আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
বুদ্ধগয়া মহেঞ্জোদড়ো ও অন্যান্য
লেখক: রাখালদাস বন্দ্যোপাধ্যায় || Rakhaldas Bandyopadhyay
প্রকাশনী: PatraLekha || পত্রলেখা
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৪৯০৳৫৬০-১৩%
সাশ্রয় ৳৭০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
সম্পাদনা : রজত পাল
ইতিহাসে মাস্টার্স করতে করতে কলম ধরেছিলেন রাখালদাস, যা থামেনি আমৃত্যু। একের পর এক প্রবন্ধ প্রকাশিত হয়েছে প্রবাসী, ভারতী, মাসিক বসুমতী, মানসী ইত্যাদি পত্রপত্রিকায়। বুদ্ধগয়া, মহেঞ্জোদড়...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
সম্পাদনা : রজত পাল
ইতিহাসে মাস্টার্স করতে করতে কলম ধরেছিলেন রাখালদাস, যা থামেনি আমৃত্যু। একের পর এক প্রবন্ধ প্রকাশিত হয়েছে প্রবাসী, ভারতী, মাসিক বসুমতী, মানসী ইত্যাদি পত্রপত্রিকায়। বুদ্ধগয়া, মহেঞ্জোদড়ো, আমেদাবাদ, সক্কর, নেমাবর জাতীয় লেখাগুলি তাঁর প্রত্নতাত্ত্বিক পদে থাকাকালীন অভিজ্ঞতায় পুষ্ট। আওরঙ্গজেবের টাকশাল, ভোজবর্মার তাম্রশাসন বা বৈশালী হল তাঁর ঐতিহাসিক প্রজ্ঞার পরিচায়ক। শুশুনিয়া বা মলয় দেশে জাতীয় লেখা ঐতিহাসিকের চোখে দেখা ভ্রমণকাহিনি। এরকমই ২০টি প্রবন্ধের সঙ্কলন নিয়ে এই গ্রন্থ। অন্যতম প্রধান প্রবন্ধ হল মহেঞ্জোদড়ো আবিষ্কারের কথা, যা ভারতের ইতিহাসের দিগন্ত উন্মোচিত করেছিল।
লেখক পরিচিতি :
শ্রী রাখালদাস বন্দ্যোপাধ্যায় অবিভক্ত ভারতের বাংলার মুর্শিদাবাদ জেলায় ১৮৮৫ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পূর্বপুরুষের জমিদারি ছিল। ইংরেজদের বিরুদ্ধাচরণ করে তাঁর পরিবার সেই জমিদারি হারান। তাঁর পিতা বহরমপুর কোর্টের আইনজীবী ছিলেন। ইতিহাসে স্নাতক হন প্রেসিডেন্সী কলেজ থেকে এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর হন ইতিহাসেই। মাস্টার্স করার সময়েই তিনি কলকাতা জাদুঘরে নিযুক্ত হন এবং ১৯১০ সালে যোগ দেন ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগে। বিখ্যাত জন মার্শালের নিয়ন্ত্রণে বম্বে প্রেসিডেন্সীর অধীনে প্রত্নবিভাগের পশ্চিম সার্কেলের সুপারিনটেন্ডেন্ট পদের দায়িত্ব পান। এই সময়েই তিনি মহেঞ্জোদড়োকে বৌদ্ধযুগের পূর্বে ভারতের প্রাচীনতম প্রত্নক্ষেত্র রূপে চিহ্নিত করেন।
পরবর্তীতে পূর্ব সার্কেলে বদলি হয়ে পাহাড়পুরে সোমপুর মহাবিহারের প্রত্নখননের নেতৃত্ব দেন। মাত্র ৪১ বছর বয়েসে ১৯২৬ সালে প্রত্নবিভাগের চাকরিতে ইস্তফা দেন এবং কিছুদিন বাদে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে ভারতের প্রাচীন ইতিহাসের অধ্যাপকরূপে যোগ দেন। বহু প্রবন্ধ ও গ্রন্থের রচয়িতা রাখালদাস মাত্র ৪৫ বছর বয়েসে অসুস্থ হয়ে আকস্মিকভাবে ইহলোক ত্যাগ করেন। মহেঞ্জোদড়ো আবিষ্কার, বাংলালিপির বিবর্তন চিহ্নিতকরণ, এবং প্রথম তথ্যভিত্তিক বাংলাদেশের ইতিহাস রচনা করে সমগ্র বিশ্বের কাছে ভারত তথা বাংলার মুখ উজ্জ্বল করেছিলেন এই বরেণ্য ব্যক্তি।
| নাম | বুদ্ধগয়া মহেঞ্জোদড়ো ও অন্যান্য |
|---|---|
| লেখক | রাখালদাস বন্দ্যোপাধ্যায় |
| প্রকাশনী | PatraLekha || পত্রলেখা |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
রাখালদাস বন্দ্যোপাধ্যায়
রাখালদাস বন্দ্যোপাধ্যায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
রাখালদাস বন্দ্যোপাধ্যায়-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

PatraLekha || পত্রলেখা
PatraLekha || পত্রলেখা প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
PatraLekha || পত্রলেখা-এর সব বই
