আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
ছাইপাঁশ ময়ূরাক্ষী
লেখক: অমৃতা ভট্টাচার্য || Amrita Bhattacharya
প্রকাশনী: protivash
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৮৭৫৳১,০০০-১৩%
সাশ্রয় ৳১২৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
পৃষ্ঠা : ১২৮
অমৃতা ভট্টাচার্যর এই অনন্য ত্রয়ী, দীর্ঘ কবিতা, কাব্যনাট্য, কাব্য উপন্যাস, বাংলা সাহিত্যের চলতি পথে কসমিক বিস্ফোরণ। এখানে প্রশ্নে- পরিপ্রশ্নে মেতে ওঠে চরিত্রের দল। যে কাব্যে এতদিন লাজুক কু...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
পৃষ্ঠা : ১২৮
অমৃতা ভট্টাচার্যর এই অনন্য ত্রয়ী, দীর্ঘ কবিতা, কাব্যনাট্য, কাব্য উপন্যাস, বাংলা সাহিত্যের চলতি পথে কসমিক বিস্ফোরণ। এখানে প্রশ্নে- পরিপ্রশ্নে মেতে ওঠে চরিত্রের দল। যে কাব্যে এতদিন লাজুক কুণ্ঠায় লুকিয়েছিল তলপেটের তলে মণ্ড হয়ে অতলের সব চ্যুতি, সম্ভোগের সব দ্যুতি, সেইসব আরণ্যক আদিম ছিটকে বেরিয়ে এল নিহিত লাভার মতো কল্লোলিত কাহিনির পরতে পরতে।
রবীন্দ্রনাথের 'রক্তকরবী' অমৃতার ক্রমিক কল্পনায় খোলস ছাড়ল নব বিনির্মাণে, নতুন বিততিতে। এক রঞ্জিত রসায়নে রাজাই রঞ্জন সেজে পালটায় স্বাদ। আর নন্দিনী হয়ে ওঠে এক নিভৃত অভাবের প্রমত্ত প্রতীক যে চিৎকার করে বলে, তার প্রয়োজন অপূর্ণকে। অমৃতার কাব্য আমাদের নিয়ে যায় অনিবার্য টানে কড়ি ও কোমল-এর মধ্যবর্তী কোনো অচিন্তনীয় বিলম্বিত লয়ে, যেখানে বিবিক্ত আমরা বুঝতে পারি, বেঁচে থাকা বিপন্নতা ছাড়া সম্ভব নয়। অমৃতার 'ইমন ও কিছু জীবনশৈলী কথা' গুঁড়িয়ে দিল কবিতার চেনা রীতিনীতি। তছনছ করল কাব্যের ধ্রুপদি ব্যাকরণ। অমৃতা অভিনব নির্মাণে মেশালেন দিনলিপি, নাট্যসংলাপ, স্বগতোক্তি। এবং কলম থেকে অবলীলায় ঝরালেন দৈবকথা: দাবীই ছিল, মানতে হবে আদম আসল মালিক আমার/ ঈশ্বর তার পরের ধাপে, স্বর্গ তো নয়, যৌথ খামার। এই কবিই পৌঁছোতে পারেন দানবিক সততার এই উচ্চারণে: নিজের কাম-তৃষ্ণা বলেছি নির্ভয়ে/ দাবী ও সংঘাতে নিজের অধিকার/তুমিই বাল্মীকি ভয়ের পিছু নিলে/ আমার নাক কেটে সমাজ শিক্ষার। অমৃতার ছাইপাঁশ ময়ূরাক্ষী এই ভাবে হয়ে উঠেছে বাংলা কবিতার আনকোরা সরণিফলক। দূর থেকেও ঝলমলে।
| নাম | ছাইপাঁশ ময়ূরাক্ষী |
|---|---|
| লেখক | অমৃতা ভট্টাচার্য |
| প্রকাশনী | প্রতিভাস |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
অমৃতা ভট্টাচার্য
অমৃতা ভট্টাচার্য-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
অমৃতা ভট্টাচার্য-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

প্রতিভাস
প্রতিভাস প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
প্রতিভাস-এর সব বই
