আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
ছন্নছড়া
লেখক: তরুণ চক্রবর্তী || Tarun Chakraborti
প্রকাশনী: Lalmati || লালমাটি
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৬১৫৳৭০০-১২%
সাশ্রয় ৳৮৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
শুধুই সাজানো আর ছন্দোবদ্ধ শব্দ কিছু তো নয়, তা যদি স্পন্দিত করে কাউকে, বাজে বুঝি কবিতার ভাষাতেই, এমন ভাবনাই কাজ করে গেছে মনে, সেই কিশোর বেলা থেকে। দিন গেলে দেশ, আনন্দমেলা, কবি ও কবিতা, অনুক্ত, বাংলা কব...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
শুধুই সাজানো আর ছন্দোবদ্ধ শব্দ কিছু তো নয়, তা যদি স্পন্দিত করে কাউকে, বাজে বুঝি কবিতার ভাষাতেই, এমন ভাবনাই কাজ করে গেছে মনে, সেই কিশোর বেলা থেকে। দিন গেলে দেশ, আনন্দমেলা, কবি ও কবিতা, অনুক্ত, বাংলা কবিতা, সীমান্ত সাহিত্য, শুকতারা—এমনই অনেক পত্রিকায় কবিতা প্রকাশিত হওয়ায়, ধারণাটি প্রতিষ্ঠা পেয়ে গেছে ভেতরে।
কিন্তু সত্যিকারের কবিতা বলি কাকে? পদ্যই বা কী আর ছড়াই বা কী। শুধু জানি, মানিও, বড্ড কঠিন ছড়া লেখা। তবু চারদিকের প্রকৃতি, সমাজ, দৃশ্যাবলী যখন যেমন ভাবে ছুঁয়েছে, নাড়া দিয়েছে, ধরতে চেয়েছি এমন রচনায়, সীমিত ক্ষমতায়। প্রতিষ্ঠা পাবার লক্ষ্য ছিল না কখনই। সেই সাতের দশক থেকে লেখা এই রচনাগুলির ছিরিছাঁদ নিয়ে বলার অধিকার পাঠকেরই। কোনও একটি লাইন কিম্বা ভাবনাটুকুও যদি কারও আনন্দের উপকরণ হয়, সেইই আমার চাওয়া।
গ্রাম থেকে শহর আমার চিরবিচরণ ভূমি। বইটিতেও গ্রামজীবন, বর্ষাবরণ, নাম-মাহাত্ম্য, পাখ-পাখালি, নানা কথা-র মতো কয়েকটি ভাগ রেখেছি বটে, তা কেবল খানিক আভাষ দিতে। মিলে মিশেও গেছে কতকিছুই। এসবই পদ্য পদবাচ্যই মনে হয়েছে। অনেকদিনই ভেবেছি লেখাগুলি যদি কোনও গ্রন্থে ধরা থাকে। ভাবনাটাকে রূপ দেওয়ার জন্য প্রকাশক নিমাই গরাইকে ধন্যবাদ। বইটির প্রচ্ছদ ও অলঙ্করণের ভার সানন্দে গ্রহণ করেছে শিল্পী-বন্ধু সুব্রত মাজী। তার প্রতি ভালবাসা আমার ফুরবে না।
—তরুণ চক্রবর্তী
| নাম | ছন্নছড়া |
|---|---|
| লেখক | তরুণ চক্রবর্তী |
| প্রকাশনী | Lalmati || লালমাটি |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
তরুণ চক্রবর্তী
তরুণ চক্রবর্তী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
তরুণ চক্রবর্তী-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Lalmati || লালমাটি
Lalmati || লালমাটি প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Lalmati || লালমাটি-এর সব বই