আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
বুদ্ধদেব গুহ-র ছোটগল্প ১
লেখক: বুদ্ধদেব গুহ || Buddhadeb Guha , ,
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳১,০৫০৳১,২০০-১৩%
সাশ্রয় ৳১৫০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
‘বুদ্ধদেব গুহর ছোটগল্প’—এই শব্দবন্ধের মধ্যেই যেন লুকিয়ে আছে অপ্রতিরোধ্য এক চুম্বক। এমন মায়াময় আকর্ষণ, যা কিনা সব-বয়সী পাঠক-পাঠিকাকেই করবে প্রলুব্ধ। তার কারণ, ছোটগল্প বলতে কখনও এমন কোনও লেখার কথা ভ...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
২৮৮
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
‘বুদ্ধদেব গুহর ছোটগল্প’—এই শব্দবন্ধের মধ্যেই যেন লুকিয়ে আছে অপ্রতিরোধ্য এক চুম্বক। এমন মায়াময় আকর্ষণ, যা কিনা সব-বয়সী পাঠক-পাঠিকাকেই করবে প্রলুব্ধ। তার কারণ, ছোটগল্প বলতে কখনও এমন কোনও লেখার কথা ভাবেন না বুদ্ধদেব গুহ, যার মধ্যে গল্প ব্যাপারটাই অনুপস্থিত। তিনি জানেন, এবং লিখিতভাবেও কবুল করেছেন যে, কোনও গল্প-উপন্যাসই নিছক বিশেষ কিছু নরনারীর কাহিনী নয়। যাদের নিয়ে গল্প, তারা প্রত্যেকেই আরও বহুর প্রতিভূ। তাদের মুখ দিয়ে, তাদের আচার-আচরণের মধ্য দিয়ে, শুধু তাদেরই কথা শোনাতে চান না একজন সৎ লেখক, একই সঙ্গে তিনি তুলে ধরেন আরও অনেকের কথা। এক-একটি যুগের কথা, প্রজন্মের কথা, সময়-সমাজ-পরিপার্শ্বের কথা। বুদ্ধদেব গুহ এ-কথাও জানেন যে, মানুষের জীবনে নানারকম ঘটনা রোজই ঘটে এবং তটরেখার মতো তা মুছেও যায়। সেইসব ঘটনাকেই চিরস্থায়ী আনন্দের, দুঃখের অথবা গভীর অনুভবের করে তোলে সাহিত্য। নিজের এই বিশ্বাস ও ধ্যানধারণাকে লেখার মধ্যেও ভারি সূক্ষ্মভাবে মিশিয়ে দেন তিনি। আর তাই, তাঁর প্রতিটি গল্প-উপন্যাস হয়ে ওঠে বহুমাত্রিক এবং কোনও-না-কোনও দিক থেকে তাৎপর্যপূর্ণ। এইরকমই একগুচ্ছ সাম্প্রতিক গল্প নিয়ে এই সংকলন। দু-ডজনেরও বেশি গল্প এই বইতে। নানা মাপের, নানা স্বাদের, নানা রসের। এমনকী, ‘বোঁদেদা’ বা ‘গোঁসাঘর (প্রাঃ) লিমিটেড’-এর মতো কৌতুকরঙীন বিপুলভাবে সমাদৃত গল্পগুলিও বাদ যায়নি। তবে হাসির গল্পই হোক, কিংবা রোম্যান্টিক গল্প, কিংবা হোক জীবনের আনন্দ-বেদনা-অনুভব-উপলব্ধির খণ্ড মুহূর্তের জীবন্ত প্রতিচিত্রণ, বুদ্ধদেব গুহর গল্পের সব-ছাপানো উদ্দেশ্যটি কখনও অস্পষ্ট থাকে না। উচ্চবিত্ত সমাজকে যেমন কাছ থেকে দেখার সুযোগ ঘটেছে তাঁর, মধ্যবিত্ত সমাজকেও তেমনই ভিতর থেকেই চেনেন তিনি। তাই এই দুই সমাজেরই অন্তঃসারশূন্যতা ও অসঙ্গতি, নব্য নগরসভ্যতার ইঁদুর-দৌড়ে সামিল হবার অন্ধ অপচেষ্টা, কৃত্রিম সাহেবিয়ানা, সম্পর্কের ফাটল, মূল্যবোধের বদল, মুখ আর মুখোশের দ্বন্দ্ব নানাভাবে ঘুরে-ফিরে দেখা দেয় তাঁর গল্পে। প্রকৃত-অর্থে সচেতন এক লেখকের মতো এই দিকগুলো সম্পর্কেই সাবধান করে দিতে চান তিনি। দেন নানান মোড়কে মুড়ে।
| নাম | বুদ্ধদেব গুহ-র ছোটগল্প ১ |
|---|---|
| লেখক | বুদ্ধদেব গুহ |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ২৮৮ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788170660989 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 376.0 |
| মাপ | 140 × 215 × 20.88 |
লেখক পরিচিতি
বুদ্ধদেব গুহ
বুদ্ধদেব গুহ-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
বুদ্ধদেব গুহ-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই