আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
চিপ ওয়ার - পুঁথি
লেখক: Chris Miller || Chris Miller
প্রকাশনী: puthi
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৭৩০৳৭৮৬-৭%
সাশ্রয় ৳৫৬
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
সিলিকন দিয়ে তৈরি মাইক্রোচিপ আজকের দিনে আর শুধুমাত্র ইলেকট্রনিক্সেই সীমাবদ্ধ নেই। এই সেমিকন্ডাক্টর চিপ আগামী দিনে জ্বালানি তেলের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ জিনিস হতে চলেছে। তেল নিয়ে যে বিখ্যাত ভূরাজনৈতিক ...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
১st Published, ২০২৫
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
সিলিকন দিয়ে তৈরি মাইক্রোচিপ আজকের দিনে আর শুধুমাত্র ইলেকট্রনিক্সেই সীমাবদ্ধ নেই। এই সেমিকন্ডাক্টর চিপ আগামী দিনে জ্বালানি তেলের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ জিনিস হতে চলেছে। তেল নিয়ে যে বিখ্যাত ভূরাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে, হয়তো তার থেকেও ভয়াবহ হবে এই সেমিকন্ডাক্টরের রাজনীতি। কারণ আজকের এই আধুনিক পৃথিবীর সবচেয়ে বড় চালিকা শক্তি হলো সেমিকন্ডাক্টর চিপ। এমনকি সামরিক শক্তি, অর্থনীতি বা ভূরাজনৈতিক ক্ষমতার সবচেয়ে বড় ভিত্তি হলো এই সেমিকন্ডাক্টর। মিসাইল হোক বা মাইক্রোওয়েভ ওভেন, সেটা তৈরি করতে শেষ পর্যন্ত এই চিপ ছাড়া গতি নেই। ফলে পৃথিবী যত আধুনিক হচ্ছে এই সেমিকন্ডাক্টরের চাহিদা তত বৃদ্ধি পাচ্ছে, দেশগুলোও তাদের শক্তি বৃদ্ধি করতে বা অন্য দেশের উপর তাদের নির্ভরতা কমাতে এই প্রযুক্তি আয়ত্ত করতে মরিয়া হয়ে উঠছে।
একটা সময়ে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি ছিল একচেটিয়া আমেরিকার দখলে। কিন্তু এখন তাইওয়ান, কোরিয়া, ইউরোপ এবং সর্বোপরি চীনের প্রতিযোগিতার কারণে আমেরিকার হাত থেকে এই ইন্ডাস্ট্রির আধিপত্য চলে যেতে বসেছে। এই চিপ তৈরির প্রযুক্তিকে কেন্দ্র করে শুরু হয়েছে রীতিমতো এক ভূরাজনৈতিক যুদ্ধ। অনেকেই এটাকে বলেন "চিপ ওয়ার"। চীন এখন তেল আমদানির চেয়ে চিপ আমদানিতে বেশি অর্থ ব্যয় করে। কিন্তু চীনের লক্ষ্য সবাইকে ছাড়িয়ে যাওয়া। এখন চীনকে যদি এই চিপ আমদানিই করতে হয়, তাহলে চীন কখনোই যুক্তরাষ্ট্রকে ছাড়াতে পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়ার জন্য চীন চিপ তৈরির উদ্যোগে বিলিয়ন-বিলিয়ন ডলার ঢেলে দিচ্ছে। ফলে ঝুঁকিতে রয়েছে আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্ব এবং অর্থনৈতিক সমৃদ্ধি।
অর্থনৈতিক ইতিহাসবিদ ক্রিস মিলার তার লেখা "Chip War" বইয়ে ব্যাখ্যা করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে চিপ ডিজাইন এবং উৎপাদনে প্রভাবশালী হয়ে উঠেছিল। আর এই চিপ তৈরির কারণেই কীভাবে দেশটি সামরিক শক্তিতে মারাত্মক অগ্রগতি লাভ করেছিল। স্নায়ুযুদ্ধে আমেরিকার বিজয় এবং এর বৈশ্বিক সামরিক আধিপত্যের পেছনে সবচেয়ে বড় শক্তি ছিল আমেরিকার কম্পিউটিং শক্তি। কিন্তু এখন চীন তার চিপ তৈরির উচ্চাকাঙ্ক্ষা এবং সামরিক আধুনিকীকরণের হাত ধরে এগিয়ে যাচ্ছে। তাহলে আগামী দিনে কী হতে চলেছে? চীন কি আমেরিকাকে ছাড়িয়ে যাবে? কার হাতে থাকবে বিশ্বের নিয়ন্ত্রণ?
ভূরাজনীতি, বৈশ্বিক অর্থনীতি ও আগামী দিনের প্রযুক্তি নিয়ে আগ্রহীদের জন্য বইটি অবশ্যপাঠ্য।
| নাম | চিপ ওয়ার - পুঁথি |
|---|---|
| লেখক | Chris Miller |
| প্রকাশনী | পুঁথি || puthi |
| ভাষা | Bengali |
| সংস্করণ | 1st Published, 2025 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789848993187 |
| মুদ্রণ দেশ | Bangladesh |
লেখক পরিচিতি
Chris Miller
Chris Miller-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
Chris Miller-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

পুঁথি || puthi
পুঁথি || puthi প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
পুঁথি || puthi-এর সব বই