চৌকো ছক্কা — সুবল দত্ত, চন্দন সরকার, রীণা ভৌমিক ও অমলেন্দু চক্রবর্তী

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
চৌকো ছক্কা
পছন্দের তালিকায় রাখুন

চৌকো ছক্কা

লেখক: সুবল দত্ত, চন্দন সরকার, রীণা ভৌমিক ও অমলেন্দু চক্রবর্তী || Subal Dutta Chandan Sarkar Rina Bhoumik Amalendu Chakraborty
প্রকাশনী: আলোপৃথিবী কথকতা প্রকাশন

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৭৯০৳৯০০-১২%

সাশ্রয় ৳১১০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
সুবল দত্ত • চন্দন সরকার • রীনা ভৌমিক • অমলেন্দু চক্রবর্তী প্রচ্ছদ : মানস রায় ভারতবর্ষে পশ্চিমবঙ্গের বাইরে যে সব প্রদেশে বঙ্গভাষীদের বসবাস, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা, তাদের এক সম্মিলিত নাম বহির্বঙ্গ। ...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

সুবল দত্ত • চন্দন সরকার • রীনা ভৌমিক • অমলেন্দু চক্রবর্তী প্রচ্ছদ : মানস রায় ভারতবর্ষে পশ্চিমবঙ্গের বাইরে যে সব প্রদেশে বঙ্গভাষীদের বসবাস, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা, তাদের এক সম্মিলিত নাম বহির্বঙ্গ। কেউ কেউ বলতে ভালোবাসেন বৃহৎবঙ্গ। আবার কেউ কেউ বাংলার এই ভিতর বাহির মানেন না। বিশ্বাস করেন না। বিতর্কে না গিয়ে বলা যায়, এই বহির্বঙ্গ বা বৃহৎবঙ্গের বাংলা সাহিত্যের আঙিনায় বিহার প্রদেশ বহু আগে থেকেই এক উজ্জ্বল স্থান অধিকার করে আছে। বাংলা গদ্য-সাহিত্য ক্ষেত্রে এ প্রদেশের অবদান অসামান্য। বাংলার প্রিয় কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাল্যকাল থেকে বেশিরভাগ সময় কেটেছে ভাগলপুরে। বিখ্যাত এয়ী সাহিত্যিক বিভূতিভূষণ মুখোপাধ্যায়ে বলাইচাঁদ মুখোপাধ্যায় এবং সতীনাথ ভাদুড়ী ছিলেন পুরোপুরি বিহারের লোক। এছাড়াও বিহারের বাংলা সাহিত্যের সঙ্গে জুড়ে আছেন তিন বন্দ্যোপাধ্যায়। শরদিন্দু বিভূতিভষণ ও কেদারনাথের নাম। ২০০০ সাল থেকে বিহার থেকে আলাদা হওয়া নবীন রাজ্য ঝাড়খণ্ড প্রদেশেও বাংলা গদ্যের চাল সমান তেজিয়াল। আর এক কথাসাহিত্যিক বিমল কর-এর লেখকীয় যাত্রা শুরু অবিভক্ত ঝাড়খণ্ডের ধানবাদ জেলা সদর থেকে। এই ধানবাদেরই ঝরিয়া, জামাডোবা, কোলিয়ারি অঞ্চল থেকে উঠে এসেছেন যশোদাজীবন ভট্টাচার্য্য, শচীন বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরা চক্রবর্তী, পূর্ণেন্দু মুখোপাধ্যায় প্রমুখ। নতুন এক গদ্যরীতির প্রবর্তক কমল চক্রবর্তী ঝড়খণ্ডের জামশেদপুর থেকে। জামশেদপুর থেকেই আর এক প্রথা ভাঙ্গা গদ্যকার বারীন ঘোষাল এবং ঝুরো গল্প নিয়ে ক্রমাগত কাজ করে যাওয়া কাজল সেন। নতুন দিগন্ত খুলে দেওয়া দামাল গদ্যকার অজিত রায় আবির্ভাব থেকে তিরোধান পর্যন্ত ধানবাদের স্থায়ী বাসিন্দা। কমল, বারীন, অজিত এই তিনজনের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত এই গ্রন্থের চার ঝাড়খণ্ডি গদ্যকার। তবে এই চার জনের মধ্যেই আছে সম্পূর্ণ পৃথক, নিজস্ব গল্প লেখার কৌশল নিজস্ব ভাষা। এ সংকলনে প্রত্যেকের আছে ছটি করে গল্প। এই গল্পগুলির প্রেক্ষাপট ঝাড়খণ্ড ও অবিভক্ত জেলা মানভূম, বর্তমান ধানবাদ এবং ঝাড়খণ্ড ও পশ্চিম বাংলার সীমান্ত এলাকা। প্রতিটি গল্পে পাঠক পাবেন ঋদ্ধ রসবোধ, গভীর সমাজ চেতনা ঘোরালো জীবন রহস্য। মানব চরিত্রের অনেক দুরূহ কোণে আলো ফেলে এইসব গল্প। চার কলমবাজ ছক্কা হাঁকিয়েছেন 'চৌকো ছক্কা' গ্ৰন্থে।
নামচৌকো ছক্কা
লেখকসুবল দত্ত, চন্দন সরকার, রীণা ভৌমিক ও অমলেন্দু চক্রবর্তী
প্রকাশনীআলোপৃথিবী কথকতা প্রকাশন
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

সুবল দত্ত, চন্দন সরকার, রীণা ভৌমিক ও অমলেন্দু চক্রবর্তী

সুবল দত্ত, চন্দন সরকার, রীণা ভৌমিক ও অমলেন্দু চক্রবর্তী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

সুবল দত্ত, চন্দন সরকার, রীণা ভৌমিক ও অমলেন্দু চক্রবর্তী-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

আলোপৃথিবী কথকতা প্রকাশন

আলোপৃথিবী কথকতা প্রকাশন প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

আলোপৃথিবী কথকতা প্রকাশন-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — চৌকো ছক্কা

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading