আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
বুদ্ধ - শিবাংশু দে
লেখক: শিবাংশু দে || Shibangshu Dey
প্রকাশনী: Ritobak Prakashani || ঋতবাক প্রকাশনী
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳১,৬৬৫৳১,৯০০-১২%
সাশ্রয় ৳২৩৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
এক অনন্ত অডিসি
শিবাংশু দে
কবি তাঁকে বলেছিলেন 'শ্রেষ্ঠ মানব', যাঁর ভাবধারা অবলম্বনেই পরবর্তীকালে মূর্ত হয়ে উঠেছিল ভারত সভ্যতার মানবতাবোধের উৎসার ও বিকাশ। এই মানবতাবোধের ব্যাপ্তি ও গভীরতা যদি একজন মাত্র...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
এক অনন্ত অডিসি
শিবাংশু দে
কবি তাঁকে বলেছিলেন 'শ্রেষ্ঠ মানব', যাঁর ভাবধারা অবলম্বনেই পরবর্তীকালে মূর্ত হয়ে উঠেছিল ভারত সভ্যতার মানবতাবোধের উৎসার ও বিকাশ। এই মানবতাবোধের ব্যাপ্তি ও গভীরতা যদি একজন মাত্র ব্যক্তি-মানুষের মধ্যে অনুসন্ধান করতে হয়, তবে শাক্যমুনি গৌতম বুদ্ধের কোনও প্রতিদ্বন্ধী নেই।
এই প্লাবিত উক্তিটির পরিপ্রেক্ষিতে একুশ শতকের বাঙালী পাঠকের প্রশ্নশীল অন্তর্মুখী দৃষ্টিকোণ থেকে সুবিপুল বৌদ্ধ সাহিত্য ও ইতিহাসের জটিল তথ্য-মন্থিত অনুসন্ধানের ভিত্তিতে বুদ্ধের সামগ্রিক বস্তুবাদী ধারণাটি পুনর্মূল্যায়ণের দাবি রাখে। বুদ্ধ-কেন্দ্রিক এই বহুস্তরীয় আলোচনার বিশদ পরিসরই এই গ্রন্থের মূল উপজীব্য বিষয়বস্তু।
আশা করা যায়, দুই মলাটের মধ্যে গ্রন্থিত বুদ্ধের সম্পূর্ণ জীবন ও কর্মের সুবিস্তৃত রূপরেখার এই সুসংবদ্ধ ও সুপরিকল্পিত বিশ্লেষণ আগ্রহী পাঠকের নানান জিজ্ঞাসা ও কৌতূহল নিবৃত্ত করতে সমর্থ হরে।
--------------------
গ্ৰন্থের 'বুদ্ধ ও আধ্যাত্মিক অবস্থান' প্রবন্ধটি থেকে নেওয়া কিছু অংশ —
আমাদের দেশে 'পুনর্জন্ম' ধারণাটির বহুধরনের ব্যাখ্যা হয়। তার পরিভাষা বহুমুখী ও বহুভাবে স্ববিরোধীও। মহাযানী ব্যাখ্যায় বুদ্ধের উপদেশে 'পুনর্জন্ম' শব্দটির ব্যবহারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মহাযানী মতে বলা হয়েছে, কর্মের ফলেই মানুষের পুনর্জন্ম হয়। অথচ বুদ্ধ বলেছেন, পুনর্জন্মের কারণ 'তৃষ্ণা'। পরজন্মে ইন্দ্রিয়সুখের জন্য যে লোভ বা বাসনা থাকে, তার নামই তৃষ্ণা। এই লোভ বা বাসনা মানুষেরই থাকে। পশুর নয়। তাই যদি 'পুনর্জন্ম' বলে কিছু থাকে, তবে তার কারণ একান্তভাবেই মানবিক রিপুজাত তৃষ্ণা। জাতককথার গল্পে যে নানাপ্রকার পশুযোনিতে পুনর্জন্মের গল্প রয়েছে, তার সঙ্গে বুদ্ধের উপদেশের কোনও সম্বন্ধ নেই। সবচেয়ে বড়ো কথা, বুদ্ধের অনিত্যবাদী ধর্মে আত্মা বা ঈশ্বর জাতীয় অবিনাশী শাশ্বত কোনও কিছুর অস্তিত্ত্ব নেই। অতএব, নিকৃষ্ট বা 'অকুশল' কর্মফলের শাস্তি কে দেবে? মহাযানী মতে বুদ্ধকে 'লোক' বা মানবিক অস্তিত্ত্বের ঊর্ধ্বে গিয়ে 'লোকোত্তর' মহিমা প্রদান করা হয়েছিলো। সেখান থেকেই বুদ্ধকে ঈশ্বরীয় অর্থে 'ভগবান' মনে করার শুরু। পাপ-পুণ্য বা স্বর্গ-নরকের প্রচলিত সনাতনী ধারণাগুলিও লোকোত্তর বুদ্ধের সঙ্গে এসেছিলো।
| নাম | বুদ্ধ - শিবাংশু দে |
|---|---|
| লেখক | শিবাংশু দে |
| প্রকাশনী | Ritobak Prakashani || ঋতবাক প্রকাশনী |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
শিবাংশু দে
শিবাংশু দে-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
শিবাংশু দে-এর সব বইপ্রকাশনী সম্পর্কে
Ritobak Prakashani || ঋতবাক প্রকাশনী
Ritobak Prakashani || ঋতবাক প্রকাশনী প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ritobak Prakashani || ঋতবাক প্রকাশনী-এর সব বই
