চেনামুখ অবিরত — প্রিয়দর্শী চক্রবর্তী

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
চেনামুখ অবিরত
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

চেনামুখ অবিরত

লেখক: প্রিয়দর্শী চক্রবর্তী || Priyadarsee Chakraborty
প্রকাশনী: Boibhashik

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৬৫৫৳৭৫০-১৩%

সাশ্রয় ৳৯৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
স্মৃতি গদ্য প্রিয়দর্শী চক্রবর্তী প্রচ্ছদ : অদ্বয় চৌধুরী ========= বর্তমান গ্রন্থের মুখ্য উদ্দীপক লেখকের নিজস্ব পরিসরেই নিজের পায়চারি, মগজের অবলম্বনে মননের পিছন ফিরে দেখা, স্মৃতি-অভিমুখী সাঁতরানো ফেলে ...

বইয়ের ভেতরে এক ঝলক

বইয়ের ভেতরের পাতা ১
পাতা ১ / ১সোয়াইপ করে পাতা উল্টান

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

স্মৃতি গদ্য প্রিয়দর্শী চক্রবর্তী প্রচ্ছদ : অদ্বয় চৌধুরী ========= বর্তমান গ্রন্থের মুখ্য উদ্দীপক লেখকের নিজস্ব পরিসরেই নিজের পায়চারি, মগজের অবলম্বনে মননের পিছন ফিরে দেখা, স্মৃতি-অভিমুখী সাঁতরানো ফেলে আসা জীবনের দিনপ্রতিদিন বা বেড়ে ওঠার বিত্তভাণ্ডারে। আর যখন আকর অতীতের দেওয়ালে এসে ঘা দেয় এ-যাবৎ কুড়িয়ে নেওয়া অভিজ্ঞতা বা চেতনালব্ধ বোধ, অনিবার্য কোনও বিক্রিয়ায় তাতে ক্রমশ মজে ওঠে ভাবনাগুচ্ছ। নিরন্তর অনুশীলনে যার অক্ষরমুক্তি আদপে মানসিক প্রাণশক্তিকেই টিকিয়ে রাখার দায়। কারণ, পারিপার্শ্বিক নিকষ আঁধারে ধ্রুব তো থেকেই যায় এমনতরো কাব্যিক উপলব্ধি— ‘...আদিম তরঙ্গের ভবিতব্য সামনে দোলে... বালি চিকচিক করে শতাব্দীর সমুদ্র-কিনারে, ভ্রান্তির কাল...’ ========= স্মৃতির অতল তলিয়ে ঘাঁটার অভ্যাসে ‘স্থান’-মাহাত্ম্যের অনুঘটকপ্রতিম ভূমিকা অনস্বীকার্য। জন্ম এবং পরবর্তী সাংসারিক অথবা কর্মসূত্রে লেখকের তরফে পরিযায়ী যাপন-উদ্ভূত অভিজ্ঞতা তাই অনিবার্যভাবেই শাসন করেছে রোমন্থনজনিত অভ্যাসের আংশিক পরিধিকে। প্রহরবৃত্তের ঘূর্ণায়মান কেন্দ্রে নিজেকে স্থিত রাখার আসক্তি আসলে বর্তমানকে অতীতের চাদরে ঢেকে নিজ-অস্তিত্বকেই খানিক যত্নের ভাঁজে বিন্যস্ত রাখার প্রয়াস। স্মৃতিচারণায় যেখানে ব্যক্তিক কৃতকর্ম ছাপিয়ে ভাস্বর হয়ে ওঠে অনুষঙ্গজনিত চিরায়ত কোনও ভাষ্য। লেখকের নির্বাচন রবীন্দ্রনাথ, রামকিঙ্কর, ঋত্বিক ঘটক, দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মণিভূষণ ভট্টাচার্য, অরুণ সেন প্রমুখ ব্যক্তি অথবা দুর্গোৎসব, বইমেলা, করোনাকাল ইত্যাদি বিষয়বর্গের আবর্তনে, যা থেকে লব্ধ ছায়াসূত্রগুলো ‘কাল’-চক্রের বলয়ে পুঁতে রাখে অধিত চেতনার জিয়নকাঠি। আর ‘পাত্র’ অর্থে চেনা চেনা কিছু মুখের মিছিল-ঢেউয়ে অবিরাম নিজেকে ভিজিয়ে রাখার অভিসন্ধি, প্রখর মনমরা যাপনে কিঞ্চিৎ স্নানের আরাম। যেখানে পরিচিত-অপরিচিত নির্বিশেষে লেখকের ভাবনাবৃন্তে ফুটে উঠেছেন নানান প্রেক্ষিতে নানা ‘মনের মানুষ’। একদিকে যেমন আছেন বিজন ভট্টাচার্য, শম্ভু মিত্র, রাধামোহন ভট্টাচার্যের মতো অভিনেতা, তেমনি বিরাজমান কতিপয় কবি—রাম বসু, তরুণ সান্যাল, অমিতাভ দাশগুপ্ত, ইন্দ্রনীল চট্টোপাধ্যায়, নিশীথ ভড়, শুভ বসু কিম্বা কবিসত্তায় আসীন সৌমিত্র চট্টোপাধ্যায়। ছুঁয়ে গেছেন স্মৃতির বৈভব পৃথ্বীশ গঙ্গোপাধ্যায়, সমীর ভট্টাচার্যের মতো চিত্রশিল্পী, এসেছেন শিল্পী-সম্পাদক-সাহিত্যিক অজয় গুপ্ত, প্রাবন্ধিক রামকৃষ্ণ ভট্টাচার্য। রয়েছেন ইন্দ্রনাথ মজুমদারের মতো ব্যতিক্রমী প্রকাশক। এবং বিশিষ্ট জীবনচর্যায় তন্ময় অবগাহনে ডুবিয়েছেন শিবাদিত্য সেন আর অধুনা শতবর্ষীয়ান চন্দ্রশেখর বসুর মতো মানুষ। =======
নামচেনামুখ অবিরত
লেখকপ্রিয়দর্শী চক্রবর্তী
প্রকাশনীboibhasik || বৈভাষিক
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

প্রিয়দর্শী চক্রবর্তী

প্রিয়দর্শী চক্রবর্তী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

প্রিয়দর্শী চক্রবর্তী-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

boibhasik || বৈভাষিক
boibhasik || বৈভাষিক

boibhasik || বৈভাষিক প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

boibhasik || বৈভাষিক-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — চেনামুখ অবিরত

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading