আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
চিলেকোঠার ঘর
লেখক: রাস্কিন বন্ড || Ruskin Bond
প্রকাশনী: Bookfarm || বুকফার্ম
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৪৮০৳৫৫০-১৩%
সাশ্রয় ৳৭০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
এক আকাশ নক্ষত্রের নীচে দাঁড়িয়ে ছেলেটি, একাকী। মা-বাবাকে হারিয়ে ফেলেছে বহুদিন আগেই। দেশকে হারিয়ে হাজার হাজার মাইল দূরের এক অজানা রহস্যঘেরা দেশে তার বেড়ে ওঠা। নিঃসঙ্গ অথচ ঘটনাবহুল জীবনের মর্মরধ্বনি শুনত...
বইয়ের ভেতরে এক ঝলক
এক নজরে
এই বইয়ে যা পাবেন
১৬০
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
এক আকাশ নক্ষত্রের নীচে দাঁড়িয়ে ছেলেটি, একাকী। মা-বাবাকে হারিয়ে ফেলেছে বহুদিন আগেই। দেশকে হারিয়ে হাজার হাজার মাইল দূরের এক অজানা রহস্যঘেরা দেশে তার বেড়ে ওঠা। নিঃসঙ্গ অথচ ঘটনাবহুল জীবনের মর্মরধ্বনি শুনতে শুনতে তার অন্থহীন পদচারণা। নিজের আত্মাকে খুঁজে চলেছে সে।
তখন তাঁর মাত্র সতেরো বছর বয়স। কিশোর রাস্কিন লিখে চলেছেন এমন একটি উপন্যাস যা প্রকাশের অল্পদিনের মধ্যেই তাঁকে পরিচিতি এনে দেবে বিশ্বের তামাম পাঠকদের মধ্যে। ১৯৫৬ সালে Coward-McCann প্রকাশ করবে নিছক এক কিশোরের লেখা অত্যাশ্চর্য কাহিনি। ঠিক পরের বছরেই তাঁর জন্য অপেক্ষা করবে John Llewellyn Rhys পুরস্কার। ধীরে ধীরে দেশহারা, পরিবার-পরিজনহারা এক কিশোর ছুঁয়ে ফেলবে জনপ্রিয়তার শিখর। ‘রাস্টি’ তখন আর শুধুমাত্র উপন্যাসের কোনো চরিত্রের নাম নয়, হয়ে উঠবে ভারতীয় ইংরেজি সাহিত্যের পাঠকদের সামনে এক আইকন।
এ এক বিদ্রোহের গল্প, একাকীত্বের বিরুদ্ধে বিদ্রোহ, নিঃসঙ্গতার বিরুদ্ধে বিদ্রোহ, শিকল বাঁধা ইচ্ছেগুলিকে মুক্ত করতে চেয়ে বিদ্রোহ, প্রবল প্রতিকূলতার মাঝে নিজের সত্তাকে বাঁচিয়ে রাখতে চেয়ে বিদ্রোহ। পিতৃ-মাতৃস্নেহ বঞ্চিত জীবনে অভিভাবকের মাত্রাছাড়া অনুশাসন, স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে লড়াই, বিজাতীয় বন্ধুত্ব, অসমবয়সি প্রেম, বিচ্ছেদ, ক্রমাগত হারিয়ে ফেলার মধ্যে নিজেকে খুঁজে চলা— এই হল রাস্টির যাত্রাপথ।
রাসকিন বন্ডের জনপ্রিয়তম উপন্যাস, The Room on the Roof এর প্রথম অনুমোদিত বাংলা অনুবাদ, 'চিলেকোঠার ঘর'
| নাম | চিলেকোঠার ঘর |
|---|---|
| লেখক | রাস্কিন বন্ড |
| প্রকাশনী | Bookfarm || বুকফার্ম |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Hardcover |
| পৃষ্ঠা | ১৬০ |
| অবস্থা | New |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | India |
| SKU | chilekhotar |
লেখক পরিচিতি
রাস্কিন বন্ড
রাস্কিন বন্ড-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
রাস্কিন বন্ড-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Bookfarm || বুকফার্ম
Bookfarm || বুকফার্ম প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Bookfarm || বুকফার্ম-এর সব বই
