আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
চন্দ্রপ্রভা : একলা মেয়ের বারোমাস্যা
লেখক: শরণ্যা মুখোপাধ্যায় || Sharanya Mukhopadhyay
প্রকাশনী: prajnaa publication
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৬১৫৳৭০০-১২%
সাশ্রয় ৳৮৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
রূপায়ণে সন্তু কর্মকার
নসিবপুর!
একটা শব্দ যেন হাজার তারাবাজি হয়ে শালডাঙার শীতার্ত আকাশে ছড়িয়ে পড়ল। ও কে এসেছে আনন্দের পিছনে! কখন থেকে পিছু নিয়েছে? আনন্দ কি জানতে পারেনি? আমি প্রাণপণ চিৎকারে বলে উঠতে চ...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
রূপায়ণে সন্তু কর্মকার
নসিবপুর!
একটা শব্দ যেন হাজার তারাবাজি হয়ে শালডাঙার শীতার্ত আকাশে ছড়িয়ে পড়ল। ও কে এসেছে আনন্দের পিছনে! কখন থেকে পিছু নিয়েছে? আনন্দ কি জানতে পারেনি? আমি প্রাণপণ চিৎকারে বলে উঠতে চাইছিলুম, “আনন্দ, তোমার পিছনে এ তুমি কাকে নিয়ে এসছো? তুমি না নিজেই আমাকে বারণ করেছিলে হাভেলির কাছে যেতে, তাহলে তোমার পিছনে ও কে? লম্বা চেহারা, মাথায় টাক, পরণে ঝোলা আলখাল্লা, চিবুকে অদ্ভুত দাড়ি। ওর চোখদুটো অমন রাতচরা শিয়ালের মতো জ্বলছে কেন? লোকলস্কর ভেদ করে ও তোমার পিছু ছেড়ে এবার যে সামনে এগিয়ে আসছে আনন্দ, আমার পানে এগিয়ে আসছে, তুমি কি দেখতে পাচ্ছ না? এবার যে ও আমাকে ধরে ফেলবে…” কিন্তু আমি কিচ্ছুটি কইতে পারলুম না। আমার গলাখানা কে যেন টিপে ধরেছে। কে যেন বলছে, “দেখ মা, তুলুয়া ডুবছে! ওই দেখ তার পরণে ঘন নীলরঙা বাণারসী। সেই যে তোরে বলেছিলুম? এখান থেকে পশ্চিমে অনেক দূরে, বাবা বিশ্বনাথের বাসস্থল? সেইখানের কারিগররা ওই বাণারসী তৈয়ারী করে দেয়। ও বড়ো মহার্ঘ্য বস্তু। তুলুয়া তার ফুলশয্যার কাপড়খানা পরেছে, দেখ..."
ষোড়শ শতকের বাংলা। একদিকে তুর্কি আক্রমণ অন্যদিকে কুলাচারের আধিক্য। একদিকে বৈষ্ণব সাহিত্যের উদ্ভাস অন্যদিকে শাক্তের প্রতিপত্তি। এ সবের মধ্যেই একজন দেখলেন সমাজে দুরকম মানুষ আছে। এক, পুরোমানুষ যারা কিনা পুরুষমানুষ আর এক মেয়েমানুষ। তাদের কথা, তাদের আলাপ, বলার কেউ নেই কোথাও। তাই তিনি কলম ধরলেন। পুরোমানুষ হতে চাওয়া সেই কলমের জীবন, প্রেম ও বিষাদের আখ্যান।
শরণ্যা মুখোপাধ্যায়-এর কলমে, বাংলার প্রথম (তর্কযোগ্যভাবে) মহিলা কবি চন্দ্রাবতীর জীবনাশ্রিত উপন্যাস, চন্দ্রপ্রভা, একলা মেয়ের বারোমাস্যা'।।
| নাম | চন্দ্রপ্রভা : একলা মেয়ের বারোমাস্যা |
|---|---|
| লেখক | শরণ্যা মুখোপাধ্যায় |
| প্রকাশনী | প্রজ্ঞা পাবলিকেশন |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
শরণ্যা মুখোপাধ্যায়
শরণ্যা মুখোপাধ্যায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
শরণ্যা মুখোপাধ্যায়-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

প্রজ্ঞা পাবলিকেশন
প্রজ্ঞা পাবলিকেশন প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
প্রজ্ঞা পাবলিকেশন-এর সব বই