কমিক্স ও গ্রাফিক্স 5 : ময়ূখ চৌধুরী ১০০ — বিশ্বদেব গঙ্গোপাধ্যায়

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
কমিক্স ও গ্রাফিক্স 5 : ময়ূখ চৌধুরী ১০০
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

কমিক্স ও গ্রাফিক্স 5 : ময়ূখ চৌধুরী ১০০

লেখক: বিশ্বদেব গঙ্গোপাধ্যায় || Biswadeb Gangopadhyaya
প্রকাশনী: Bookfarm || বুকফার্ম

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৯৬০৳১,১০০-১৩%

সাশ্রয় ৳১৪০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
এই সংস্করণে যুক্ত হয়েছে প্রায় ১০০ পাতা কমিকস, একটি সম্পূর্ণ উপন্যাস, দুষ্প্রাপ্য রচনা, ময়ূখের কমিকস আর গল্প-কাহিনি নিয়ে বিস্তারিত আলোচনা, ব্যক্তি-শিল্পী-সাহিত্যিক ময়ূখের মূল্যায়ন সহ অসংখ্য দুষ্প...

বইয়ের ভেতরে এক ঝলক

Inside page 1Inside page 2Inside page 3Inside page 4Inside page 5Inside page 6Inside page 7Inside page 8Inside page 9

এক নজরে

এই বইয়ে যা পাবেন

৪৫৬
পৃষ্ঠা
Bangla
ভাষা
Paperback
বাঁধাই
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

এই সংস্করণে যুক্ত হয়েছে প্রায় ১০০ পাতা কমিকস, একটি সম্পূর্ণ উপন্যাস, দুষ্প্রাপ্য রচনা, ময়ূখের কমিকস আর গল্প-কাহিনি নিয়ে বিস্তারিত আলোচনা, ব্যক্তি-শিল্পী-সাহিত্যিক ময়ূখের মূল্যায়ন সহ অসংখ্য দুষ্প্রাপ্য রঙিন ও সাদা-কালো অলংকরণ ও তাঁর সৃিষ্ট সম্ভারের বিস্তারিত তথ্যপঞ্জি ময়ূখ চৌধুরী (১৯২৬-১৯৯৬) নামটি শুনলেই আমাদের স্মৃতিপটে অনিবার্যভাবে ভেসে আসবে অসামান্য গতিময় কিছু ছবি, সেইসঙ্গে রোমাঞ্চকর কিছু অনুভূতি। মূলত কমিকস প্রণেতা হলেও ছোটোদের জন্য গল্প, উপন্যাসও তিনি লিখেছেন। তাঁর ভাষার সাবলীল গতি, রোমাঞ্চকর পরিস্থিতি নির্মাণ ও কাহিনির চুম্বকীয় আকর্ষণ তাঁর সৃষ্টিকে অন্য মাত্রায় নিয়ে যায়। ১৯২৬ থেকে ২০২৬ সাল; জন্মশতবর্ষের সময়বৃত্তে প্রবেশ করেছেন ময়ূখ চৌধুরী। সেই উপলক্ষ্যে ‘বুক ফার্ম’-থেকে ‘কমিক্স ও গ্রাফিক্স–ময়ূখ চৌধুরী ১০০’ সংখ্যা (সম্পাদনা: বিশ্বদেব গঙ্গোপাধ্যায় ও স্বাগত দত্ত বর্মন) প্রকাশিত হল। এই সংস্করণে যুক্ত হয়েছে প্রায় ১০০ পাতা কমিকস, একটি সম্পূর্ণ উপন্যাস, দুষ্প্রাপ্য রচনা, ময়ূখের কমিকস আর গল্প-কাহিনি নিয়ে বিস্তারিত আলোচনা, ব্যক্তি-শিল্পী-সাহিত্যিক ময়ূখের মূল্যায়ন সহ অসংখ্য দুষ্প্রাপ্য রঙিন ও সাদা-কালো অলংকরণ ও তাঁর সৃিষ্ট সম্ভারের বিস্তারিত তথ্যপঞ্জি। বিদেশি কমিকস যে এখনও ভারতের বাজারের সিংহভাগ দখল করে আছে তাতে সন্দেহ নেই। দীর্ঘ সময়ের বিবর্তনের মধ্যেও ভারতীয় কমিকস যে সাবালকত্ব অর্জন করতে পারেনি তার মূলে আছে মৌলিক কাহিনির অভাব ও আধুনিক কমিকস তৈরির কলাকুশলতা সম্পর্কে এখানকার মুদ্রণ শিল্পের শিল্পীদের অজ্ঞতা। ’৬০-এর দশকে নারায়ণ দেবনাথ জনপ্রিয় ফানিস কমিকস চরিত্র ছাড়াও কিছু মৌলিক কাহিনিও চিত্রায়িত করেছেন, এ পথে এগিয়েছেন আরও অনেকেই। তবু ময়ূখ চৌধুরীকে আলাদা গুরুত্ব দিতে হবে কারণ প্রধানত রিয়েলিস্টিক চিত্রকাহিনি তাঁর হাত দিয়েই বেরিয়েছে। মৌলিক (Original) আকর্ষণীয় রোমাঞ্চকর গল্প যার পটভূমি জনপদের প্রান্তর থেকে চার দেয়ালের অভ্যন্তর, ইতিহাসের পাতা থেকে প্রত্যন্ত অরণ্য প্রান্তর… বিশেষত বন্যপ্রাণীদের নিয়ে অনবদ্য দ্রুতিময় ছবি বাংলা কমিকসকে নাবালকত্ব থেকে উত্তরণের পথ দেখিয়েছিল। সত্যজিৎ রায় ১৯৬১-তে আবার ‘সন্দেশ’-এর প্রকাশন আরম্ভ করেন। ছোটোদের জন্য ‘কমিকস’ প্রকাশের চিন্তা তাঁর ছিল। সত্যজিতের সে চিন্তাকেই বাস্তব রূপ দিলেন ময়ূখ চৌধুরী। ১৯৬২-তে ‘সন্দেশ’-এর পাতায় প্রকাশিত হয় ‘ঋণশোধ’। সম্পূর্ণ নতুন আঙ্গিকে বাংলা কমিকস। শিল্পীর নাম প্রসাদ রায়। যেটিও তাঁর ময়ূখ চৌধুরীর মতো আর একটি ছদ্মনাম। আসল নাম শক্তিপ্রসাদ রায় চৌধুরী (/শনিপ্রসাদ রায় চৌধুরী)। পরে ‘সন্দেশ’-এর পাতাতেই সময়ক্রমে বেশ কিছু কমিকস উপহার দিয়েছিলেন এবং ওই একই সময়ে ‘মরণ খেলার খেলোয়াড়’ নামে তাঁর যে মৌলিক গল্পটি বেরিয়েছিল, লেখকরূপে তাঁর নাম ছিল ময়ূখ চৌধুরী। পরে ওই নামেই কমিকস করতে শুরু করেন।
নামকমিক্স ও গ্রাফিক্স 5 : ময়ূখ চৌধুরী ১০০
লেখকবিশ্বদেব গঙ্গোপাধ্যায়
প্রকাশনীBookfarm || বুকফার্ম
ভাষাBangla
বাঁধাইPaperback
পৃষ্ঠা৪৫৬
অবস্থাNew
ISBN-132312300000009
পাঠের স্তরTeen and Young adult
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

বিশ্বদেব গঙ্গোপাধ্যায়

বিশ্বদেব গঙ্গোপাধ্যায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

বিশ্বদেব গঙ্গোপাধ্যায়-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Bookfarm || বুকফার্ম
Bookfarm || বুকফার্ম

Bookfarm || বুকফার্ম প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Bookfarm || বুকফার্ম-এর সব বই
৳৯৬০
৳১,১০০
1

রেটিং ও রিভিউ — কমিক্স ও গ্রাফিক্স 5 : ময়ূখ চৌধুরী ১০০

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading