আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
কফি হাউসের সেই আড্ডাটা
প্রকাশনী: Sristisukh || সৃষ্টি সুখ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳২৭০৳৩০০-১০%
সাশ্রয় ৳৩০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
সৃষ্টিসুখ গল্প প্রতিযোগিতা ২০২০-র নির্বাচিত ১০টি গল্প নিয়ে প্রকাশিত সংকলন। যাঁদের গল্প জায়গা করে নিল– প্রিয়ঙ্কর চক্রবর্তী, জয়দীপ মুখোপাধ্যায়, রাজর্ষি দে, প্রতীক, দেবব্রত বিশ্বাস, অনিরুদ্ধ সেন, শুভেন্দ...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
সৃষ্টিসুখ গল্প প্রতিযোগিতা ২০২০-র নির্বাচিত ১০টি গল্প নিয়ে প্রকাশিত সংকলন। যাঁদের গল্প জায়গা করে নিল– প্রিয়ঙ্কর চক্রবর্তী, জয়দীপ মুখোপাধ্যায়, রাজর্ষি দে, প্রতীক, দেবব্রত বিশ্বাস, অনিরুদ্ধ সেন, শুভেন্দু বিকাশ চৌধুরী, তুষার সেনগুপ্ত, সরিতা আহমেদ এবং রুমেলা দাস।
সৃষ্টিসুখ গল্প প্রতিযোগিতা ২০২০-র ঘোষণা হয় ৯ সেপ্টেম্বর। জানানো হয়েছিল—
কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’ বলে বাঙালির যে চিরন্তন হা-হুতাশ, সে সম্পর্কে আমরা কমবেশি সবাই ওয়াকিফহাল। কিন্তু সেই গানে যে চরিত্রগুলো উঠে এসেছে, তাদের নিয়ে আমরা কতটা ভাবি? ধরা যাক, অমল। সে যে দুরন্ত ক্যানসারে ভুগছে, তার কারণ কী? সে কি ছোটোবেলা থেকেই মাত্রাতিরিক্ত দই খাওয়ার ফলে লাংস্ ইনফেকশনে কাবু হত প্রায়ই? সেখান থেকেই কি… বা ধরা যাক রমা রায় কেন পাগলাগারদে? সে কি সেখানে আদৌ ভরতি? চিকিৎসকও তো হতে পারে। হতেও তো পারে সে রুবি রায়-এর বোন (মনে পড়ে রুবি রায়-খ্যাত)। দিদির পুরনো প্রেমিকের চিকিৎসা করে পাগলাগারদে। বা প্রতিশোধ তুলতে রোজ ধরে ধরে শক দেয়। বা ধরুন সুজাতা। সে কি সত্যিই সুখে আছে? বড় বাড়ি বা দামি গাড়িই তো সুখের সবটা নয়। এভাবেই প্রতিটা চরিত্র নিয়েই কিছু না কিছু গল্প এসেই যায়।
আমরা পড়তে চাই আপনি কী ভাবছেন। কফি হাউস নিয়ে মান্না দে-র গাওয়া বিখ্যাত সেই গানটার চরিত্রদের ব্যাকস্টোরি বা নেপথ্য গল্প ‘সৃষ্টিসুখ গল্প প্রতিযোগিতা ২০২০’-র বিষয়।
এখন, পাঠকই বিচারক।
| নাম | কফি হাউসের সেই আড্ডাটা |
|---|---|
| প্রকাশনী | Sristisukh || সৃষ্টি সুখ |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
প্রকাশনী সম্পর্কে

Sristisukh || সৃষ্টি সুখ
Sristisukh || সৃষ্টি সুখ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Sristisukh || সৃষ্টি সুখ-এর সব বই