ছাপার অক্ষরে কল্‌ব-এর ধ্বনি — ঈপ্সিতা হালদার

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
ছাপার অক্ষরে কল্‌ব-এর ধ্বনি
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

ছাপার অক্ষরে কল্‌ব-এর ধ্বনি

লেখক: ঈপ্সিতা হালদার || Epsita Halder
প্রকাশনী: anustup

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৮৭৫৳১,০০০-১৩%

সাশ্রয় ৳১২৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
কয়েকটি প্রবন্ধ ঈপ্সিতা হালদার ঔপনিবেশিক আমলে বাঙালি জনপরিসরের-গঠন গড়ন বললেই অভিমুখ যে দিকে ঘুরে যায় তা হিন্দু ভদ্রলোকের একচেটিয়া। ব্রাহ্ম সামাজিকতা নিয়ে হাতেগুনতি কিছু আলোচনা আছে বটে, কিন্তু বাং...

বইয়ের ভেতরে এক ঝলক

Inside page 1

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

কয়েকটি প্রবন্ধ ঈপ্সিতা হালদার ঔপনিবেশিক আমলে বাঙালি জনপরিসরের-গঠন গড়ন বললেই অভিমুখ যে দিকে ঘুরে যায় তা হিন্দু ভদ্রলোকের একচেটিয়া। ব্রাহ্ম সামাজিকতা নিয়ে হাতেগুনতি কিছু আলোচনা আছে বটে, কিন্তু বাংলার যে বিপুল অংশের মুসলমান বাংলাভাষায় কথা বলতেন তাঁরা এখনও চৌকাঠের বাইরেই দাঁড়িয়ে আছেন। তাঁরা কী ভাবে উনিশ-বিশ শতকে বাঙালী ও মুসলমান হিসেবে প্রদেশ ও অতিদেশের মধ্যে নিজেদের আত্মপরিচয় দাখিল করলেন, তৎসম বাংলাকেই নিজেদের কাজকর্মের, সাহিত্যের ও ইসলামের আধুনিকীকরণের জন্য বেছে নিলেন, কী সংজ্ঞা তৈরি করলেন জাতীয় আদর্শ ও জাতীয় উন্নতির এরই আলোচনা এই বইয়ের প্রবন্ধগুলিতে। এখানে প্রস্তাব করা হয়েছে যে, বাঙালী মুসলমানের জনপরিসর নির্মাণের প্রসঙ্গ মুলতুবি রেখে আধুনিকতার সংজ্ঞাকে প্রাদেশিক নানাত্বে ভেঙে দেওয়ার কাজটি (প্রভিনশিয়ালাইজেশন) সম্পূর্ণ হবে না। সেই নানাত্ব বোঝা যেতে পারে সংস্কারযানী ইসলামের সঙ্গে ভাষা ও সাহিত্যের কোন সম্পর্ক বাঙালি মুসলমান তৈরি করেছিলেন, তাঁদের জাতীয় সাহিত্য বিষয়ক প্রশ্নগুলি কী ছিল, তার মধ্যে দিয়ে। এই বইটি বাঙালি মুসলমানের দোভাষী বা মুসলমানী বাংলাকে বর্জন করে তৎসম বাংলা ভাষা ব্যবহারের দিকে যাত্রাকে অনুসরণ করে, কোরআনের বাংলায় অনুবাদকে সাহিত্যের আধুনিকতার প্রসঙ্গ বলে চিহ্নিত করে, বাংলায় শরিয়তি সুফিবাদের অক্ষগুলি দেখায় আর কারবালা যুদ্ধে হুসেনের শাহাদাত বিষয়ক আখ্যান ও কাব্য থেকে বুঝতে চেষ্টা করে ইসলামের খিলাফতের কোন নতুন যুক্তি তৈরি হচ্ছে বাঙালি মুসলমানের যৌথ পরিচয় নির্মিতিতে এই প্রবন্ধগুলি বহুভাষিক অঞ্চলকে তার আঞ্চলিকতা ছাড়িয়ে বুঝে নেওয়ার জন্য একটা পাঠপদ্ধতি খুঁজে পাওয়ার চেষ্টাও বটে। প্রকাশক: অনুষ্টুপ
নামছাপার অক্ষরে কল্‌ব-এর ধ্বনি
লেখকঈপ্সিতা হালদার
প্রকাশনীঅনুস্টুপ || anustup
ভাষাBengali
অবস্থাNew
ISBN-139788198161277
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

ঈপ্সিতা হালদার

ঈপ্সিতা হালদার-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

ঈপ্সিতা হালদার-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

অনুস্টুপ || anustup
অনুস্টুপ || anustup

অনুস্টুপ || anustup প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

অনুস্টুপ || anustup-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — ছাপার অক্ষরে কল্‌ব-এর ধ্বনি

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading