ, পরিণতি সব মিলিয়ে আলোড়...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

বই - বৃষ্টিছোঁয়া (ছোটোগল্প সংকলন) লেখক- দেবব্রত নাথ দেবব্রত তাঁর কাহিনিতে প্রতিফলিত করতে চেয়েছেন আজকের সময়ের, জীবনের তথা সমাজের চালচিত্র। সাধারণ দৈনন্দিন জীবনের নাটকীয়তা, সংঘর্ষ, পরিণতি সব মিলিয়ে আলোড়ন তুলেছে লেখকের এই কাহিনিগুলোতে। খুব সাধারণ ও সাবলীল ভাষা প্রয়োগে পাঠকের মনের খুব কাছাকাছি এনে দিয়েছেন গল্পগুলোকে। 'বৃষ্টিছোঁয়া' সার্থক নামকরণ হয়েছে বইটির। বৃষ্টি এখানে একটি নাম যা আপেক্ষিক হিসেবে ব্যবহৃত হলেও, ভালোলাগার রিমঝিম বৃষ্টি নিশ্চিতভাবে ভেজাবে পাঠকের মন। 'আয়না' একটি প্রেম কাহিনি হলেও এখানে প্রেম ও কর্তব্যের এক অমোঘ মিলমিশ দেখিয়েছেন লেখক। যা পাঠকের কাছে অত্যন্ত মনোগ্রাহী হয়ে উঠবে। এর আগে আমরা অনেক প্রেমের উপপাদ্য পড়েছি। ভালোবাসার অনেক রকম উদাহরণ ও সংজ্ঞা দেখি। কিন্তু দেবব্রতর লেখা 'উপলব্ধি', আমাদের এক অন্য উপলব্ধিতে নিয়ে পৌঁছায়। 'কল্প কাহিনিতে' ভালোবাসার জোড়ালো আবেগে, কল্পনায় অশরীরীর উপস্থিতির মনস্তাত্ত্বিকভাবে লেখকের বিশ্লেষণ, সত্যি প্রশংসনীয়। 'জাল' গল্পটি আদ্যোপান্ত চমকে ভরা। অদ্ভুতভাবে জালে জড়িয়েছে গল্পের পাত্র-পাত্রীরা। 'দ্যুতি'-র মূল কাহিনি খুব বাস্তব ও স্পর্শকাতর। 'পরকীয়া' কাহিনিটি আকর্ষণীয় এবং ঘটনা প্রবাহে জমজমাট। পরের গল্পটি 'ধাঁধা'। টানটান, রোমহর্ষক। এরপর 'বৃষ্টিছোঁয়া'। 'বোধ' দুই নারীর পরস্পরকে ভালোবাসার গল্প। 'মুখোশ' কোভিডের আবহে লেখা এক অসাধারণ গোয়েন্দা কাহিনি। 'সময়' মানুষের নিজস্ব অস্তিত্বকে টিকিয়ে রাখার লড়াই।
নামবৃষ্টিছোঁয়া
লেখকদেবব্রত নাথ
প্রকাশনীAbhijan || অভিযান পাবলিশার্স
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

দেবব্রত নাথ

দেবব্রত নাথ-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

দেবব্রত নাথ-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Abhijan || অভিযান পাবলিশার্স
Abhijan || অভিযান পাবলিশার্স

Abhijan || অভিযান পাবলিশার্স প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Abhijan || অভিযান পাবলিশার্স-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — বৃষ্টিছোঁয়া

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading